DLS ড্রামায় ম্যাচের কঠিন পরিস্থিতি!
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ ছিল। সামনে বিশ্বকাপ খেলা আসতে চলেছে, ফলে সব ধরণের খেলার মাধ্যমে ঝালাই চলছে। প্রথম দিনের খেলাটা একদম ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা ভালো লড়াই হবে বলে ধারণা ছিল। কিন্তু সেটা একদম বিফল ছিল বলতে গেলে। অস্ট্রেলিয়ার মাঠে খেলা হচ্ছে আর ওদের ওখানে মরসুম একটু খারাপ চলছে। আসলে এদিকে বিশ্বকাপ আরো একটা চলছে মেয়েদের। একই দিনে ইন্ডিয়ার উভয় খেলা পড়েছে।
ফলে কোনটা ছেড়ে কোনটা দেখব এইরকম একটা অবস্থা। যদিও পুরুষদের খেলা ছিল সকালে, কিন্তু তাও সন্ধ্যা হয়ে যেতো শেষ হতে হতে। কিন্তু কালকে খেলাটা ছিল অদ্ভূত, আমি সকালে ঘুমের থেকে উঠে দেখি ৫ উইকেট চলে গিয়েছে ৬৪ রানে। অস্ট্রেলিয়ার এই পিচে এমনিতে একটু স্লো রান ওঠে, কিন্তু বিষয়টা উল্টাপাল্টা হয়েছে। আসলে এখানে অধিনায়ক এর বিষয়টা অনেক গুরুত্বপূর্ন, তাও যাইহোক রোহিত আর কোহলি এর মতো এতো বড়ো অভিজ্ঞ ব্যাটসম্যান এর দিক থেকে মারাত্মক নিরাশামূলক পরিস্থিতি ছিল।
ওপেন এর দিকে বিষয়টা খারাপ হয়ে গেছে। গিলও ফালতু খেলে বেরিয়ে গেছে। আসলে সব আসছে আর যাচ্ছে। এদিকে এই অবস্থা, তার মধ্যে ২০ ওভার খেলা হয়ে পারলো না, বৃষ্টি এসে পড়লো। এইটা হয়ে আরো নষ্ট হয়ে গেছিল খেলার ভাবমূর্তি । আসলে ইন্ডিয়ার পরপর ৪-৫ টা উইকেট পড়ে গেলেও ওদের রাহুল আর অক্ষর খেলছিলো । মনে হচ্ছিলো এই পার্টনারশিপ একটা বড়ো স্কোর অব্দি যাবে, এমনিতেই যেতো, কিন্তু বৃষ্টি এসে ঝামেলা করে দিলো। পরে ওভার কেটে ২৬ ওভারের খেলা হলো এবং ওখানেই রান ওই কয়টা ওভারে কিভাবে তুলবে!
সবার মাথায় একটা টেনশন, কারণ ২৬ ওভারে অন্তত যদি ১৫০+ না রান করা হয়, তাহলে তো অস্ট্রেলিয়া এই রান ১৮ ওভারে তুলে ফেলবে। বৃষ্টির পরে কিন্তু পিচ অবস্থা আরও স্লো হয়ে যায়। সেখানে রান একটু বেশি করতে পারলে অস্ট্রেলিয়াও ভালো চাপের সম্মুখীন হবে। আর এই চেষ্টার জন্য সবাই ওই ৬ ওভারে ভালো একটা স্কোর করার চিন্তা করছিলো। কিন্তু শেষমেষ উইকেট রাখতে পারেনি আর রানও তুলনামূলক তেমন বেশি একটা হয়নি। নীতীশ ছিল লাস্ট অব্দি বলে ১৩৬ রান উঠেছিল। তারপর এই রানে আবার কি করলো!
DLS পদ্ধতি জারি করে দিলো, আচ্ছা এই ১৩৬ রানে DLS করলে আর কিছু বাকি থাকে? মানে একপ্রকার জঘন্য অবস্থা করেছে। এখানে ইন্ডিয়ার রান না করতে পারাটা কোনো বড়ো বিষয় ছিল না, কারণ খেলার মাঝপথে যদি ধুম করে ওভার কেটে দেওয়া হয়, তাহলে একটা বিকট পরিস্থিতিতে পড়ে যেতে হয়। কারণ আমি খেলছি এক ফরম্যাটে আর সাথে সাথে যদি আরেক ফরম্যাটে চলে যেতে হয়, তাহলে সেটা ম্যানেজ করা মুশকিল হয়ে যায়। তাও আবার যদি ভালো ব্যাটসম্যান হাতে থাকে, তাও হয়। কিন্তু সবাই তার আগেই আউট হয়ে গিয়েছে। যাইহোক, কিছু করার ছিল না ওই মুহূর্তে।
কারণ এতে অস্ট্রেলিয়া ১০০% সুবিধা পেয়েছে, অস্ট্রেলিয়া এটাকে মাইন্ড সেট করার যথেষ্ট সময় পেয়েছে। কারণ তারা এই পদ্ধতিতে প্রথম থেকেই ব্যাট করবে, আমি তো ভেবেছিলাম এই রান অস্ট্রেলিয়া টি১০ খেলে তুলে ফেলবে। তবে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে, তখন ভালোই সমস্যার সম্মুখীন হচ্ছিলো। বল ভালোই সুইম করছিলো। চাপ ভালোই দিয়েছিলো। কিন্তু আসলে এই কয়টা রান আটকে রাখা যায় না কোনো ভাবেই। এক মাত্র উপায় উইকেট নেওয়া, কিন্তু উইকেট নিতে গেলে আর কয়টা নেওয়া যায় এর মধ্যে। অস্ট্রেলিয়া আস্তে আস্তে ডিফেন্স এর মাধ্যমেই রান তুলে ফেলেছে। ইন্ডিয়ার আসলে কপাল পুড়েছে এই ওভার কেটে । যাইহোক, পরে আরো ম্যাচ আছে, আশা করি সমাধান করে ফেলবে ।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


