বিস্ময়কর ব্যাটিং-বোলিং আয়ারল্যান্ডের!

in আমার বাংলা ব্লগ7 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

ChatGPT Image Nov 28, 2025, 03_28_09 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আয়ারল্যান্ড আর বাংলাদেশের মধ্যে টি২০ খেলা হয়েছে আর এটা প্রথম টি২০ ম্যাচ। বাংলাদেশের খেলা এখন আর তেমন দেখা হয় না, গতকাল দেখছিলাম খেলাটায় বেশ ইন্টারেষ্টিং আছে। বাংলাদেশ আগেও যেমন টিম ছিল, এখনো তাই আছে, কোনো উন্নতি হলো না। তাও বলতে গেলে আগের থেকেও খারাপ। সেই তুলনায় আয়ারল্যান্ড অনেক ভালো উন্নতি করেছে, এখন বেশ বড়ো বড়ো টার্গেট দিতে পারে এবং টার্গেট চেজও করতে পারে। এই খেলাটা চট্টগ্রাম এর মাঠে খেলা হয়েছে। চট্টগ্রামের পিচটা একটু অন্যরকম অর্থাৎ দুই ধাঁচে তৈরি করা থাকে। ইচ্ছা করলেই পিচ নিজেদের মতো তৈরি করা যায়।

তবে এই পিচে স্পিন ধরে খুব। যাইহোক, বাংলাদেশ টস জিতেছিল আর পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। পিচটা সেইরকম ছিল, অর্থাৎ একটু ঘাস ছিল, এটাতে চেজ করতে সহজ হয়। আয়ারল্যান্ড আগে ব্যাটিং করতে নেমে ওপেনিং তেমন একটা ভালো হয়নি। যদিও বেশিক্ষন টিকতে পারেনি, কিন্তু দ্রুত ভালো ব্যাটিং করেছিল। একজন এসেই ১৬৮ স্ট্রাইক রেট নিয়ে শুরু করে দিয়েছিলো। দ্রুত ভালো রান করেছিল। কিন্তু তুলনামূলক পোয়ারপ্লে ওভারে ভালো একটা রান হয়নি। তবে পরে টেক্টর নামের একজন অনেক্ষন ধরে খেলে গেছিলো। ওভার বাউন্ডারি মেরেছে ভালোই। টি২০ ম্যাচে ওভার বাউন্ডারি যত বেশি আসবে উভয় টিমের থেকে, তত বেশি রোমাঞ্চ আসবে।

৭০ রানের ভালো একটা ইনিংস খেলেছিল। তারপর মোটামুটি আর কয়েকজন দলীয়ভাবে ৮০ রানের মতো করে দিয়েছিলো। এতেই রান ১৮০ হয়ে গেছিলো। বাংলাদেশ আবার এতো বেশি রানের টার্গেটে কোনোদিন জিততে পারেনি সঠিকভাবে। ভালো খেলেও শেষ পর্যন্ত গিয়ে তরী ডুবে যায়। তবে আয়ারল্যান্ড এর সাথে এই ম্যাচ যেটা উচিত ছিল, কারণ পিচটাও ভালো ছিল চেজিং এর জন্য। কিন্তু বাংলাদেশের যা পরিস্থিতি আসলে, তা বলার মতো না। এরা সবসময় যেন একটা হুতুষে পড়ে খেলে, বল না দেখে খেলে নাকি বুঝিনা সবসময়। আর তার উপর আয়ারল্যান্ড এর কয়েকজন ভালো বোলিং আর ফিল্ডিংও বেশ জোর দিয়ে করেছে।

ওপেনের থেকে তো একদম ভরাডুবি অবস্থা। সব কয়টা ক্যাচ আউট হয়েছে, না দেখেই খেলে। ওপেনে এতো খারাপ করেছে এবং সেই সাথে অনডাউন এবং মিডিল অর্ডার চরম বিপর্যয়। শেষমেষ তৌহিদ একাই একটু খেলেছে, নাহলে তো এ ৫০ রানে অলআউট হয়ে যাওয়ার সংকেত দিচ্ছিলো। যেন সেই বিশ্বকাপের ইতিহাস আবার এখানে টেনে নিয়ে আসবে। একাই বেশ ভালো রান করেছিল। ফলে কোনোমতে টেনেটুনে দেড়শো রানের কাছে গেছিলো। তবে হ্যা, সত্যি বলতে এই তৌহিদ না খেললে রান ওই ৫০-৭০ রান হতো টেনেটুনে। আয়ারল্যান্ড ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং উভয় দিক থেকে ভালো খেলেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 6 months ago 

বাংলাদেশ আগেও যেমন টিম ছিল, এখনো তাই আছে, কোনো উন্নতি হলো না। তাও বলতে গেলে আগের থেকেও খারাপ।

একদম ঠিক বলেছেন দাদা, দিনদিন খেলার মান আরও খারাপ হচ্ছে। তারা খেলার চেয়ে ভাব নেয় বেশি। প্রফেশনাল ভাবটা তাদের মধ্যে একেবারেই নেই। এই ম্যাচে আয়ারল্যান্ড সত্যিই দারুণ খেলেছে। যাইহোক এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63447.16
ETH 1663.05
USDT 1.00
SBD 0.42