চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ5 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি একটি নতুন ও ভিন্ন ধরণের রেসিপি তৈরি করেছি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেছি। চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ সুস্বাদু, একবার খেলে আবার খেতে মন চাইবে। এটি তৈরি করার ঝামেলাও আছে একটু, বিশেষ করে সব রেডি করার দিক থেকে। তবে মা কিছু কিছু জিনিস রেডি করে রেখেছিলো আর সাথে আমি কিছু রেডি করে রান্নাটা করেছি। এই চিংড়ি মাছের মালাইকারি আমার প্রিয় রেসিপির মধ্যে একটি। মালাইকারি থাকলে লোভ সামলানো একপ্রকার মুশকিল, আমিতো পারিই না সামলাতে বলতে গেলে। যাইহোক এখন আপনাদের সাথে আমি এই রেসিপিটি ভাগ করে নেবো।


✠প্রয়োজনীয় উপকরণসমূহ:✠

উপকরণ
পরিমান
গলদা চিংড়ি
৭ টি
নারিকেল
১ টি
পেঁয়াজ
২ টি
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
৯ টি
তেজ পাতা
১ টি
শুকনো লঙ্কা
২ টি
মরিচ, লবঙ্গ, দারুচিনি
পরিমাণমতো
সরিষার তেল
পরিমাণমতো
হলুদ
৩ চামচ
লবন
৩ চামচ


গলদা চিংড়ি,নারিকেল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা


তেজ পাতা, শুকনো লঙ্কা,মরিচ, লবঙ্গ, দারুচিনি,সরিষার তেল,হলুদ, লবন


এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম--


✹প্রস্তুত প্রণালী:✹


☑চিংড়িগুলোকে প্রথমে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি পেঁয়াজ, রসুনের খোসা ফেলে দিয়েছিলাম এবং পেঁয়াজ কেটে কুচি কুচি করে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম।

☑নারিকেলটা ফাটিয়ে জল বের করে নিতে হবে। এরপর নারিকেল কুরে নিতে হবে এবং পরে নারিকেলের দুধটা তৈরি করে নিতে হবে।

☑কেটে রাখা চিংড়ির গায়ে লবন ও হলুদ দিয়ে দিয়েছিলাম এবং গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর চিংড়িগুলো ভালো করে ভাজা মতো করে নিয়েছিলাম।

☑কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজ পাতা, মরিচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে পেঁয়াজ, রসুন দিয়ে ভাজা মতো করে নিয়েছিলাম।

☑উপাদানগুলো ভাজা মতো হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি। এরপর তাতে লবন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম।

☑মেশানো হয়ে গেলে তাতে নারিকেলের করে রাখা দুধ দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। ঝোলটা একটু কমিয়ে নিয়েছিলাম।

☑অবশেষে তৈরি হয়ে গেছে অতুলনীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এখন এটি পরিবেশন করার সাথে সাথে কবজি ডুবিয়ে খাওয়ার জন্য প্রস্তুত।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles

______

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

আমি মাছ খেতে ভালোবাসি না। তবে চিংড়ি এবং পমফ্রেট আমার খুব পছন্দের। চিংড়ি মাছের মালাইকারি নাম শুনলে আশা করছি প্রত্যেক বাঙালির জিভে জল আসে। দাদা এসব কি দেখালেন, এবার তো আবার তৈরি করে খেতে হবে।
😊🌻

 5 years ago 

চিংড়ি মাছের মালাইকারি নাম শুনলে আশা করছি প্রত্যেক বাঙালির জিভে জল আসে

সে আর বলতে, আমি নিজেই নিজেকে সামলাতে পারিনা তা কি বলবো। এ আমার সব থেকে পছন্দের খাবার। তুলনা হয় না মালাইকারির স্বাদের।

এবার তো আবার তৈরি করে খেতে হবে।

বাড়িতে তৈরি করে কালকেই খেয়ে ফেলুন, না হলে মজাটা হারিয়ে যাবে।

 5 years ago 

চিংড়ি মাছের মালাইকারি আমার অনেক প্রিয় একটি খাবার। আপনার এই সুন্দর রেসিপিটি দেখে অনেক লোভ লাগছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 5 years ago 

এটি আসলেই খুবই লোভনীয় একটি রেসিপি। আমি নিজেও লোভ সামলাতে পারিনা। আমার পছন্দের তরকারিগুলোর মধ্যে এটি একটি। ধন্যবাদ।

