অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে সাধারণ কিছু তথ্য
আজকে অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে কিছু আলোচনা করবো। তাহলে শুরু করা যাক বিষয়টি-
IMAGE SOURCE
অপুষ্পক উদ্ভিদ হলো সেই উদ্ভিদ যে উদ্ভিদের কোনোপ্রকার ফল, ফুল,বীজ হয়না বললেই চলে একপ্রকার।
এছাড়া এইসব অপুষ্পক জাতীয় উদ্ভিদের দেহে মূল, কান্ড ইত্যাদিতে বিভেদিত হতেও পারে আবার নাও পারে। এই অপুষ্পক উদ্ভিদের মধ্যে রয়েছে সমাঙ্গদেহী নামক একটি উদ্ভিদ। এই উদ্ভিদদের দেহ আবার মূল, পাতা , কাণ্ডে বিভেদিত হয় না, এদের দেহ প্রায় একইরকম দেখতে হয়ে থাকে বলতে গেলে। ফলে এরা এককোষী হয় আবার বহুকোষীও হয়ে থাকে। বর্তমানে উদ্ভিদ জগতের মধ্যে যত উদ্ভিদ আছে তার মধ্যে এই উদ্ভিদটি প্রাচীনতম এবং অনুন্নত প্রকৃতির।
এই উদ্ভিদটির মধ্যে কিছু উদ্ভিদ আছে যেগুলো আমরা প্রায় দেখে থাকি। এই উদ্ভিদগুলোর মধ্যে একটি হলো শৈবাল। এই শৈবাল আমাদের পরিচিত এবং আশেপাশেই থাকে। এই শৈবাল জাতীয় উদ্ভিদের দেহতে ক্লোরোফিল থাকে যার ফলে এদের স্বভোজী উদ্ভিদ বলেও গণ্য করা হয়ে থাকে। এদের দেহে সম্ভবত সেলুলোজ জাতীয় কিছু একটা থাকে বলে জানা গিয়ে থাকে। এরা আমাদের আশেপাশের পুকুর, খাল, নদী ইত্যাদি জলাশয়যুক্ত স্থানে দেখা গিয়ে থাকে।শৈবালের পরে রয়েছে ছত্রাক, এটিও আমরা দেখে থাকি। নরমাল ভাষায় আমরা যেটাকে ব্যাঙের ছাতা অথবা মাশরুম বলেও জেনে থাকি। এগুলো সব একইরকম দেখতে হয়ে থাকে। এইসব উদ্ভিদগুলো আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, কারণ এদের দেহে কোনোরকম ক্লোরোফিল থাকে না। অন্য উদ্ভিদের উপর নির্ভরশীলতার কারণে ছত্রাক উদ্ভিদগুলোকে স্বভোজী উদ্ভিদ বলেও গণ্য করা হয়ে থাকে।
ছত্রাক উদ্ভিদের পরের উদ্ভিদ হলো লাইকেন। আর এই লাইকেন জাতীয় উদ্ভিদটি শৈবাল এবং ছত্রাক এই দুটির দ্বারাই গঠিত হয়ে থাকে। এই লাইকেন উদ্ভিদগুলো উঁচু জাতীয় উদ্ভিদের ছাল , গাছের গুঁড়ির উপরে ইত্যাদির উপরে জন্মে থাকে।অপুষ্পক উদ্ভিদের মধ্যে মশ জাতীয় উদ্ভিদ থাকে যেটি সমাঙ্গদেহী উদ্ভিদের তুলনায় অত্যন্ত জটিল প্রকৃতির এবং সেই সাথে বেশ উন্নত জাতের। এদের দেহে ক্লোরোফিল থাকে যার কারণে এরা স্বভোজী হয়ে থাকে। এই উদ্ভিদগুলোর দেহ অনেক সময় থ্যালাস হয়ে থাকে যার জন্য এদের দেহ পাতা ও কাণ্ডের মতো অঙ্গে বিভেদিত হয়ে থাকে।
আর ফার্ন জাতীয় উদ্ভিদটি হলো সবথেকে উন্নত জাতের উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের আন্ডারে যত উদ্ভিদ আছে তার মধ্যে এটিই সবথেকে উন্নত ধরনের এবং সংবহন কলা যুক্ত। তবে এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে আবার বীজ গঠিত হয় না। এই উদ্ভিদগুলো স্যাঁতসেঁতে জায়গাগুলোতে জন্মে থাকে। এদের জনন অঙ্গগুলি বহুকোষী ধরণের হয়ে থাকে।অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে এই ছিল কিছু আলোচনা। পরে স্বপুস্পক উদ্ভিদ নিয়ে আলোচনা করবো।
শুভেচ্ছান্তে, @winkles
Discord Link: https://discord.gg/5aYe6e6nMW
Support @amarbanglablog by Delegation your Steem Power
| 100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |





