বিভিন্ন হাইব্রিড জাতের গোলাপ ফুলের আলোকচিত্র
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করে নেবো। আজকে আমি একটি ফুলের বিভিন্ন জাতের আলোকচিত্র নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন আজকের বিষয়টা শুরু করে দেই।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
এইগুলো একধরণের প্রজাতিগত ফুল। এই ফুলের অনেক প্রজাতি আছে আবার সাথে কত যে জাত রয়েছে তার কোনো ঠিক নেই। এই ফুলগুলোকে আমরা সবাই চিনি কারণ এই ফুলটা আমাদের সবারই অনেক প্রিয় আর পছন্দের একটি ফুল। এই ফুলগুলোকে গোলাপ ফুল বলা হয় যা আমাদের এশিয়া জুড়ে ছেয়ে রয়েছে চতুর্দিকে। বাইরের যত প্রজাতি বা জাত রয়েছে তার মধ্যে আমাদের এশিয়াতেই বেশি পাওয়া যায়। আমাদের এশিয়াতে এই গোলাপ ফুলের ব্যাপক চাহিদা আর বাণিজ্যিক দিক থেকেও প্রচুর লাভজনক একটা ফুল।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
এই ফুলগুলো সৌন্দর্যের প্রতীক হিসেবে অনেক মানা হয়ে থাকে এবং এইগুলো পরিবেশকে মনোমুগ্ধকর করে তুলতে খুবই হেল্পফুল। গোলাপ ফুল গাছ সাধারণত খাড়াভাবে বেড়ে ওঠে এবং এই গোলাপ ফুল গাছগুলো একজায়গায় চাষ করলে অনেকটা ঝাড়ের মতো অবস্থা তৈরি হয়। এর ডালপালাগুলো চারিদিকে বৃদ্ধি পায় এবং এর পাতাগুলোও অনেক ঘন হয়ে থাকে। গাছে থাকে তীক্ষ্ণ যুক্ত ঘন ঘন কাঁটা যা একটু হাতে লাগলেই ফুটে যায়। আর এইজন্য এই চাষযোগ্য ফুলের পিছনে অনেক পরিশ্রম দিতে হয় না হলে ভালোভাবে ফুল এর গাছও বৃদ্ধি পায় না আবার ফুলও তেমন স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে না।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
দেশীয় গোলাপ ফুল ছাড়া যেসব হাইব্রিড জাতের ফুল হয়ে থাকে সেগুলো বিভিন্ন আকারের এবং হরেক রকমের কালার এর হয়ে থাকে। দেশি জাতের গোলাপ ফুলের গাছ মোটামুটি একটু বড়ো হলেও এই হাইব্রিডগুলো তেমন একটা বড়ো হয় না, হাত দুইয়েক এর মতো লম্বা হলেই ফুল তার নিজস্ব গতিতে বেড়ে ওঠে ভালো মতোই। আর এখন সবাই বেশি হাইব্রিড এর দিকে বেশি আকর্ষণীয় হয়ে থাকে কারণ এই হাইব্রিড ফুলের লুকিং যেমন আকর্ষণীয় তেমনি এর গঠন অসাধারণ ধরণের হয়ে থাকে। হাইব্রিড ফুলগুলোই বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে আর কালারগুলো বেশি সৌন্দর্যতা ছড়িয়ে থাকে।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
গোলাপ ফুল সাধারণত বিভিন্ন কাজে লাগানো হয় যেমন তার মধ্যে একটা প্রধান হলো সুগন্ধি তৈরিতে খুব ব্যবহার করা হয় থাকে এর পাপড়িগুলো। এই হাইব্রিড গোলাপ জাতীয় জাতের চাষ বেড়ে যাওয়ায় আমাদের দেশীয় জাতের গোলাপের দেখা খুব মেলে আজকাল। উদ্যানে বলুন আর বাড়িতেই বলুন সবাই হাইব্রিডের দিকে ঝোঁক। যদিও সবাই শোভাবর্ধন হিসেবে আর সৌন্দর্যের জন্য অনেকে বাড়িতেও বিভিন্ন পদ্ধতিতে লাগিয়ে থাকে। বাড়িতে ছাদে কিংবা টবে করে ব্যালকনিতে লাগানো থাকলে কিন্তু বাইরের থেকে অনেকটা সুন্দর লুকিং কাজ করে।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
