পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি । ইলিশ মাছ এমনই একটি মজার মাছ এটি যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই খেতে বেশ ভালো লাগে । আর ইলিশ মাছের লেজ ,মাথা আর ছোট ছোট মাছগুলো দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে । আসলে যখন ইলিশ মাছের বড় বড় পিছগুলো অন্যভাবে খাওয়া হয়ে যায় তখন এই ছোট ছোট পিছগুলো দিয়ে আমি এভাবে রান্না করি । খেতে কিন্তু বেশ ভালই লাগে । সেই রেসিপিটিই এখন আপনাদের সামনে তুলে ধরবো ।আশা করছি আপনাদের ভালো লাগবে ।
পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| ইলিশ মাছ | ৪ পিছ |
| পুঁইশাক | ১/২ কেজি |
| পেঁয়াজ কুচি | ৩ টি |
| কাঁচা মরিচ | ৪ টি |
| হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ১চা চামচ |
| লবন | স্বাদ মতো |
| তেল | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে ইলিশ মাছ গুলোকে ভালোমতো ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ে হলুদ , লবণ , মরিচের গুঁড়ো , তেল ও সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি ।
কিছুক্ষণ রান্না করার পর পানি শুকিয়ে এলে চুলার থেকে নামিয়ে রাখি ।
অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে পেঁয়াজ , মরিচ ও পুঁইশাক গুলি দিয়ে দেই ।
তারপর লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে দেই ।
তারপর ভালো মতো নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি ।
তারপর শাকগুলো সিদ্ধ হয়ে এলে আগে থেকে জ্বাল দিয়ে রাখা মাছগুলি দিয়ে দেই ।
তারপর কিছুক্ষণ রান্না করার পর পানি শুকিয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না । এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
ঠিকই বলেছেন আপু ইলিশ মাছের বড় বড় পিসগুলো খাওয়া হয়ে যায় তখন ছোট ছোট পিসগুলো রয়ে যায় তখন এই পিছগুলো কিভাবে রান্না করবো সেটা নিয়ে একটা ভাবনা হয়। পুঁইশাক থাকলে ঝটপট রান্না করে ফেলা যায়। আমার বাসায় কিছু পুঁইশাক রয়েছে কিন্তু ইলিশ মাছ তো নেই। আপনার ইলিশ দিয়ে পুঁই শাক রান্না দেখে আমার খেতে ইচ্ছা করছে।
আপু আপনার কাছে ইলিশ মাছ পুঁইশাক দিয়ে রান্না করলে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ।পরবর্তীতে এভাবে রান্না করে খাবেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছে না । রেসিপিটির কালারটাও খুব সুন্দর এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু আপনার কাছে আমার রেসিপিটি লোভনীয় লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য । ভালো থাকবেন ।
ইলিশ মাছ এত মজার একটি মাছ যে এর লেজ বা মাথা দিয়ে কিছু রান্না করলেও খুব ভালো লাগে খেতে। আপনি পুঁইশাক আর ইলিশের লেজ দিয়ে খুব মজার একটি রান্নার রেসিপি শেয়ার করেছেন। রান্নার প্রণালী খুব সুন্দর হয়েছে। ধাপে ধাপে সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। রান্নার পরিবেশন সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
আপনি ঠিকই বলেছেন ইলিশ মাছ এমন একটি মজার মাছ যার সবকিছুই খাওয়া যায় । আর খেতেও বেশ ভালো লাগে । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।
ইলিশ মাছ এত মজার একটি মাছ যে এর লেজ বা মাথা দিয়ে কিছু রান্না করলেও খুব ভালো লাগে খেতে। আপনি পুঁইশাক আর ইলিশের লেজ দিয়ে খুব মজার একটি রান্নার রেসিপি শেয়ার করেছেন। রান্নার প্রণালী খুব সুন্দর হয়েছে। ধাপে ধাপে সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। রান্নার পরিবেশন সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
আপনি রান্নাতে যি দুটি উপকরণ ব্যবহার করেছেন দুটি উপকরণী কমবেশি সকলের অনেক প্রিয় বিশেষ করে ইলিশ মাছ এবং পুঁইশাক। ইলিশ মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। তবে এভাবে শাক দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনি পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন দেখে অনেক খেতে ইচ্ছে করতেছে আপু। বেশ মজার একটি রেসিপি তৈরি করে নিলেন আজকে।
আপু আপনি যেহেতু কখনো ইলিশ মাছ আর পুঁইশাক রান্না খান নি তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন ।খেতে খুবই সুস্বাদু । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপানার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে।শেয়ার করার জন্য।
ভাইয়া আমার রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য । ভালো থাকবেন ।
ওয়াও অসাধারণ মজাদার একটি রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করছেন দেখে খেতে ইচ্ছে করছে।পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। এভাবে ইলিশ মাছ দিয়ে পোশাক রান্না রেসিপি খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। প্রতিটি ধাপ অসাধারণ ভাবে আপনি আমাদের মাঝেও উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এভাবে খেতে বেশ মজার হয়ে থাকে । আপনার কাছেও ভালো লাগে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
অনেকেই আছে যারা এলার্জির কারণে পুঁইশাক তেমন একটা খেতে পারে না তবে ব্যক্তিগতভাবে যাদের এলার্জি নেই তারা পুঁইশাক দিয়ে ইলিশ মাছের এরকম রান্না অনেক বেশি পছন্দ করবে বলে আমার মনে হয়। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া যাদের এলার্জির সমস্যা নেই তারা পুঁইশাক দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করে খেতে পারে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
সময় উপযোগী একটি শাক দিয়ে আজকে আপনি মাছের রেসিপি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখি আমার অনেক ভালো লেগেছে। এমন সুন্দর রেসিপি সত্যি অসাধারণ। প্রাথমিক পর্যায়ে থেকে আপনি আমাদের মাঝে সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। পাশাপাশি প্রয়োজনীয় উপকরণগুলো খুব সুন্দর ভাবে টেবিল আকারে প্রকাশ করেছেন আপনি তাই দেখে খুব ভালো লাগলো আমার।
আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো । মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন শুভ কামনা রইলো।