টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা রেসিপি। আসলে বোয়াল মাছ খেতে আমার কাছে বেশ ভালই লাগে। তবে আমার হাসবেন্ড বোয়াল মাছ খায় না ।আবার মেয়েও খুব একটা খেতে চায় না। তাই বাসায় বোয়াল মাছ আনলে আমাকে একাই খেতে হয়। যদিও মেয়েকে জোর করে একটু খাওয়াই । এইতো কয়েকদিন আগে আমার জন্য একটি বোয়াল মাছ আনা হয়েছিল। সেটিই মূলত টমেটো দিয়ে ভুনা করেছি। সেই রেসিপিটিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।


টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা রেসিপি


IMG_20240114_200009.jpg



Polish_20240114_195818399.jpg

উপকরণপরিমাণ
বোয়াল মাছ৫পিছ
টমেটো১ টি
হলুদ গুঁড়াএক চা চামচ
জিরা গুড়াএক চা চামচ
ধনিয়া গুড়াএক চা চামচ
লাল মরিচ গুড়াহাফ চা চামচ
পেঁয়াজ বাটাতিন টেবিল চামচ
আদা বাটাএক চা চামচ
রসুন বাটাএক চা চামচ
পেঁয়াজ কুচিতিনটি
কাঁচা মরিচচারটি
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো
ধনিয়া পাতাপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী


IMG20240113133541.jpgIMG20240113133628.jpg

প্রথমে একটি কড়ায়য়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই ।পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নেই।

IMG20240113133745.jpgIMG20240113133936.jpg

তারপর সব বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে নেই।

IMG20240113133947.jpgIMG20240113134106.jpg

মসলাটা কষানো হয়ে গেলে মাছগুলি দিয়ে দেই ।তারপর মাছগুলি ভালোমতো নেড়ে চেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নেই। তারপর সামান্য পানি দিয়ে দেই।

IMG20240113134756.jpgIMG20240113134925.jpg
IMG20240113134910.jpgIMG20240113135522.jpg

তারপর মাছগুলো কসানো হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি। তারপর ওই মসলার ভেতরে টমেটো কুচি দিয়ে দেই। তারপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি।

IMG20240113135613.jpgIMG20240113140051.jpg

টমেটো সিদ্ধ হয়ে গেলে আরো একটু পানি দিয়ে দেই ও মাছগুলি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করি।

IMG20240113140115.jpgIMG20240113140144.jpg
IMG20240113140419.jpgIMG20240113140529~2.jpg

তারপর জিরা গুঁড়ো ও ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছ ভুনা ।এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপনি তো অনেক সুন্দর করে টমেটো দিয়ে বোয়াল মাছের ভুনা রেসিপি করেছেন। তবে আপনার মত আমি নিজে বোয়াল মাছ খেতে অনেক পছন্দ করি। এবং আমাদের পরিবারের অনেকেই বোয়াল মাছ খেতে পছন্দ করে না আপনাদের পরিবারের মত। তবে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। আর শীতকালে এ ধরনের রেসিপির মধ্যে টমেটো একটু বেশি দিলে খেতে খুব মজা লাগে। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

ভাইয়া আমার রেসিপিটি দেখে আপনারও খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

আপু পরিবারের সবাই এক রেসিপি খেলে নিজেরও কষ্ট কম হয় আর খেতেও ভালো লাগে। কিন্তু কেউ না খেতে চাইলে একা একা খেতে একদমই ভালো লাগে না। যাই হোক আপনি টমেটো দিয়ে খুব সুন্দর ভাবে বোয়াল মাছ ভুনা করেছেন। আপনার এমন মজাদার রেসিপি দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি একদম ঠিক বলেছেন পরিবারের সবাই একই রেসিপি খেলে কষ্ট যেমন কম হয় তেমনি খেতেও ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

টমেটো দিয়ে বোয়াল মাছের রেসিপি, ছবি দেখে মনে হচ্ছে রেসিপিটা বেশ সুস্বাদু হবে। মাছগুলোকে মসলার সাথে কষিয়ে নিয়ে সেটা আবার আলাদা বাটিতে তুলে নিয়েছেন পরবর্তীতে পানি দেওয়ার পরে আবার মাছগুলো দিয়েছেন। সব মিলিয়ে প্রতিটা ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন। সবশেষে লোভনীয় পরিবেশন টা বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন।

