You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ পরিবারেরর কাছে আকুল আবেদন,,

in আমার বাংলা ব্লগ4 years ago

আপু আপনার লেখাটি পড়ে সত্যিই হৃদয় ছুঁয়ে গেল ।একদম মনের কথাগুলো তুলে ধরেছেন আপনি ।ভীষণ ভালো লেগেছে আপনার কথাগুলো পড়ে। আসলে ঐদিন ওই নোংরা পোস্টটি পড়ে সত্যিই আমিও যেন কাজ করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। জীবনে চলার পথে আমরা বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি। কেউ ভালো কেউ খারাপ কিন্তু এই খারাপ মানুষের জন্য আমাদের জীবনটা স্থবির হতে পারে না। পরিবারে ভালো-মন্দ মানুষ মিলিয়েই পরিবার গড়ে ওঠে ।সে পরিবারে কোন একজন মস্তিষ্ক বিকৃত খারাপ মানুষের জন্য পুরো পরিবার ধ্বংস হতে পারে না। আর সেই বিকৃত মন মানসিকতার মানুষের জন্য পুরো জাতি কিংবা দেশ খারাপ হতে পারে না। যাইহোক সবকিছু ভুলে আমাদের পরিবার যেন আগের মত হাসিখুশিতে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পেরে সেই প্রার্থনা করছি।

Sort:  
 4 years ago 

আমার লেখাগুলি পড়ে আপনার হৃদয় ছুঁয়ে গেছে বলে নিজেকে খুব ভালো লাগছে। আপনার মনের কথাগুলো তুলে ধরতে পেরেছি। আসলেই শুধু আপনার মনের কথা না। হাজারো বাঙালির মনের কথা এগুলো। নিশ্চয়ই আমার বাংলা ব্লগ আরো বেশি সমৃদ্ধিশালী হবে এটাই প্রার্থনা।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59294.44
ETH 1583.77
USDT 1.00
SBD 0.37