রঙিন কাগজ দিয়ে একটি জামা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি জামা তৈরি করেছি । আসলে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে এবং দেখতে আমার কাছে দুটোই বেশ ভালো লাগে। তবে সময়ের অভাবে খুব একটা রঙিন কাগজ নিয়ে বসা হয় না । তারপরও আজ চিন্তা করলাম যেহেতু অনেকদিন হয়েছে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো হয় না ,তাহলে আজ কিছু একটা বানাই।সেই চিন্তা থেকেই মূলত রঙিন কাগজ দিয়ে একটি জামা তৈরি করে ফেললাম । আশা করছি আপনাদের কাছে আমার রঙিন কাগজের জামাটি ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার রঙিন কাগজ দিয়ে একটি জামা তৈরি।


রঙিন কাগজ দিয়ে একটি জামা তৈরি


Polish_20230828_214406570.jpg


প্রয়োজনীয় উপকরণ


  • রঙিন কাগজ
  • কাঁচি
  • পেন্সিল
  • স্কেল

প্রুস্তুতপ্রণালী


IMG20230828204529.jpgIMG20230828204707.jpg

প্রথমে লাল কালারের একটি রঙিন কাগজ নেই ।তারপর বার সেন্টিমিটার মাপ নিয়ে পেন্সিল দিয়ে দাগ টেনে নেই ।

IMG20230828204833.jpgIMG20230828204912.jpg

তারপর কাচি দিয়ে কেটে নেই ও মাঝখান দিয়ে একটি ভাঁজ দেই।

IMG20230828204958.jpgIMG20230828205020.jpg

তারপর নিচের দিক থেকে মাঝখান বরাবর একটি ভাঁজ দেই। তারপর নিচের দিকে আরো একটি ভাঁজ দেই।

IMG20230828205135.jpgIMG20230828205828.jpg

একইভাবে অপর পাশেও দুটি ভাঁজ দেই। তারপর কাগজটি পুরো খুলে নিচের দিকে একটি ভাঁজ দেই।

IMG20230828210502.jpgIMG20230828210618.jpg

দুই পাশে একই রকম ভাবে ভাজ দিয়ে কাগজটি উল্টো করে মাঝ বরাবর একটি ভাঁজ দেই।

IMG20230828212417.jpgIMG20230828212422.jpg

তারপর কাগজটি খুলে উল্টো করে চিত্রের মত করে ভাজ দিয়ে নেই।

IMG20230828212600.jpgIMG20230828212727.jpg

তারপর নিচের দিকে দুই পাশে বাঁকা করে ভাঁজ দেই ও উপরের দিকে কোনা করে দুটি ভাঁজ দেই।

IMG20230828213428.jpgIMG20230828213619.jpg

তারপর কাগজটি উল্টো করে দুই পাশে আরো দুটি ভাঁজ দিয়ে নেই ও উপরের দিকে ভাঁজ দিয়ে নেই।

IMG20230828213712.jpg

তারপর উপরের দিকে দুই কোণা ভাজ দেই, হাতা তৈরি করার জন্য।

IMG20230828213849.jpg

এখন কাগজটি উল্টো করে নেই ।ব্যাস তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের জামা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে বেশ ভালই লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি জামা তৈরি করেছেন। তবে ঠিক বলেছেন আপু সময়ের কারণে অনেক সময় প্রিয় জিনিসগুলো বানানো যায় না। যদি আপনার জামাটি বাস্তবে জমা হতো তাহলে গায়ে দিতে মনে হয় অনেক ভালো লাগতো। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো বাজ গুলো দেওয়া অনেক কষ্টকর। যাইহোক শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে জামা তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানো বেশ কষ্টকর ।তারপরে ও যখন হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি জামা তৈরি করে ফেলেছেন আপনি। এরকম সুন্দর একটি জামা তৈরি করে ফেলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আপনি যেভাবে এই জামাটি তৈরি করে ফেলেছেন এটিকে একদম বাস্তবের জামার মতো মনে হচ্ছে৷ এরকম মনে হচ্ছে যে এটিকে এখনই গায়ে দিয়ে ফেলা যাবে৷

 3 years ago 

ভাইয়া আমার তৈরি জামা টি আপনার কাছে বাস্তবের জামার মত লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ রঙিন কাগজের ভাঁজে ভাজে দারুন একটি কালারফুল জামা তৈরি করেছেন দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে যে কাজটা দেখে ভালো লাগে সেটার প্রশংসা করতে মন চায় যেমন আপনার এই কাজটা বেশ ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা জামা তৈরি করেছেন। আপনার তৈরি করা এই জামাটা দেখে আমার তো অনেক ভালো লেগেছে। ভাঁজে ভাঁজে এরকম কিছু তৈরি করতে যদিও অনেক কষ্ট হয় তবে দেখতে অনেক ভালো লাগে। আর এই কাজগুলো করার সময় একটু সময় নিয়ে তারপরে করতে হয়। তৈরি করা এই জামাটা সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু এটি তৈরি করতে আমার বেশ সমস্যা হয়েছিল এবং বেশ সময়ও লেগেছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে গেলে অনেক সময় লাগে। আর হাতে সময় নিয়ে কাজ শুরু করতে হয়। অনেক সুন্দর করে রঙিন কাগজের ড্রেস তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি ড্রেস দেখতে খুবই সুন্দর লাগছে।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি একদম ঠিক বলেছেন কাগজের তৈরি জিনিস গুলো করতে অনেক সময় লাগে ।আর এটি তৈরিতেও আমার বেশ সময় লেগেছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

জামা তৈরি বেশ ইউনিক হয়েছে। রঙিন কাগজ দিয়ে নিখুঁত ভাবে ভাঁজ গুলো দিয়েছেন। এধরনের কাজ গুলো করার সময় একটু ভুল হলে শেষ। পুরো পোস্ট নষ্ট হয়ে যায়। আপনার জামা তৈরি দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিকই বলেছেন এই ভাঁজগুলো দেবার ক্ষেত্রে একটু ভুল হলেই পুরো জিনিসটি নষ্ট হয়ে যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে এমনিতেই তা অনেক সুন্দর হয়। ভাঁজে ভাঁজে অনেক সময় দিয়ে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর ভাবে এই জামাটা তৈরি করেছেন আপনি। বাচ্চারা এরকম জামা গুলো পেলে অনেক পছন্দ করবে।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বাচ্চারা এ ধরনের জামা পেলে খুবই পছন্দ করে ।আমার মেয়ে বেশ খুশি হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে একটি জামা তৈরি। আসলে রঙিন কাগজ দিয়ে জামা তৈরি করলে দেখতে বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে জামা তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং সময়ের প্রয়োজন। আপনি বেশ দক্ষতার সাথে অনেক সুন্দর ভাবে জামার ডিজাইন তৈরি করে আমাদের মাঝে প্রতিটা ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এই জিনিস তৈরি করতে বেশ সময়ের প্রয়োজন। এটি তৈরি করতে আমারও অনেক সময় লেগেছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি জামা তৈরি করেছেন জামাটিকে দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু এটি তৈরি করতে বেশ সময়ের প্রয়োজন হয়েছিল। ধাপে ধাপে তৈরি করতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ছোট্ট জামা তৈরি করেছেন আপু। রঙিন কাগজের এই সুন্দর জামাটি দেখে আমি মুগ্ধ হলাম। রঙিন কাগজ দিয়ে আপনি কিভাবে জামা তৈরি করেছেন তা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আমার রঙিন কাগজের জামাটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমার কাছে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63953.34
ETH 1800.94
USDT 1.00
SBD 0.39