একটি পান্ডার চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজকে আপনাদের সামনে একটা নতুন অঙ্কন নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি একটি পান্ডার চিত্র অঙ্কন করেছি। এই পান্ডাকে আবার একপ্রকার দৈত্য পান্ডাও বলা হয়ে থাকে। এদের শরীরের লোমগুলো গাঢ় কালো আর সাদা এর সমন্বয়ে হয়ে থাকে। পান্ডা বন, চিড়িয়াখানা, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় দেখা যায়। পান্ডা সাধারণত খাদ্য হিসেবে পাতা, ঘাস ইত্যাদি খায় । তবে এরা বাঁশের পাতা খেতে সব থেকে বেশি পছন্দ করে থাকে, অনেক সময় বাঁশের সরু সরু কঞ্চিগুলোকে চাবাতে দেখা যায়। পান্ডাগুলো দিনের বেশিরভাগ সময় গাছে গাছে কাটায় কারণ তাদের জীবিকা নির্বাহের জন্য প্রচুর পরিমানে পাতা খেতে হয়। যাইহোক এই পান্ডার চিত্রকে আমি আজ আমার অঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।
♛উপকরণ:♛
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো----
➤প্রথম ধাপে আমি পান্ডার মুখমন্ডলের ছবি অঙ্কন করেছিলাম। এরপর নাক, চোখ আর কান অঙ্কন করে দিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে ঘাড়ের দিকটা অঙ্কন করে নিয়েছিলাম এবং পরে সামনের দুটি পা অঙ্কন করে নিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে ঘাড়ের দিক থেকে পিঠ বরাবর টেনে পুরো বডি আর পিছনের পা অঙ্কন করে দিয়েছিলাম। এরপর পায়ে নাখন আছে এমনটা হালকা করে এঁকে দিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে পান্ডার পায়ের নিচে বড়ো একটা পাথরের মতো দেখতে শেপ তৈরি করে নিয়েছিলাম।
➤পঞ্চম ধাপে পান্ডার সামনের দুটি পায়ে পেন এর কালী দিয়ে ঘষে গাঢ় করে কালো কালী করে দিয়েছিলাম। এরপর কান দুটিতেও কালী দিয়ে দিয়েছিলাম।
➤ষষ্ঠ ধাপে একইভাবে পেন দিয়ে পিছনের পায়ে কালো কালী করে দিয়েছিলাম।
➤সপ্তম ধাপে পাথরটিতে কালার দিয়ে পরিপূর্ণতা এনেছিলাম।
➤অষ্টম ধাপে পাথরের চারিপাশ দিয়ে সবুজ ঘাস বোঝাতে কালার করে দিয়েছিলাম। এরপর কোনার দিকে গাছের মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম।
➤নবম ধাপে আকাশি কালার করে দিয়েছিলাম।
➤দশম ধাপে আরো একটি বড়ো গাছের মতো দেখতে অঙ্কন করে পাশাপাশি দুটি গাছেই কালার দিয়ে দিয়েছিলাম।
➤একাদশ অর্থাৎ অন্তিম ধাপে কিছু পাখির উড়ে যাওয়ার দৃশ্য অঙ্কন করে দিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা♥ আপনার তৈরি পান্ডার চিত্রটি খুবই চমৎকার করে অঙ্কন করেছেন। যা সত্যিই আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে এবং চিত্র আঁকার সাথে সাথে আপনি যে পান্ডার খুবই চমৎকার তথ্য দিয়েছেন সেটি আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে সত্যি দাদা আপনার তুলনা হয় না আপনি যেমন সুন্দর রেসিপি করেন ঠিক তেমন সুন্দরী অংকন করেন আবার মুভি রিভিউ তো আছেই আসলেই একের ভেতর অনেক কিছু তাকে অনেক গুণের অধিকারী প্রিয় দাদা।♥
এত চমৎকার একটি অঙ্কন করে আমাদেরকে উপহার দেয়ার জন্য এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি তে শেয়ার করার জন্য আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সেইসাথে অফুরন্ত দোয়া রইল।আগামীতে আরো বেশি সমৃদ্ধশালি হোক এই প্রত্যাশা।♥♥
আজকের চিত্রটি আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে আপনার ড্রয়িং এর সাথে সাথে পান্ডার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা হলো। পান্ডা প্রায় সবাই পছন্দ করে। বিশেষ করে মেয়েদের পান্ডা অনেক পছন্দের। পান্ডার টয় গুলোও দেখতে অনেক ভালো লাগে। আমি নিজেও অনেক পছন্দ করি পান্ডা।
আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে পান্ডা আঁকার প্রসেস শেয়ার করেছেন। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের এর ছবি আরো ভালো ছিলো। পিছনে আকাশে পাখি উড়ে যাওয়ার দৃশ্যও খুবই সুন্দর লাগছে। সর্বোপরি আজকের চিত্রটি অসাধারণ ছিলো। দাদা আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ একটি আর্ট। ভাইয়া আপনার আর্টগুলো সত্যিই খুবই সুন্দর হয় সেটা নতুন করে বলার কিছু নেই। এত সুন্দর করে একটি পান্ডা আর্ট করেছেন আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। সত্যি ভাইয়া আপনার আর্টের তুলনা হয়না। আপনি এতো সুন্দর করে আর্ট গুলোকে ফুটিয়ে তোলেন যে মনে হয় সত্যি কারের একটি পান্ডা হাঁটছে। আপনার হাতের কাজ সত্যিই খুব নিখুঁত। এত নিখুত ভাবে রং করার মাধ্যমে আর্ট গুলোকে ফুটিয়ে তোলেন একদম বাস্তব মনে হয়। আপনি যে আসলেই একজন খুব ভালো আর্টিস্ট তার কোন সন্দেহ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর আর্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অও,অসাধারণ হয়েছে পান্ডার চিত্রটি দাদা।একদম নিখুঁত ও সুস্পষ্ট হয়েছে।আমার কাছে পান্ডা কিছুটা ভোলাভালা জন্তু বলে মনে হয় ।দাদা,মনে হচ্ছে বাস্তবের সঙ্গে চিত্রটি মিশে গিয়েছে।যাইহোক চিত্রটি খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। রঙের ব্যবহার খুবই নিখুঁত হয়েছে যেটি দেখার মতো ছিল।এছাড়া যেকোনো কিছুর ছবি ফুটিয়ে তোলার ক্ষেত্রেই এটি জীবন্ত পান্ডা বলে মনে হচ্ছে।দাদা, সত্যি বলতে আপনার আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে, তাছাড়া এটি দক্ষ হাতের আর্ট ভালো তো হবেই।উড়ন্ত পাখি,গাছ ও পান্ডা সবমিলিয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ দাদা,শুভকামনা রইলো আপনার জন্য।
পান্ডার চিত্র অঙ্কন খুবই সুন্দর হয়েছে দাদা। আপনার অঙ্কনের দক্ষতা সব সময় আমার ভালো লাগে। কারণ আপনি খুবই নিখুঁতভাবে অঙ্কনগুলো সম্পন্ন করেন। আর আপনার অঙ্কন গুলো দেখে আমার ভীষণ ভালো লাগে। পান্ডার চিত্রাংকন অসাধারণ হয়েছে দাদা। আপনি আপনার অঙ্কনের প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন দাদা। আসলে আপনার হাতের নিখুত কারুকার্য ও নিপুণতা সবসময় আমার ভালো লাগে। এর আগেও আপনার যে অঙ্কন চিত্রগুলো দেখেছি সেগুলো যেমন সুন্দর ছিল তেমনি আজকেও আপনি দারুণভাবে পান্ডার চিত্র অঙ্কন করে সকলের মাঝে উপস্থাপন করেছেন। দারুন এই চিত্র অঙ্কন করে উপস্থাপন করার জন্য ও আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