 5 years ago 

সত্যিই অনেক লোভনীয় রেসিপি। চিংড়ি মাছের মালাইকারী খুবই জনপ্রিয় রেসিপি ও ভীষণ সুস্বাদু রেসিপি ।আমার খুবই প্রিয় রেসিপি । অনেক অনেক শুভেচ্ছা এতো সুন্দর রেসিপি উপহার দেবার জন্য।

 5 years ago 

হুম ঠিক বলেছো এটি আসলে খুবই সুস্বাদু একটা রেসিপি। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ধন্যবাদ তোমার মতামতের জন্য।

 5 years ago 

চিংড়ি মাছ আমার একটি পছন্দের খাবার।চিংড়ির যেকোনো রেসিপিই আমার কাছে ভালো লাগে। আপনার চিংড়ির মালাইকারি টি লোভনীয় হয়েছে ।দেখেই খেতে মন চাচ্ছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। আরো ভালো লাগতো যদি চিংড়ির মালাইকারি টি খেতে পারতাম।

 5 years ago 

চিংড়ি দিয়ে এমনি মোটামুটি বিভিন্ন ভাজা বা তরকারি বেশ লাগে। তবে আমার কাছে সব থেকে মজাদার লাগে এই মালাইকারি। এটি আসলে যেই দেখবে তার খেতে ইচ্ছা করবে, আপনিও সময় করে একদিন তৈরি করে ফেলুন বাড়িতে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

দেখে মনে হচ্ছে এটি বাগদা চিংড়ি । আমার খুব ভালো লাগে ।আর আপনার রান্না কিন্তু দারুন ।

 5 years ago 

না, গলদা এটা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 5 years ago 

আহা!
চিংড়ি মাছের মালাই কারির অন্য নাম হওয়া উচিত অমৃত। তাই না ভাইয়া?
আমার তো চিংড়ি মাছ অনেক অনেক বেশি পছন্দ। আপনার রেসিপি দেখেই মনটা ভালো হয়ে গেলো

 5 years ago 

চিংড়ি মাছের মালাই কারির অন্য নাম হওয়া উচিত অমৃত। তাই না ভাইয়া?

সে আর বলতে, সত্যি নাম চেঞ্জ করে আরো একটা নাম উপাধি দেওয়া উচিত। মালাইকারি আমার কাছে অসাধারণ লাগে, আমি এই মালাইকারি রেসিপি খুব পছন্দ করি।

 5 years ago 

চিংড়ি মাছ অনেকবার খেলেও,এই মাছের মালাইকারি রেসিপিটি কখনো খাওয়া হয়নি। আপনার শেয়ার করা চিংড়ি মাছের মালাইকারি রেসিপির উপস্থাপনা এবং ছবিগুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ একটা রেসিপি। আপনি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা রেসিপি। এই মালাইকারি রেসিপির স্বাদের কোনো তুলনা হয় না। ধন্যবাদ।

 5 years ago 

চিংড়ীর মালাইকারী আমার খুব পছন্দের একটি খাবার
আর এটা রান্নাও খুবই সহজ
আপনার রেসুপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ 🥰🥰🥰

 5 years ago 

চিংড়ির মালাইকারি খুব সুস্বাদু, এক কোথায় অমৃত বলাও যায়। বাড়িতে তৈরি করে খাবেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 5 years ago 

❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

আমার খুবই পছন্দের একটি খাবার। বিশেষ করে পোলাও দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খেতে আমি খুবই পছন্দ করি। আপনার রান্নার চেহারা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে দাদা।

 5 years ago 

আমি পোলাও দিয়ে চিংড়ির মালাইকারি কখনো খাইনি। চিংড়ির মালাইকারি করলে এইভাবে করি সবসময়। তবে পোলাও দিয়ে চিংড়ির মালাইকারি একদিন ট্রাই করবো দেখি। চিংড়ির মালাইকারি যেভাবেই হোক না কেনো, দারুন মজাদার একটা রেসিপি। ধন্যবাদ।

জি দাদা। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

চিংড়ি মাছ আমার সবচেয়ে প্রিয়।আপনার এই রেসিপিটা দেখে চিংড়ি মাছ খাওয়ার প্রতি লোভ লেগে গেলো । আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 5 years ago 

বাড়িতে রেসিপিটি তৈরি করে খেয়ে মজা নিনি। চিংড়ির মালাইকারি খেতে অসাধারণ টেস্টি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38