স্বরচিত কবিতা|| বিষন্ন মন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি । আমার লেখা এটি প্রথম কবিতা পোস্ট । আসলে আমি এর আগে কবিতা তেমন একটা লিখিনি । তবে আমার বাংলা ব্লগে এসে সবার কবিতা লেখা দেখে বেশ কবিতা লেখার প্রতি আগ্রহ জাগে । এ বি বি ফানে কবিতার পিঠে দু একটি কবিতা লিখেছিলাম । সেখান থেকেই মূলত কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি । আসলে মনের কথাগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা সত্যিই বেশ কঠিন ব্যাপার আমার কাছে মনে হয় । এই কমিউনিটি তে অনেকে অনেক ভালো কবিতা লিখেন । জানিনা আমার কবিতাটি আপনাদের ভাল লাগবে কিনা । তার পরেও চেষ্টা করেছি লেখার জন্য ।আশা করছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।


আসলে আমি কবিতাটি লিখেছি বৃষ্টির দিনকে কেন্দ্র করে । এখন বর্ষাকাল , মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে । এই বৃষ্টির দিনে অনেকেরই হয়তো হারানো প্রিয়জনের কথা খুব মনে পড়ে । আসলে বৃষ্টি এমন একটা আনন্দের অনুভূতি যখন বৃষ্টি হয় তখন সবারই মনে হয় প্রিয়জন পাশে থাকুক । আর সেই প্রিয়জনের সঙ্গে কাটানো মধুর স্মৃতি গুলো বৃষ্টির সময় মানুষের বেশি মনে পড়ে । আর কেউ যদি তার প্রিয়জনকে হারিয়ে থাকে তাহলে তো প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আরো বেশি মনে পড়ে। যাই হোক চলে যাচ্ছি মূল কবিতায়।

rain-2775032_1280.jpg
source

বিষন্ন মন


আজ এই বৃষ্টির দিনে
তোমার কথা পড়ছে মনে,
বৃষ্টির রিনিঝিনি শব্দে
মেতেছি গল্পে দুজনে,
হাতে রেখে হাত
চায়ের কাপে চুমুক দিয়ে
করেছি কত শত গল্প দুজনে,
আজ সবই স্মৃতি শুধুই মধুর স্মৃতি ।।
আজও বৃষ্টির শব্দে
তোমায় খুঁজি ফিরি চারিদিকে ,
না পাওয়ার বেদনায় বিষণ্ণ মনে ।
জানি কখনো পাব না তোমায়,
হারিয়েছি কোন এক দূর অজানায় ।


আশা করছি আপনাদের কাছে আমার কবিতাটি ভালো লেগেছে। কবিতাটি কেমন হয়েছে আশা করছি সবাই মন্তব্য করে জানাবেন।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপনি মনে হচ্ছে প্রথম কবিতা লিখেছেন। প্রথম হিসেবে আপনি অসাধারণ কবিতা লিখেছেন। সত্যি বৃষ্টির দিনে আমাদের মনে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা জাগ্রত হয়।বৃষ্টি ভেজায় ও প্রিয়জনকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন
আশাকরি এমন কবিতা আরো দেখতে পাব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ভবিষ্যতে আমিও আরও লেখার চেষ্টা করব ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার কবিতা আজ প্রথম পড়লাম।আসলে ভালো খারাপের কোন বিষয় নেই।এখানে সবাই শিখে শিখে কবি।প্রথম লিখলেন,খুব ভালো লাগলো। কবিতা আসলে যে যত মনের অনুভূতি যত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে।আপনার কবিতাটি ভালো হয়ছে।বৃষ্টির দিনে বৃষ্টি দেখে হারিয়ে ফেলা প্রিয় মানুষটির কথা ভেবে খুব সুন্দর কবিতাটি লিখলেন।ধন্যবাদ আপু।আশাকরি লেখা চালিয়ে যাবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আসলে আপু সবার দেখাদেখি করে আমারও একটু কবিতা লেখার ইচ্ছা হল । যাইহোক আপনাদের ভালো লাগলেই ভালো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

এই প্রথমবার আপনার লেখা কবিতা পড়লাম আপু। আপনি যে এতো ভালো কবিতা লিখেন আগে জানা ছিলনা। এবিবি ফানের মাধ্যমে আমিও প্রথম কবিতা লিখি। বৃষ্টি ভেজা দিন আর প্রিয়জনের মধুর স্মৃতি দুটো মিলেমিশে দারুন একটি কবিতা লিখেছেন আপু। সত্যি চমৎকার হয়েছে।

 3 years ago 

আপু লিখলাম তো কবিতা এই প্রথম তাহলে প্রথমবারই তো পড়বেন । খুব ভয়ে ভয়ে লিখেছিলাম জানিনা সবাই কি বলবে । যাইহোক আপনাদের ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর অনেক কিছু শিখেছি যা আগে একদম আইডিয়া ছিল না। সবাই এত সুন্দর করে কাজ করেন সবার থেকে অনেক কিছু দেখে শিখেছি এবং অনুপ্রেরণা পেয়েছি। আপনিও দেখছি বেশ সুন্দর কবিতা লিখলেন বিষন্ন মন নিয়ে পড়তে অনেক ভালো লেগেছে। আসলে বৃষ্টির দিনে প্রিয়জনের কথা খুব বেশি মনে পড়ে তাই বৃষ্টির দিনের অনুভূতি নিয়ে কবিতাটি লিখলেন। বেশ ভালো লেগেছে আপনার কবিতাটি আমার কাছে পড়ে।