দাদা আমি প্রথমেই বলতে চাই পান্ডার চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে। আর আপনার অঙ্কন চিত্র মানেই হচ্ছে অসাধারণ কিছু। কারণ আপনি সবসময় নিখুঁতভাবে আপনার অঙ্কন চিত্র গুলো উপস্থাপন করেন। পান্ডার গায়ের সাদাকালো লোম গুলো এত সুন্দর ভাবে আপনি আপনার অঙ্কনের মাঝে ফুটিয়ে তুলেছেন। দেখে মনে হচ্ছে যেন একটি সত্তিকারের পান্ডা হেঁটে যাচ্ছে। আপনার অঙ্কনের দক্ষতা আমার কাছে অনেক ভালো লাগে দাদা। আমিও অঙ্কন করি তবে আপনার মত এত নিখুঁত ভাবে অঙ্কন করতে শিখিনি। তাই আপনার অঙ্কন গুলো দেখে দেখে আমিও শিখার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে দাদা সুন্দর একটি পান্ডা অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
দাদা আপনার পান্ডার চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে পান্ডা চিত্র অঙ্কন করেছেন এবং চিত্রটি একদম সত্যি হুবহু হয়েছে। দেখে ভালো লাগলো। আসলে পান্ডা সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য দিয়েছেন, পান্ডা বেশিরভাগ গাছে থাকে কারণ তাদের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়। সত্যি বিষয়গুলো জানতে পেরে ভাল লাগছে। আর অংকন খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যার মাধ্যমে আমরা খুব সহজেই চিত্রটি অঙ্কন করা শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পান্ডার চিত্র শেয়ার করার জন্য।
দাদা পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে আমার কাছে এদের মধ্যে পান্ডা কেই সবচেয়ে বেশি ভালো লাগে। এ প্রাণীটি দেখতে অত্যন্ত কিউট। তৃণভোজী প্রাণী টি বর্তমানে অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। এত সুন্দর একটি প্রাণীর দারুন ছবি এঁকেছেন আপনি। আসলেই এটা অরজিনাল একটা আর্ট ওয়ার্ক হয়েছে। ধাপগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আশাকরি চেষ্টা করলে ধাপ গুলো দেখে দেখে এভাবে আমরাও আঁকতে পারবো।
দাদা আপনি আপনি দেখছি খুব সুন্দর করে পান্ডার চিত্র অংকন করেছেন।আপনার পান্ডার চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দাদা। আপনি নিখুঁতভাবে পান্ডার চিত্র অংকনটি সম্পন্ন করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। পান্ডা যে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে এটা জানতাম না দাদা আপনার পোস্ট না পড়লে হয়তো জানতাম না আপনার উপস্থাপনা ছিলো অসাধারণ দাদা।দাদা আপনাকে অল রাউন্ডার বললে ভুল হবে না। সব কিছুই আপনার দ্বারা সম্ভব দাদা।সুন্দর সুন্দর চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল দাদা।
❤️❤️❤️❤️❤️
দাদার আপনি অনেক চমৎকার করে একটি পান্ডার চিত্রাংকন করেছেন। আপনার পান্ডার চিত্রাংকন টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার চিত্রাংকনের মধ্যে সবগুলো কালার এমন দারুনভাবে ফুটে উঠেছে যেকারণে চিত্রাংকনটি দেখতে অসাধারণ লাগছে। আপনি যে পান্ডাটি অঙ্কন করেছেন তার সাদা কালো রঙের কম্বিনেশনটা আমার কাছে ভালো লেগেছে। পান্ডার চারপাশে সবুজ প্রকৃতির দৃশ্য গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে নীল আকাশের বুকে পাখি উড়ে বেড়াচ্ছে এই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে। সবমিলিয়ে অনেক সুন্দর করে আপনি চিত্রাঙ্গনটি সম্পন্ন করেছেন। পান্ডার চিত্রাংকনের অরিজিনাল আর্টওয়ার্ক টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।