কোমোডো আর কোবরার লড়াইয়ের দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে আমি একটা আর্ট শেয়ার করে নেবো। আজকে আমি একটি ভিন্ন ধরণের আর্ট করেছি। আর্টটি হলো দুটি বিপদজনক প্রাণীর। এই প্রাণী দুটি হলো কোমোডো আর কোবরা। এই প্রাণী দুটির নামে একটা মুভিও আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। আমি অনেক আগে দেখেছিলাম, কিন্তু আজকে অংকন করার সময় হঠাৎ মনে পড়লো তাই এটাকে একটু অঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। কোমোডো আর কোবরা নিয়ে তৈরি করা মুভিটা ছিল একটা দ্বীপ এর উপরে যেটা জঙ্গলে পরিপূর্ণ ছিল, আর কিছু লোকজন সেখানে রিসার্স এর উদ্দেশ্যে যায় কিন্তু তারাও কোবরার এর সম্মুখীন হয়ে পড়ে। এখানে কোমোডো এর থেকে কোবরা বেশি বিপদজনক ছিল, কোবরা লোকজনদের ধরে ধরে খেতে লাগে আর তার উপরে গুলি চালালেও তার উপর কোনো আসার হয় না। কোমোডোও কম বিপদজনক ছিল না, একসময় দুই প্রাণীর দেখা হয় আর লড়াই বেধে যায়। এটা ছিল মুভিটির আংশিক কিছু ধারণাবা। যাইহোক এখানে আমি অঙ্কনটার মাধ্যমেও বিষয়টা এইরকম তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আজকের এই অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।
✠উপকরণ:✠
❦এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
❣প্রথম ধাপে পেন্সিল দিয়ে কোবরার চিত্রটা ভালভাবে পরিপূর্ণভাবে অঙ্কন করে নিয়েছিলাম।
❣দ্বিতীয় ধাপে পেন্সিল দিয়ে একইভাবে কোবরার মতো কোমোডোর চিত্রটাও পরিপূর্ণভাবে অঙ্কন করে নিয়েছিলাম এবং তাদের মুখোমুখির দৃশ্যটা একটা যুদ্ধের পর্যায়ের মতো দেখিয়েছিলাম।
❣তৃতীয় ধাপে পেন্সিল দিয়ে অঙ্কন করা দুটি প্রাণীকে পেনের কালী দিয়ে আরো স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছিলাম। এরপর দূরে পেন দিয়ে কিছু উঁচু-নিচু দ্বীপের মতো দেখতে অঙ্কন করে নিয়েছিলাম আর কোবরার পিছনে একটা গাছের ডাল মতো বোঝাতে অঙ্কন করে নিয়েছিলাম।
❣চতুর্থ ধাপে কালার দিয়ে আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। এরপর এক পাশে আগাছার মতো দেখতে হালকা কিছু অঙ্কন করে দিয়েছিলাম।
❣পঞ্চম ধাপে কোবরা প্রাণীটিকে পরিপূর্ণভাবে কালার করে দিয়েছিলাম। এরপর যে দ্বীপের মতো এঁকেছিলাম সেটাতেও কালার দিয়ে দিয়েছিলাম।
❣ষষ্ঠ ধাপে কোমোডোর চিত্রটিতেও পরিপূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।
❣সপ্তম ধাপে আগাছার মতো দেখতে দুটিতে কালার দিয়ে দিয়েছিলাম। এরপর নিচে মাটির মতো বোঝাতে কালার দিয়ে দিয়েছিলাম।
❣অষ্টম ধাপে পাখির উড়ে যাওয়ার দৃশ্য অঙ্কন করে দিয়েছিলাম। এরপর কোবরার পিছনে যে ডালের মতো অঙ্কন করেছিলাম সেটাতে কালার দিয়ে পাতার মতো দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম আর অঙ্কনটার এখানেই সমাপ্তি ঘটিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কোমোডো আর কোবরার লড়াইয়ের দৃশ্য অঙ্কনের চিত্র দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম দাদা। আপনি এত দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন একদম হুবহু অরজিনাল চিত্র অঙ্কন করেছেন। সত্যিই এই মুভিটি আমি দেখেছি। অনেকদিন আগেই দেখেছি, আর সেখান লড়াইয়ের দৃশ্য রয়েছে। আর আপনি আজকে হঠাৎ করে এসে মুভিটির কথা মনে করে এই দৃশ্যটি অংকন করলেন। চিত্র অংকনটি একদম হুবহু হয়েছে। দেখে খুবই ভালো লাগলো। এই ভয়ানক প্রাণী দুটির চিত্র আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য।