 3 years ago 

আসলে আপু এটি আমার লেখা প্রথম কবিতা ।আপনাদের ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগছে । অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন সব সময় শুভকামনা রইল।

 3 years ago 

আসলে আপু এই কমিউনিটিতে আমরা যারা কাজ করছি সবাই ভালো ভালো কবিতা লিখতে শুরু করেছে। আর এর জন্য ধন্যবাদ জানাই আমাদের এই বাংলা ব্লগ কমিউনিটিকে। আমার মনে হয় বেশিরভাগ মানুষজনই এখান থেকেই কবিতা লেখা আরম্ভ করেছে। আপনি আজকে বিষন্ন মন নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি গুলো পড়ে বেশ ভালো লেগেছে। কবিতাটা আরেকটু বড় হলে পরে বেশি মজা পেতাম। খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই ধরেছেন এখান থেকেই সবাই নতুন নতুন কবিতা লেখা শিখছে । যেমন আমিও শিখেছি । আপনার কাছে আমার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে আপু বৃষ্টির দিন অনেক সময় মনের মধ্যে অন্য রকম অনুভূতি সৃষ্টি হয়। আপনি বৃষ্টির দিনকে কেন্দ্র করে চমৎকার একটি কবিতা লিখেছেন। বিষন্ন মন কবিতাটি এককথায় দুর্দান্ত হয়েছে। কবিতার প্রতিটি লাইন দারুণ লেগেছে আমার কাছে। যাইহোক সময়োপযোগী একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমার লেখা প্রথম কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অসম্ভব ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন।

 3 years ago 

বৃষ্টির দিনকে কেন্দ্র করে অসাধারণ একটা কবিতা লিখেছেন আপু। আসলে যারা প্রিয়জনকে হারিয়েছে এই বৃষ্টির দিনে সেই প্রিয় মানুষগুলোর কথা একটু বেশি মনে পড়ে। আপনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন যা পড়ে খুব ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে লেখা কবিতা আমার অনেক বেশি পছন্দের। আর আপনার কবিতাটির নাম ও জাস্ট অসাধারণ ছিল বিষন্ন মন। আপনার কাছ থেকে এরকম কবিতা পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য । চেষ্টা করব পরবর্তীতে নতুন কবিতা নিয়ে হাজির হবার জন্য । ধন্যবাদ।

 3 years ago 

বৃষ্টির দিনে হারানো ভালোবাসার মানুষটাকে একটু বেশি মনে পড়ে এটা কিন্তু ঠিক বলেছেন। আর ভালোবাসার মানুষটার সাথে কাটানো দিনগুলোর কথা আরো বেশি মনে পড়ে। আপনি সেই বৃষ্টির দিনটাকে কেন্দ্র করে কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সম্পূর্ণ কবিতাটি লিখেছেন। কবিতার নামটা ও খুব ভালো হয়েছে বিষন্ন মন।

 3 years ago 

ভাই আপনার এত সুন্দর একটি মন্তব্য পড়ে সত্যিই অবাক লাগছে ।আমার কবিতা এতো ভালো লেগেছে আপনার কাছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এর আগে আপনার অনু কবিতা দেখেছি । তখনই মনে হলো যে আপনি খুব সুন্দর কবিতাও লিখতে পারবেন । প্রথম কবিতা হলে কি হবে পড়ে কিন্তু মনে হচ্ছে আপনি নিয়মিত কবিতা লিখেন ।খুব সুন্দর হয়েছে আপনার বৃষ্টি নিয়ে লিখা কবিতাটি ।আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো ।

 3 years ago 

আমি ভালো কবিতা লিখতে পারবো আপনার এটি মনে হয়েছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির এবিবি ফান থেকে অনেকেই কবিতা পড়ে এবং দেখে সুন্দর সুন্দর কবিতা লিখছে প্রতিনিয়ত যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়, আপনিও দেখছি তাদের মধ্যেই একজন। বৃষ্টির দিন আমাদের সকলেরই হয়তোবা অনেক বেশি ভালো লাগে আর এই বৃষ্টির সময় যদি প্রিয় মানুষ পাশে থাকে তাহলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এছাড়া আমরা সকলেই চাই বৃষ্টির দিনে প্রিয় মানুষটার পাশে থাকুক দুটো গল্প করুক তার সঙ্গে বৃষ্টি উপভোগ করুক এরকমটাই আসলে চায়। যেটা আপনি আপনার কবিতার মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে বৃষ্টির দিনটা আমাদের সবার কাছে অনেক বেশি স্পেশাল । তাইতো এরকম একটি কবিতা লেখার চেষ্টা । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38