টানা দুই ম্যাচে জয়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর আয়ারল্যান্ড এর মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ হয়েছিলো। বর্তমানে ইন্ডিয়া আয়ারল্যান্ড ট্যুরে গেছে এবং সেখানে কয়েকটা সিরিজের খেলা হবে। সাধারণত টি২০ আর ওয়ানডে ম্যাচ খেলা হবে। তবে ইন্ডিয়ার এই টি২০ স্কোয়াড একদম নতুন ঢেলে সাজানো। খারাপ ছিল না টিম, কিন্তু আসলে খেলা সেভাবে অর্থাৎ যে ফরম্যাটে খেলা উচিত, সেই ফরম্যাটে খেলা একদমই হচ্ছে না। এই টিমে আবার বৈভব ছেলেটাকে নিয়েছে, কিন্তু তাকে দিয়ে খেলাচ্ছে না। বেশ কিছু ভাল ভাল প্লেয়ারকে বেঞ্চ-এ বসিয়ে রেখেছে।
হেড কোচ আসলে কি ফরম্যাটে খেলাচ্ছে, সেটা আসলে ধরতেই পারছে না প্লেয়াররা, যেটা তাদের খেলা দেখে মনে হলো। যাইহোক, এর আগেও একটা ম্যাচ হয়েছিলো এবং তাতে ইন্ডিয়া হেরেছে, মানে এটা ইন্ডিয়ার ক্রিকেট লাইফে আয়ারল্যান্ড এর কাছে প্রথম হার ছিল। যাইহোক, দ্বিতীয় ম্যাচে টস জিতেছিল ইন্ডিয়া আর তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। অধিনায়ক এর দায়িত্বে ছিল শ্রেয়াশ আইয়ার। মোটামুটি টিম ভাল ছিল, কিন্তু এরা কিছুই যেনো বুঝে উঠতে পারছে না। সূর্য কুমারকে তো একদমই বাদ এর খাতায় ফেলে দিয়েছে। অর্শদ্বীপ আর হর্ষিত বোলিং ভালোই শুরু করেছিলো।
প্রথম ধাপে তাদের অলরাউন্ডার আউট হয়ে গেছিল। কিন্তু পরের দুইজন ভালোই ব্যাটিং করেছিলো, একজন ভালো স্ট্রাইক নিয়ে খেলে যাচ্ছিল। তবে এখানে প্রিন্স নামের একজন বোলার এর জালে ধরা খেয়ে গেছিল। মোটামুটি ভালো একটা রানের পজিশনে তুলে দিয়ে গেছিল। এরপরে বাকিরা এসে মোটামুটি আরো কিছু টুকটাক রান করতে করতে দেড়শো রান করেছিলো। ইন্ডিয়া এদিকে বোলিং আর ফিল্ডিং এর দিক থেকে ভালোই আটকে দিয়েছিলো, ফলে বেশি একটা রান করতে পারেনি। তবে ইন্ডিয়া ব্যাটিং এর দিকে খুবই দুর্বল ছিল। মানে একপ্রকার বলতে গেলে মনে হচ্ছিলো এটা কোনো ইন্ডিয়ার টিম না, কারণ আয়ারল্যান্ড এর মতো টিমের সামনে এইরকম বিপর্যয়!
মূলত যাইহোক আয়ারল্যান্ড খুবই অল্প সময়ে অনেক ডেভেলপমেন্ট করে ফেলেছে। আর সেটার প্রমাণ মাঠেই বোঝা যাচ্ছে। ইন্ডিয়ার কিন্তু এটাও অনেক শক্ত টিম, কিন্তু আয়ারল্যান্ড মাঠে নিজেদের ভালোভাবে মেলে ধরেছে, ফলে আজ তারা ইন্ডিয়ার মতো টিমের সামনেও নিজেদের জয় ছিনিয়ে আনার যোগ্যতা রাখছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে ছেলেটা সারা আইপিএল ম্যাচে, অনূর্ধ্ব ১৯ ম্যাচে নিজের সেরাটা দিয়ে এসেছে, সেখানে তাকে কেনো বসিয়ে রেখেছে। তাকেও তো আন্তর্জাতিক ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া উচিত। আমার আসলে গম্ভীর এর নিয়ম একদমই পছন্দ না। এর জন্য আগের বিশ্বকাপে হেরেছে, যেটা জেতার কথা ছিল।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