দাদা আপনার কোমোডো আর কোবরার লড়াইয়ের দৃশ্য অঙ্কন করা দেখে জাস্ট অভিভূত হলাম আপনি চমৎকার একটি মুভি দেখে সেই অনুযায়ী এই ছবিটি অংকন করেছেন। আসলে বরাবরের মতই আপনার অংকন আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে, এরকম জঙ্গলের মুভি দেখতে কিন্তু ভালই লাগে। আকর্ষণ অনেক বেড়ে যায়।তবে প্রাণীগুলো ভয়ানক হলেও আপনার চিত্রাঙ্কন টি কিন্তু দারুণ হয়েছে। এক কথায় অসাধারণ।
♥♥
ভাইয়া এই মুভিটি আমার দেখা হয়নি কিন্তু আপনার কাছ থেকে গল্প শুনে ভীষণ দেখতে ইচ্ছা করছে ।কারণ এই ধরনের মুভি আমি ভীষণ পছন্দ করি। জঙ্গল এর মুভি দেখতে ভালোই লাগে ।তবে আপনার আজকের আর্টটি চমৎকার হয়েছে। কোমোডো আর কোবরার দারুন আর্ট করেছেন । কোবরার আর্ট টি সুন্দর হয়েছে ।এর দাঁত আর জিভটা চমৎকারভাবে এঁকেছেন। একদম নিখুঁত হয়েছে আপনার আর্টটি । সত্যিই অসাধারণ ছিল ।ধন্যবাদ।
না ভাই মুভিটি হয়তো দেখি নাই কিন্তু আপনার ড্রয়িং দেখে আন্দাজ করতে পারছি কতটা ভয়ানক হতে পারে, যে ড্রয়িং করেছেন আপনি দেখেইতো বেশ ভয় লাগছে। তবে নামটি মনে রাখলাম, সুযোগ পেলে দেখার চেস্টা করবো।
মুভিটি পুরানো মুভি, দ্বীপের উপরের মুভিগুলো বেশিরভাগ ক্ষেত্রে এইসব ভয়ানক জন্তু, জানোয়ার দিয়ে করে, দেখতেও ভালো লাগে আবার কিছু কিছু মুহূর্তে ভীষণ ভয় লেগে যায়।
আপনার আর্টটি আমার কাছে দারুন লেগেছে। কোমোডো প্রাণীটা আমি ঠিক চিনি না। আর মুভিটাও আমার না দেখা। তবে আপনার অংকনের মাধ্যমে প্রথমবার হল কোমোডো প্রাণীটা দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি চিত্র অঙ্কন তুলে ধরার জন্য।
দাদা কমোডোর এই ছবিটি আমি দেখেছি মনে আছে আবছা। তবে বেশ ভয়ানক যুদ্ধ হয় এই দুটি প্রানীর মধ্যে।
আপনার অংকনটি দেখে সেই ভয়ানক যুদ্ধের কথা মনে পরে গেলো। অংকনটির মধ্যে আপনি কোমোডো আর কোবরার লড়াই ছাড়াও আনুষঙ্গিক আরো বেশ কিছু জিনিস এঁকেছেন। আপনার অংকন সবসময়ই ইউনিক এবং সুন্দর হয় দাদা। আর রঙের সামঞ্জস্য আপনি চমৎকার ধরতে পারেন যা অংকনের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি করে।
অসংখ্য ধন্যবাদ জানাই দাদা এই চমৎকার অংকনটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀
আমি মুভিটি দেখি নি। কিন্তু আপনার ছবিটি দেখেই থিম সম্পর্কে মোটামুটি বুঝে নিয়েছি।আপনার আকার দক্ষতার কথা যত বলা যায় তত কম হয়ে যায়।বরাবরই আপনার চিত্রকর্ম গুলো দেখে মুগ্ধ হয়ে যাই।এই চিত্রটিও ব্যতিক্রম নয়। ধন্যবাদ দাদা এমন দৃষ্টিনন্দন চিত্রকর্ম আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
এই মুভিটি দেখা হয়নি।তবে আপনার আর্টটি দেখে মনে হচ্ছে বেশ মজার ই হবে মুভিটি।দেখতে হবে মনে হচ্ছে।আর আপনার আর্ট এর প্রশংসা করলে কম হয়ে যায়,এতো সুন্দর আর্ট করেন ভাইয়া।
দাদা আপনি আজকে বেশ ভয়ংকর দুটি প্রাণীর ছবি এঁকেছেন। এই প্রাণী দুটো দেখেই ভয় লাগছে। বিশেষ করে কোবরাকে দেখেই মনে হচ্ছে এখনই ছোবল দিবে। ভয়ংকর দুটো প্রাণীর যে মুভি আছে আমার তা দেখা হয়নি। তবে আপনি সেই মুভি থেকে অনুপ্রেরণা নিয়ে আজকের এই চিত্রটি অঙ্কন করেছেন জেনে ভালো লাগলো। সত্যি দাদা আপনার শৈল্পিক হাতের ছোঁয়া এবং দক্ষতায় সুন্দরভাবে পুরো দৃশ্যটিকে ফুটিয়ে তুলেছেন। কোমোডো আর কোবরার লড়াইয়ের দৃশ্য অঙ্কন সত্যি চমৎকার হয়েছে। কোবরা দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের কোবরা বসে আছে।