আমরা যে মাঝে মধ্যে গিয়ে মিষ্টির দোকান থেকে গোলাপজাম খেয়ে থাকি সেটার ক্ষেত্রে তারা একধরণের গোলাপ জল ব্যবহার করে ওটা কিন্তু এই গোলাপের পাপড়িগুলোকে কাজে লাগিয়ে থাকে তারা। এছাড়া অনেক পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে সব গোলাপের থেকেই যে এইগুলো তৈরি হয় তা কিন্তু না, এই হাজার হাজার জাতের মধ্যে কিছু সংখ্যক এমন জাতের আছে যেগুলো পরীক্ষাগারে ব্যবহার করা হয়ে থাকে। গোলাপের প্রজাতির মধ্যে অনেকগুলো বুনো জাতের আছে যেগুলো মোটেও ব্যবহারযোগ্য না, একমাত্র সৌন্দর্যের দিক থেকে ঠিক আছে আর এইগুলো দূরের থেকে দেখাই ভালো কারণ অনেকগুলো রোগবাহক গাছ হিসেবে থাকে যা সহজে চেনা যায় না।
All photos what3words location: https://w3w.co/copy.smirking.invite
শুভেচ্ছান্তে, @winkles
| ক্যামেরা | রেডমি নোট ৭ |
|---|---|
| ক্যাটাগরি | ন্যাচার ফোটোগ্রাফি |
| টাইপ | ফুল |
| লোকেশন | কৃষ্ণ সায়ার পার্ক |
| তারিখ | ১২.০২.২০২২ |
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
গোলাকে বলা হয় ফুলের রাণী। আমাদের দেশে দেশী জাতের গোলাপের চেয়ে হাইব্রিড জাতের গোলাপই বেশি দেখা যায়। আপনি ঠিকই বলেছেন দাদা, এই গোলাপগুলো চাষ করা অনেক কঠিন কাজ। সময় মতো সব কাজ না করতে পারলে গোলাপের আশানুরূপ ফলন পাওয়া যায় না। আর এগুলো চড়া দামে বাজারে বিক্রি হয় বিশেষ করে ২১শে ফেব্রুয়ারিতে আর ১৪ই ফেব্রুয়ারিতে সব চেয়ে বেশি গোলাপের চাহিদা থাকে।
আপনার ফটোগ্রাফির মাধ্যমে অসাধারণ কিছু গোলাপের ছবি দেখা হলো। তবে আমি কখনো কালো গোলাপ দেখি নাই। একটা মুভিতে কালো গোলাপ দেখছিলাম। তবে বাস্তবে দেখি নাই। আমার কাছে বেশি ভালো লাগে লাল কালার গোলাপ। কারন গোলাপ নামটা শুনলেই আমার লাল গোলাপ চোখে ভাসে। প্রতিবারের মতো এই বারও ফটোগ্রাফির সাথে সুন্দর কিছু তথ্য আমাদের সাথদ শেয়ার করেছেন। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। দাদা
দাদা আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। গোলাপ ফুল হলো ফুলের রানী। গোলাপ ফুলের অপরূপ সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। গোলাপ ফুলের অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। তবে সৌন্দর্যের পাশাপাশি গোলাপ ফুল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। গোলাপজাম তৈরি করতে গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করা হয় তা আজকে প্রথম জানতে পারলাম। এর আগে এই বিষয়টি আমার জানা ছিল না। যাইহোক দাদা আপনি অনেক সুন্দর ভাবে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️
বিভিন্ন হাইব্রিড জাতের গোলাপ ফুলের আলোকচিত্র নিয়ে আজকে যে ফুলের ফটোগ্রাফি গুলো আপনি করেছেন তা নিঃসন্দেহে অসাধারণ লেগেছে আমার কাছে এবং এত প্রজাতির গোলাপ ফুলঃ আপনি সংগ্রহ করে সেগুলো দিয়ে একটি পোস্ট করেছেন তা দেখে সত্যিই আমি অবাক হয়ে গেলাম।প্রায় 32 টি ফটোগ্রাফি আপনি আজ এই পোস্টে শেয়ার করেছেন। বেশ কিছু গোলাপ ফুল যেগুলো আমি আপনার চিত্রের মাধ্যমে প্রথম দেখলাম।এবং গোলাপ ফুল সম্পর্কে মজার মজার তথ্য দিয়েছেন আপনি।যেগুলো আমার কাছে দারুন লেগেছে♥♥এবং আপনি খুবই চমৎকার একটি তথ্য দিয়েছেন আমরা যে কালোজাম গুলো খাই মিষ্টির দোকান থেকে কিনে সেগুলোতেও নানা প্রজাতির গোলাপ ফুলের পাপড়ি ব্যবহৃত করা।হয়। এবং সব ধরনের গোলাপ নয়, কিছু কিছু গোলাপের পাপড়ি পরীক্ষাগারে পরীক্ষা করে এরপর ব্যবহার করা হয় বিভিন্ন গোলাপজল হিসেবেও।।