একটি ত্রিভুজ প্রেমের গল্প পর্ব -১

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি । আসলে গল্প মানেই আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা । যেই ঘটনা গুলো এক একটি গল্প আকারে আমাদের কাছে এসে ধরা দেয় ।আসলে প্রতিটি গল্প আমাদের সমাজে ঘটে যাওয়া কোন ঘটনা। আজ আমি যে গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি মূলত একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা । আশা করছি আপনাদের কাছে গল্পটি ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল গল্পে।


clover-1949981_1280.jpg

source


একটি ত্রিভুজ প্রেমের গল্প পর্ব -১


মিলা নামের একটি মেয়ে কলেজে ভর্তি হয়েছে । ভীষণ সুন্দর দেখতে এবং চঞ্চল স্বভাবের একটি মেয়ে। আরো এক বছর আগে থেকে তার একটি ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল। দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো ।ছেলেটির নাম ছিল তাপস। ছেলেটি মিলাদের দূর সম্পর্কের আত্মীয় হত । মিলার পরিবারের সবাই ছেলেটিকে চিনতো ।ছেলেটি মিলার বাসায় আসা-যাওয়া করতো। সেখান থেকেই মূলত মিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু একদিন মিলার মা বিষয়টা জানতে পারে এবং মিলাকে তাপসের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখতে নিষেধ করে । কিন্তু মিলা মায়ের কথা অমান্য করে প্রতিনিয়ত তাপসের সঙ্গে সম্পর্ক রেখে যায় ।


এভাবে কিছু দিন পর বিষয়টা জানাজানি হলে তাপসের মিলার বাসায় আসা যাওয়া বন্ধ হয়ে যায় ।কিন্তু তাতে কি হবে ? তারপরও তারা বাইরে প্রতিনিয়ত দেখা করতো, ঘুরে বেড়াতো। এভাবে সময় কাটতে কাটতে একটা সময় মিলা ইন্টারমিডিয়েট পাস করল। তারপর মিলা অনার্সে ভর্তি হলো। তখনও তাপসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়ে গেছে। মিলার থেকে কয়েক বছরের সিনিয়র ছিল তাপস। এভাবে তাদের প্রেমের সম্পর্ক চলছিল । তাপস তখন মিলার কলেজে এসে মিলার সঙ্গে দেখা করত। দুজন বেশ ভালো সময় কাটাতো কলেজে বসে বসে। কিন্তু এরই মধ্যে মিলন নামের একটি ছেলে মিলা কে ভীষণ পছন্দ করতে শুরু করলো।


মিলন মিলার সঙ্গে ফার্স্ট ইয়ারে পড়তো । মিলা সমাজ কল্যাণ বিভাগে আর মিলন পড়তো একাউন্টিং বিভাগে । এভাবে মিলন কিছুদিন মিলার পিছনে ঘুরঘুর করতে লাগলো । মিলা বিষয়টা বুঝতে পারত।একটা সময় মিলন মিলাকে ভালোবাসার কথা জানিয়ে দিল। কিন্তু মিলা মিলনকে না করে দিল। কিন্তু মিলন নাছোড় বান্দা । সে মিলাকে কিছুতেই ছাড়বে না । সে মিলাকে ভালোবাসে এবং মিলাকে পেতে চায় । এভাবে আরও বেশ কিছুদিন মিলার পিছনে ঘুরঘুর করতে দেখে মিলা মিলনকে জানিয়ে দেয় সে তাপস নামের একটি ছেলেকে ভীষণ ভালোবাসে ।


এই কথাটি জানার পর মিলন ভীষণ কষ্ট পায় । কিন্তু তারপরও সে মিলার পিছনেই লেগে থাকে। সে চিন্তা করে মিলা তাপস কে ভালোবাসে তো কি হয়েছে ?আমি মিলাকে এমন ভালোবাসবো যাতে মিলা তাপস কে ভুলে যায় । এই কথা চিন্তা করে সে তখনও মিলার পেছনে ঘুরতে থাকে। মিলা যেখানেই যায় সেও মিলার পেছন পেছন যায় । মিলারও বিষয়টা শোয়ে যায় । কারণ মিলা জানে সে যেখানে যাবে মিলন ও তার পিছন পিছন যাবে । এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এভাবে দেখতে দেখতে তারা একটা বছর পার করে ফেলে। দুজনেই সেকেন্ড ইয়ারে ওঠে। এদিকে মিলাও বিষয়টি তাপস কে জানায়। তাপস বিষয়টি জানার পর খুব রেগে যায়।

চলবে


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মিলন কেমন ছেলে মিলার অন্যজনের সঙ্গে সম্পর্ক থাকার পরে ঘুরতে থাকে। আবার এমন ভালোবাসা দিয়ে মিলনকে তাপসের সঙ্গে বিচ্ছিন্ন করতে চায়। আমার তো মনে হচ্ছে মিলাও মিলনের ভালোবাসার কাছে হার মেনে যাবে যদি এমন হয় তাহলে বিষয়টি খুবই খারাপ হবে। যাইহোক আপু বেশ ভালো লাগলো গল্পটি পড়ে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আসলে ভালোবাসা এমনই কাউকে ভালবাসলে সে অন্য কাউকে ভালোবাসে কিনা এটা দেখার মত অবস্থা তাদের থাকে না । যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

গল্পটা কিন্তু অনেক সুন্দর। পরবর্তী পর্বগুলো নিশ্চয়ই আরো বেশি সুন্দর হবে। মিলা এবং তাপস একে অপরকে ভালোবাসতো এটা মিলন জানতো, তবুও সে মিলার পিছনে ঘোরাঘুরি করছে। আমিতো ভাবছি মিলা যদি তাপসের সাথে সম্পর্কটা শেষ করে মিলনের সাথে শুরু করে। তবে আশা করছি এরকম কিছু হবে না। গল্পটা সুন্দর করে লিখেছেন দেখে ভালো লেগেছে। পরবর্তীতে কি হয় এটা জানার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ভাইয়া গল্পটা মনোযোগ সহকারে পড়েছেন দেখে ভালো লাগলো। পরবর্তী পর্বেই জানতে পারবেন কি হবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মিলন ছেলেটা তো দেখছি একেবারে অন্যরকম। মিলা অন্য একটা ছেলেকে পছন্দ করে এবং ভালোবাসে এটা জানে, তবুও সে মিলার পেছনে লেগে রয়েছে। যদিও মিলা ছেলেটাকে বারণ করে দিয়েছে, কিন্তু ছেলেটা যেভাবে উঠে পড়ে লেগেছে, মিলা যদি সবশেষে ছেলেটার প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে কি হবে এটা ভাবছি? যাইহোক আশা করছি তাড়াতাড়ি পরবর্তী পর্ব টা শেয়ার করবেন।

 3 years ago 

আপু আপনার কাছে গল্পটি ভালো লেগেছে যেনে বেশ ভালো লাগলো। এভাবেই পাশে থাকবেন ।খুব শীঘ্রই পরবর্তী পর্ব শেয়ার করব।ধন্যবাদ।

 3 years ago 

আসলে কাউকে ভালোবেসে ফেললে শত নিষেধাজ্ঞা আসার পরও, ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না। তাইতো মিলাও পারেনি তাপসের সাথে সম্পর্ক ছিন্ন করতে। তারা এতোকিছুর পরেও চুটিয়ে প্রেম করে যাচ্ছে। তবে মিলন ছেলেটা আসলেই বেহায়া টাইপের। দেখা যাক পরবর্তীতে কি হয়। গল্পটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38