রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে রেস্টুরেন্টে ঘোরাঘুরির কিছু মুহূর্ত নিয়ে ।রেস্টুরেন্টে যেতে বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। বেশ কিছুদিন হয়েছে রেস্টুরেন্টে যাওয়া হয়নি। এর কারণ হচ্ছে আমার হাসবেন্ড শহরের বাইরে ছিল, এই জন্যই যাওয়া হয়নি ।আমার হাজবেন্ড দুদিন আগেই বাসায় ফিরেছে ।তো একদিন পরেই সে বলল অনেকদিন তো রেস্টুরেন্টে যাওয়া হয় না, কালকে দুপুরে আমরা রেস্টুরেন্টে যাব ।আমিও বললাম তাই তো অনেকদিন তো যাওয়া হয় না। আমিও রাজি হয়ে গেলাম। সে বলল একটা রেস্টুরেন্টে বেশ ভালো অফার চলছে। চলো আমরা সেখানেই যাই। বেশ কয়েক রকমের আইটেম আছে। আমি বললাম ঠিক আছে। তারপর আজকে দুপুরে আমরা রেস্টুরেন্টটিতে গেলাম।

রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত


20221213_144618.jpg

20221213_144612.jpg


আসলে এই রেস্টুরেন্টে আমরা বেশ কয়েকবার গিয়েছি। তবে আজকে মূলত এদের অফারটি দেখে রেস্টুরেন্টটিতে যাওয়া।যাওয়ার পর দেখলাম আজ রেস্টুরেন্টটিতে মোটামুটি লোকজন আছে। এর আগের দিন তো খুবই কম লোকজন ছিল । আজ এই রেস্টুরেন্টের ডেকোরেশনের কথা নাইবা বললাম। এর আগে একটি পোস্টে শেয়ার করেছিলাম। যাই হোক আমরা ওখানে যাবার পর ওয়েটার এসে আমাদেরকে বলল ভাইয়া আমাদের একটি অফার চলছে, আপনারা কি সেটি নিবেন। তখন আমরা সেটাই দিতে বললাম।

20221213_144959.jpg


২০ মিনিট অপেক্ষা করার পর তারা স্পেশাল থাই স্যুপ ও অনথন দিয়ে গেল ।স্যুপটা বেশ ভালই ছিল খেতে। এদের খাবার বেশ ভালই হয় ।তবে আজকে চিন্তা করছিলাম অফার চলছে যেহেতু খাবারের মান একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু না সেরকম কিছুই হয়নি ,খাবারের টেস্ট একই আছে।

20221213_150948.jpg

20221213_151127.jpg


এরপর তারা মেইন কোর্সটি নিয়ে এলো। এতে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল , চিকেন কারি, চিকেন ফ্রাই, সালাদ আর সঙ্গে ছিল কোলড্রিংস। সব কিছু মিলিয়ে এদের খাবারটা বেশ ভালই লাগলো এবং অফারটিও বেশ স্বল্প মূল্যেরই ছিল । আসলে এই ধরনের অফার চললে সবার জন্যই বেশ ভালো হয়। এমনিতে এই রেস্টুরেন্টে তেমন লোকজন দেখিনি, এই অফারের কারণে বেশ ভালো লোকজন এসেছে দেখলাম ।আর এদের ব্যবহারও বেশ ভালো ছিল। একটু পর পর এসে জিজ্ঞাসা করছিল খাবারের মান কেমন হয়েছে? টেস্ট হয়েছে কিনা ? যাই হোক আমার কাছে বেশ ভালই লেগেছিল। তারপর আমরা খাওয়া-দাওয়া ও গল্প করে বেশ কিছু সময় কাটিয়ে বাসায় ফিরে এলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০
লোকেশনঝিলটুলী, ফরিদপুর

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 4 years ago 

এরকম অফার পেলে তো ভালোই লাগে, যাইহোক অফারটা কিন্তু ভালো ছিল জানিনা প্রাইস কত ছিল তবে প্যাকেজটা খুব চমৎকার প্রথমে থাই সুপ এন্ড তারপরে মেন কোর্স ব্যাপারটা দারুন।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া এরকম অফার পেলে তো ভালোই লাগে আর খাবার টিও বেশ সুস্বাদু ছিল।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

বাহ আপনি তো, রেস্টুরেন্টে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন । পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। রেস্টুরেন্টে চারদিকের পরিবেশ খুব চমৎকার। খাবার খুবই লোভনীয় দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। অফারের জিনিসগুলো এমনিতে ভালো হয়। রেস্টুরেন্টে কাটানো এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে উপস্থিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 years ago 