 3 years ago 

টমেটো যেকোনো তরকারির মধ্যে দিলেই খেতে বেশ ভালো লাগে। হোক সেটা মাছ অথবা অন্যান্য শাকসবজি। আপনি খুব সুন্দর ভাবে মাছ রান্না করেছেন। আপনার পোস্ট সাজানো দেখে আমি মুগ্ধ হয়েছি এবং শিখতে পেরেছি অনেক কিছু।

 3 years ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন টমেটো যে কোন তরকারিতে দিলেই খেতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

টমেটো দিয়ে দারুণ সুন্দর বোয়াল মাছের রেসিপি করেছেন ভাইয়া।রেসিপিটি দেখে লোভ লোগে গেলো।বোয়াল মাছ ভীষণ সুস্বাদু একটি মাছ আর আপনি এই সুস্বাদু মাছের রেসিপি তৈরি করেছেন সুন্দর ভাবে।ধাপে ধাপে তৈরি পদ্ধতি খুব সুন্দর করে তুলে ধরেছেন। সব মিলিয়ে অসাধারণ একটি সুন্দর রেসিপি।ধন্যবাদ আপু সুন্দর একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্যে।

 3 years ago 

আপু আমার রেসিপিটি দেখে আপনার লোভ লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আপু যে মাছ সবাই খায় না তা আর রান্না করতে ও ইচ্ছে করে না।আমার বাসায় না শুধু আমার শ্বশুরবাড়িতে কেউ বোয়াল মাছ খায় না।তাই আমার ও আসলে খাওয়া হয়না। আপনি আজ বোয়াল মাছের চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন।আপনার শেয়ার করা রেসিপিটি খুব লোভনীয় হয়েছে। শীতের এই সময়টাতে মাছের মধ্যে টমেটো দিলে খেতে ভীষণ মজার হয়। আপনার পছন্দের এই মাছটি আশাকরি খুব মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপু মজার এই বোয়াল মাছের রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন যে মাছ সবাই খায় না সে মাছ রান্না করতেও ভালো লাগে না।একা একা খেয়েও মজা পাওয়া যায় না। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ্ ! বেশ মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করেছেন আপু ৷ আসলে বোয়াল মাছের স্বাদ খুবই সুস্বাদু এবং মজাদার ৷ এই মাছ আমি অনেক বেশি পছন্দ করি ৷ আপনি টমেটো দিয়ে বোয়াল মাছের দারুণ রেসিপি তৈরি করেছেন ৷ এমনিতেও ভুনা রেসিপি ভীষন ভালো লাগে ৷ সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো আপনার রেসিপি দেখে ৷ অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনার রেসিপি ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া বোয়াল মাছ আপনার পছন্দের জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

বাসায় তিনজনের মধ্যে দুজনই যদি কোন মাছ না খায় সেই বাসায় ওই মাছটি খাওয়া একদমই কমে যায়। তারপরে তো দেখছি আপনি মেয়েকে জোর করে খাওয়াতে পারেন। আমার বড় ছেলে মাছ খেতেই চায় না। যাই হোক আপনার বোয়াল মাছের রেসিপিটি কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে। আমিও বাসায় আজকে বোয়াল মাছ রান্না করেছি। তা না হলে অনেক বেশি লোভ লেগে যেত।

 3 years ago 

বাহ আপনিও আজ বোয়াল মাছ রান্না করেছেন বেশ মিলে গেল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও আপনি তো খুব মজাদার একটি মাছের রেসিপি করেছেন। বোয়াল মাছ ভুনা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ফ্যামিলির সদস্য গুলো মাছ খেতে পছন্দ না করলে তখন নিজের কাছেও খারাপ লাগে। তবে শীতকালে টমাটো দিয়ে মাছের রেসিপি করলে খেতে অনেক মজা লাগে। যাইহোক আপু বোয়াল মাছের রেসিপি খুব মজা করে খেয়েছেন মনে হয়। আর রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু পরিবারের সবাই একই ধরনের জিনিস না খেলে সেটি রান্না করতেও ভালো লাগেনা। আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সবাই মিলে যে কোন জিনিস খেতে ভালো লাগে। বোয়াল মাছ আমাদের বাসায় ও বেশি খাওয়া হয় না। আর শীতের সময় যেকোনো রেসিপিতে ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হচ্ছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু যে কোন জিনিস সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে ।আর ধনিয়া পাতা টমেটো দিলে তো তরকারি অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38