সিডনিতে দুই লেজেন্ডের ব্যাটিং ঝড়!

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000063242.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচ শেষ হয়েছে। এমনিতেও অস্ট্রেলিয়া এই সিরিজ জিতেছে, কিন্তু গতকালের ম্যাচে অস্ট্রেলিয়া পুরো সব দিক থেকে বিধ্বস্ত হয়ে গেছে। আর সিডনির পিচে ভালো রান করা যায় এবং স্পিনার এর দের ক্ষেত্রেও ভালো সুবিধা আছে। পেচ বলের দিক থেকেও মোটামুটি স্পেল ছিল।

তবে এই ম্যাচেও অস্ট্রেলিয়া টস জিতেছে, কিন্তু তারা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এটা তাদের আনুমানিক একটা বিষয় হতে পারে যে, ইন্ডিয়াকে ৩০০+ রানের একটা বড়ো টার্গেট দিতে পারবে। কিন্তু নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছে। যাইহোক, অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে এলে একপ্রকার হতাশাজনক ব্যাটিং শুরু করে। যদিও এখানে ইন্ডিয়া বোলিং প্রেসার হাই রেখেছিলো। তবে আমার মতে যদি এই কিছু নতুন বোলার দ্বিতীয় ম্যাচে নামাতো, তাহলে ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারতো।

প্রথম দিকে খারাপ রান রেটে শুরু হলেও পরে ওপেনার দুইজন টুকটাক করে রান করে যাচ্ছিল। তবে মাঝ পথে অক্ষর আর প্রসিদ্ধ এর কাছে ধরা খেয়ে যায়। তবে এর পরে অস্ট্রেলিয়ার আরো কিছু ব্যাটসম্যান আসে, কিন্তু ওই একই ধারা অর্থাৎ কিছুক্ষণ খেলে রান করার পরে আউট হয়ে যায়। তবে এই পিচে স্পিন ধরলেও হর্ষিত একাই ৪-৫ টা উইকেট নিয়ে একটা ধামাকা ম্যাচের উপহার দেয়। তবে ইন্ডিয়া গতকাল সহজে বাউন্ডারি বের করতে দেয়নি, ক্যাচও মিস করেনি।

অস্ট্রেলিয়া গড়াতে গড়াতে ২৩৬ রানের টার্গেট দিতে পেরেছিল। একদম লো স্কোর যাকে বলে। এই রান চেজ এর ক্ষেত্রে রোহিত বেশ ভালো টানটান উত্তেজনা তৈরী করে দিয়েছিলো। প্রত্যেকটা ওভারে বাউন্ডারি ছিল প্রায় বলতে গেলে। গিল মাঝে মাঝে শর্ট খেলছিলো, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। গিল আসলে একটা ম্যাচেও ঠিকভাবে সেট হতে পারেনি। এরপরে কোহলি আসে, আর কোহলি এই ম্যাচে ভাল খেলবে, সেটা জানা কথা। কারণ সে একজন চেজ মাস্টার, চেজ খেলতে বেশ ভালোবাসে। এরপরে বলতে গেলে আর উইকেট পড়িনি, দুই লেজেন্ড ম্যাচের ইতি টেনে নিয়ে গেছে।

রোহিত সেঞ্চুরি করে, তবে রোহিত বা কোহলি এরা যে সেঞ্চুরি করে, তা খুব দ্রুত গতিতে করা যাকে বলে। কোহলি এই ম্যাচে সেঞ্চুরি করার সুযোগ না পেলেও ৭৪ রান করে অপরাজিত ছিল। গতকাল আসলেই ইন্ডিয়া অন্য ধাঁচে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করেছে। সিরিজ না জিততে পারলেও রোমাঞ্চে ভরিয়ে দিয়েছে সবাইকে। আসলে দর্শক বা ভারতীয় ক্রিকেট প্রেমিরা প্রত্যেকেই এই দুইজনের খেলা দেখতে ভীষন পছন্দ করে। যাইহোক, কালকে এই ম্যাচটা অনেকক্ষণ আগেই জিতে গিয়েছিলো। একপ্রকার বলা যায় যে, গত দুটো ম্যাচের ঘাটতি একটাতেই পুরিয়ে দিয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 8 months ago 

অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যাকার ম্যাচের রিভিউটি পড়ে নিজের কাছেই অনেকটা ভালো লাগলো দাদা। সব থেকে ভালো লাগলো কোহলি আর রোহিত শর্মার ব্যাটিংয়ের বর্ণনা শুনে। আসলে লিজেন্ড তো লিজেন্ডই। অভিনন্দন টিম ইন্ডিয়াকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59556.64
ETH 1569.98
USDT 1.00
SBD 0.42