ভাইয়া খাবার গুলো লোভনীয় এবং বেশ সুস্বাদু ছিল।দেখে খেতে ইচ্ছে করার মতোই।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

মাঝে মাঝে এরকম অফার ফেলে আসলে ভালই লাভ হয়। ভালো খাবার স্বল্প মূল্যে পাওয়া যায়। তবে এটা ঠিক অনেক সময় আমরা অফারের কথা শুনলে ভাবি যে, এটির স্বাদ টাও এদিক ওদিক করতে পারে। কিন্তু আপনি দেখলেন যে এটির স্বাদ বরাবরই ছিল আগের মত। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া খাবারের স্বাদ আগের মতই ছিল এবং বেশ সুস্বাদু ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

আপু ভাইয়া তো অনেক ভালো, আপনাকে অফার পাওয়ার রেস্টুরেন্টে নিয়ে যায়। এই হলো ভালোবাসার প্রমাণ। যাইহোক থাই সুপ, অন্থন এবং ফ্রাইড রাইস উইথ চিকেন ও ভেজিটেবল।অনেক কিছুই তো খেলেন।

 4 years ago 

হ্যাঁ, অনেক কিছুই ছিল এবং খাবারটাও বেশ ভালো ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 4 years ago 

আপনি খুব সুন্দর একটি রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। রেস্টুরেন্টের ইন্টেরিয়র আমার কাছে ভালো লেগেছে । আপনার শেয়ার করা খাবারের ছবিগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটি আইটেম খুব সুস্বাদু মনে হচ্ছে। স্যুপ আর অন্থনও নিশ্চয়ই মজার ছিল । ধন্যবাদ আপু।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই ধরেছেন স্যুপ এবং অন্থন খুবই মজার ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

খুবই ভালো একটি মুহূর্ত কাটিয়েছেন রেস্টুরেন্টে গিয়ে। খুবই ভালো অফার ছিল মনে হয় তাই না। এরকম অফার ফেলে তো ভালই হয়। খাওয়া দাওয়াও বেশ ভালো করেছেন দেখছি। আমরা তো মাঝেমধ্যেই এরকম রেস্টুরেন্ট গুলোতে গিয়ে থাকি রাত্রিবেলা যায় খুবই ভালো লাগে। সত্যি খুবই ভালো ছিল পড়ে ভীষণ ভালো লেগেছে।

 4 years ago 

আমি মাঝে মাঝেই রেস্টুরেন্ট গুলোতে যাই তবে দুপুরে।বেশ ভালো ছিল ।ধন্যবাদ।

 4 years ago 

রেস্টুরেন্টে কাটানো মুহূর্তগুলো দারুন ছিল। একটা জিনিস বলেছেন আপু অনেক রেস্টুরেন্টে আছে অফার দিয়ে খাবারের মান কুমিয়ে দেয় আবার পরিমাণ কম দিয়ে থাকে। কিন্তু ভালো রেস্টুরেন্টে গুলো এমনটা খুব করে। আপনি যেহুতু বললেন আপনার খাবার এর মান ভালো ছিল তাহলে রেস্টুরেন্টে টা অনেক ভালো।আর রেস্টুরেন্টে ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে মূল জিনিস। খাবার গুলো লোভনীয় ছিল।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া খাবার গুলো বেশ লোভনীয় ছিল এবং মজার ও ছিল।বেশ ভালো লেগেছিল।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। আসলে রেস্টুরেন্টে অফার চলাকালীন সময়ে, লোকজনের আনাগোনা একটু বেশিই দেখা যায়। আর যেহেতু খাবারের মান বেশ ভালো ছিল, তাহলে তো লোকজন বেশি থাকবেই। খাবারের ছবি দেখেই বুঝা যাচ্ছে, খাবার খুব ইয়াম্মি হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া খাবার টা বেশ ভালোই ছিল।সব কিছু মিলিয়ে বেশ ভালো ছিল।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

আগে যদিও স্পেশাল থাই স্যুপ এর নাম শুনেছি কিন্তু অনথন এর নাম আগে কোনো দিনও শুনি নি । মেইন কোর্স এর খাবার গুলো বেশ ভালোই ছিল যা দেখছি। ভালো অফারে যদি পাওয়া যায় এমন খাবার তাহলে তো আরো বেশি মজা। আর ভালো অফার থাকলে লোকজন বেশি থাকাটা স্বাভাবিক। আপনার খাওয়া-দাওয়ার গল্প শুনে বেশ ভালো লাগলো আপু।

 4 years ago 

অনথন টার মধ্যে চিকেন থাকে।বেশ ক্রিসপি হয়ে থাকে ।খেতে খুবই মজার।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38