এত কষ্ট করে এতগুলো ফটোগ্রাফি অ্যাড করে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা অবিরাম♥♥আসলে দাদা গোলাপ ফুল এমন একটি ফুল, যা মানুষের মন কেড়ে নেয়। আসলে গোলাপ ফুল সবারই প্রিয় ফুল। গোলাপ ফুল পছন্দ করে না এমন ব্যক্তি খুবই কমই রয়েছে। আর এই গোলাপ ফুলের বিভিন্ন জাত রয়েছে। যা খুবই ভালো লাগে। প্রত্যেকটা জাতি অনেক সুন্দর। আমার কাছে গোলাপ ফুল খুব বেশি ভালো লাগে। লাল, কালো এবং সাদা গোলাপ ফুল আজকে আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বিভিন্ন জাতের গোলাপ ফুল আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে আলোচনা করলেন। সুন্দর বর্ণনা দিয়েছেন, যা আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গোলাপ ফুলের এত সুন্দর সুন্দর জাতের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভিন্ন জাতের গোলাপ ফুলের ফটোগ্রাফি আজকে আপনার মাধ্যমে দেখতে পেলাম দাদা। এর আগে কখনো সবগুলো গোলাপ ফুল একত্রে দেখা হয়নি। আজকেই প্রথম আপনার মাধ্যমে গোলাপ ফুলের সকল জাত দেখতে পেলাম। যা দেখে খুবই ভাল লাগছে। এত সুন্দর ভাবে গোলাপ ফুলের ভিন্ন ভিন্ন জাতের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
আমি কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে প্রায় ১৫ হাজার প্রজাতির গোলাপ ফুল রয়েছে কিন্তু বিষয়টি কতটা সত্য তা আমার জানা নাই। তারপরও পৃথিবীতে আমরা অনেক ধরনের গোলাপ দেখতে পাই কেননা এখন বিজ্ঞান অনেক উন্নত হয়ে গিয়েছে বিভিন্ন জিনিস থেকে তারা হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন জাতের উদ্ভাবন করছে। যদিও আমি এর আগে অনেক ধরনের গোলাপ ফুল দেখেছিলাম কিন্তু আজকে আপনার পোষ্টের মাধ্যমে আরও বেশি পরিমাণে প্রজাতির গোলাপ ফুল দেখতে সক্ষম হলাম। সৌন্দর্যের প্রতীক হিসাবে গোলাপের নাম অন্যান্য ফুলের থেকে আগে অবস্থান করে।
দাদা পৃথিবীতে কত রকমের গোলাপের প্রজাতি যে আছে আজকের পোস্টটিই তার প্রমান। একসময় শুধু লাল গোলাপই চোখে পড়তো। এখন তো হাইব্রিড জাতের গোলাপে ছেয়ে গেছে সারাদেশ। এই ফুলটি এত সুন্দর বিধায় সম্ভবত একে ফুলের রানী বলা হয়। তবে সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও যে গোলাপের এত ব্যবহার আছে তা জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্যবহুল একটি পোস্ট শেয়ার করার জন্য।❤️👍
গোলাপজাম তৈরিতে যে সত্যিকারে গোলাপের পাপড়ি ব্যবহার করা হয় তা আমি আসলেই আগে জানতাম না দাদা। আর এত প্রজাতির গোলাপ ফুল দেখে আমি খুবই আনন্দিত। এতো গোলাপ একসাথে আর দেখিনি। প্রথম গোলাপটি এবং শেষের দুই গোলাপ দুটি দেখতে বেশ দারুন ছিলো ভাইয়া।
আপনার ফটোগ্রাফি গুলোরও প্রশংসা করতে হয় ভাইয়া। শুভাকামনা রইলো ভাইয়া।
দাদা আপনা হাইব্রিড ফুলের ফটোগ্রাফি দেখে আশ্চর্য হয়ে গেলাম এবং খুবই সুন্দর উপভোগ করলাম। আপনি খুব গুছিয়ে লেখেন। প্রত্যেকটা গোলাপ ফুল সম্পর্কে গুছিয়ে লিখেছেন। আর আপনি ঠিকই বলেছেন এশিয়া মহাদেশের মধ্যে গোলাপ ফুলের খুব চাহিদা। আর আপনি দারুন ফটোগ্রাফি করেছেন বিভিন্ন জাতের ফুলের। ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
গোলাপ ফুলের কত ধরনের প্রজাতি রয়েছে আমার সঠিক জানা নেই। আর আপনি আজকে এত ধরনের প্রজাতির গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন আমিতো অবাক। আপনার পোষ্টের মাধ্যমে না দেখলে তো আমি এত ধরনের গোলাপ ফুল সম্পর্কে জানতে পারতাম না। আমার কাছে আপনার ফটোগ্রাফি যেমন ভাল লেগেছে তেমনি আপনার গোলাপ ফুল সম্পর্কের কথাগুলো ভীষণ ভালো লেগেছে।