রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে নতুন একটি আর্টওয়ার্ক শেয়ার করতে চলেছি। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বাঙালির অন্যতম আনন্দের উৎসব রথযাত্রা। এই শুভ উপলক্ষকে সামনে রেখেই আমি জগন্নাথ দেবের একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছি। রথযাত্রা মানেই ভক্তদের হৃদয়ে এক অন্যরকম আনন্দ। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথে চড়ে নগর পরিক্রমার এই ঐতিহ্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও বিশ্বাসেরও এক গুরুত্বপূর্ণ অংশ।
ম্যান্ডেলা আর্ট মূলত বিভিন্ন জ্যামিতিক নকশা ও পুনরাবৃত্ত প্যাটার্নের সমন্বয়ে তৈরি একটি শিল্পধারা। এই আর্টওয়ার্কে আমি জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী মুখমণ্ডলকে কেন্দ্র করে চারপাশে বিভিন্ন ম্যান্ডেলা প্যাটার্ন ব্যবহার করেছি। পুরো ডিজাইনে মূলত কালো ও সাদা রঙের সমন্বয় রেখেছি, আর জগন্নাথ দেবের চোখ ও মুখের অংশে লাল ও হলুদ রঙ ব্যবহার করেছি যাতে ছবির মূল আকর্ষণ আরও ফুটে ওঠে।
🍁উপকরণ:🍁
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে জগন্নাথ দেবের মুখমণ্ডল এঁকে নিয়েছিলাম। এরপর তাকে কেন্দ্র করে বৃত্ত এবং তাতে কিছু ম্যান্ডেলার ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
▶️দ্বিতীয় ধাপে- কালার পেন দিয়ে ম্যান্ডেলার কিছু অংশে গাঢ় কালী করে দিয়েছিলাম।
▶️তৃতীয় ধাপে- বাকি বৃত্তের আন্ডার-এ যেসব ডিজাইন করেছিলাম, তাতে একইভাবে গাঢ় কালী করে দিয়েছিলাম।
▶️চতুর্থ ধাপে- মোম রং ব্যবহার করে জগন্নাথ দেবের মুখমণ্ডলে কালার করে দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



Inspira ver cuando alguien comparte su arte con honestidad.