You are viewing a single comment's thread from:

RE: রেসিপি: কচুরমুখী দিয়ে পায়রা মাছের তরকারি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাইয়া যে এত ইউনিক সমুদ্রের মাছ গুলো কোথায় পান আমি বসে বসে তাই চিন্তা করছি। আমরা তো সমুদ্রের মাছ কখনো দেখি না আর খাওয়া তো দূরের কথা ।আর এই পায়রা মাছটির নাম আমি এই প্রথম শুনলাম। মাছটি দেখতেও কিন্তু চমৎকার লেগেছে আমার কাছে ।আর আপনার রান্নার রেসিপি কি আর বলব সেটা বরাবরের মতোই অসম্ভব সুন্দর হয়েছে ।আপনি কচুর মুখি আর রসুন ভেজে রেখেছেন ওটা দেখতে দারুণ লাগছিল আর তরকারির কালার টা তো সেরকম হয়েছে। খেতে খুবই সুস্বাদু হয়েছে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Sort:  
 5 years ago 

সামুদ্রিক মাছ আমাদের এদিকের বাজারে প্রচুর পরিমানে আসে। আর আমার কাছে সামুদ্রিক মাছগুলো খেতে দারুন টেস্টি লাগে। সামুদ্রিক মাছগুলোর নাম বড়ই বিচিত্র হয়ে থাকে। এই মাছগুলো দেখতে যেমন ভাল হয় তেমনি খেতেও ভাল সুস্বাদু হয়। কচুরমুখি দিয়ে তো আরো বেশি টেস্টি লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63053.05
ETH 1746.29
USDT 1.00
SBD 0.39