গ্রাম বাংলার নিসর্গ চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট করেছিলাম একটা প্রকৃতিকে কেন্দ্র করে অর্থাৎ গ্রামীণ বাংলার দৃশ্যপট নিয়ে। এই আর্ট এর মাধ্যমে আমি একটি সাধারণ গ্রামীণ দৃশ্যকে জীবন্ত করে তুলতে চেষ্টা করেছিলাম। যেখানে আছে পাহাড়, জলপ্রপাত, নদী, গাছপালা আর একটি ছোট্ট ঘর। এই আর্টের কেন্দ্রে এঁকেছিলাম একটি সুন্দর নদী, যা পাহাড়ের মাঝখান থেকে নেমে আসা জলপ্রপাতের মাধ্যমে সৃষ্টি হয়েছে।

বিষয়টাকে আবার কিছুটা পাহাড়ি গ্রামীণ দৃশ্যের মতো দেখানোর চেষ্টা করেছিলাম। মূলত এই দৃশ্যের মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। গ্রাম বাংলার এইরকম প্রাকৃতিক সৌন্দর্য কল্পনা করলে আপনা আপনি তুলির মাধ্যমে ফুটে ওঠে। প্রকৃতির সৌন্দর্য মূলত কখনোই পুরোনো হয় না। বর্তমানে আমরা যতই আধুনিক হই না কেন, গ্রাম বাংলার সেই সহজ-সরল জীবন আমাদের মনকে সবসময় টানে।

1000076823.jpg

🍁উপকরণ:🍁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000076815.jpg
▶️প্রথম ধাপে- উপরের বর্ননা অনুযায়ী স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ দৃশ্য তুলে ধরেছিলাম।
1000076828.jpg
▶️দ্বিতীয় ধাপে- অঙ্কন করার পরে কালার পেন এর কালীর মাধ্যমে গাঢ় করে দিয়েছিলাম।
1000076818.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য এবং জলপ্রপাতের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। এরপর পাহাড়ের দৃশ্যে কালার করে দিয়েছিলাম।
1000076826.jpg
▶️চতুর্থ ধাপে- জলপ্রপাতের জল যে নদী দিয়ে বয়ে যাচ্ছে, তাতে কালার করে দিয়েছিলাম। এরপর বাড়ির সম্পূর্ণ ডিজাইনে কালার করে দিয়েছিলাম। এরপর কালার দিয়ে গ্রাউন্ডে সবুজের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।
1000076821.jpg
▶️পঞ্চম ধাপে- কলা গাছের সম্পূর্ণ দৃশ্যে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59323.46
ETH 1593.23
USDT 1.00
SBD 0.38