জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আবারো হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার পেইন্টিং করেছি। জল রং দিয়ে বিভিন্ন ধরনের আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও সময় সুযোগ হয়ে ওঠেনা যার কারণে খুব একটা করা হয় না ।কিন্তু যখন করতে বসি তখন একসঙ্গে দুই তিনটে করে রাখি ।বেশ কিছুদিন আগে কয়েকটি করেছিলাম। সেখান থেকেই একটি আর্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে যখন সূর্য অস্ত যায় সে দৃশ্যটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ।তাই রং তুলির আঁচড়ে সেই দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ।জানিনা কতটুকু করতে পেরেছি। যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আর্টে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের আর্ট টি ভালো লাগবে।
জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন
- কাগজ
- পোস্টার রং
- রঙের প্লেট
- রং তুলি
- বোর্ড
- মাস্কিন টেপ
অংকনপ্রণালী
প্রথমে একটি সাদা কাগজ মাস্কিন টেপ দিয়ে বোর্ডের সঙ্গে লাগিয়ে নেই। তারপর কাগজের মাঝখান থেকে একটু নিচে আরেকটি মাস্কিন টেপ লাগিয়ে নেই।
তারপর উপরের অংশে হলুদ কালার করে নেই।
তারপর উপরের দিকে ও নিচের দিকে হলুদের উপর কমলা কালার দিয়ে নেই।
তারপর নিচের দিকের মাসকিন টেপ খুলে নেই।
তারপর নিচের অংশে হলুদ কালার করে নেই।
তারপর হলুদের উপর কমলা কালার দিয়ে নেই।
তারপর একদম নিচের দিকে কালো রং দিয়ে পাহাড়ের মত এঁকে নেই।
তারপর সূর্য এঁকে নেই।
তারপর কালো রং দিয়ে দুটি গাছ এঁকে নেই।
তারপর আরো দুটি গাছ এঁকে নেই।
তারপর সাদা রং দিয়ে পানি এঁকে নেই।
তারপর নিচের দিকে সাদা রং করে নেই ও আকাশে পাখি এঁকে নেই।
তারপর মাসকিন টেপ খুলে নেই ও আমার সিগনেচার দিয়ে দেই। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য ।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
ওয়াও জল রং দিয়ে এত সুন্দর সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অঙ্কন করা যায় সেটা আজ আপনার আর্টটি দেখে বুঝতে পারলাম। বেশ দারুন করে সময় টি আপনি আপনার আর্টের প্রতিটি পার্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আর্টটি দেখতে কিন্তু দারুন লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার আর্টটি দারুন লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
এই ধরনের পেইন্টিং করতে অনেক সময় লাগে। তারজন্য আপনি একসাথে দু-তিনটে করে রাখেন জেনে ভালো লাগলো। সত্যিই জল রং দিয়ে পেইন্টিং করতে খুব ভালো লাগে। যাই হোক সূর্যাঅস্তের দৃশ্য দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনি সেই দৃশ্য জল রং দিয়ে পেইন্টিং এর মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার পেইন্টিংটি ভাল লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন সব সময়।
আপু আসলে আর্ট আর ডাই করতে সময়ের দরকার হয়।বসা সব সময় হয়ে উঠে না।এটা বেশ ভালোই করেছেন একবার বসে ২/৩ টি করে রাখলে ভালো ই হয়।তাইতো আজ চমৎকার একটি চিত্র দেখতে পেলাম।প্রকৃতির এই আর্টগুলো দেখেও তৃপ্তি পাওয়া যায়। আপনি জল রঙ দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার আর্টটি।ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু কয়েকটি আর্ট একসঙ্গে করে রাখলে যখন কোন কিছু পোস্ট করার থাকে না তখন বেশ কাজে আসে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
দিনশেষে সবারই তো ঘরে ফিরতে ইচ্ছা হয়। এই গোধূলি রংটায় এমন একটা মায়া আছে যেন। আপনার দৃশ্যে আপনি খুব সুন্দর করে গোধূলির আলোটা ফুটিয়ে তুলেছেন আপু। আপনার দৃশ্যটাও খুব মনোরম ভাবে এঁকেছেন। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি জল রং আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপু আমার দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
চমৎকার সূর্যাস্তের আর্ট করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে আটটি সম্পন্ন করেছেন। কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। ভালো থাকবেন সবসময়।
রং তুলির মাধ্যমে চমৎকার একটি দৃশ্য অঙ্কন করেছেন আপু। আপনার এই সুন্দর সুদক্ষতা আমাকে মুগ্ধ করেছে। যেখানে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে শেষমেষ অনেক সুন্দর দৃশ্য অঙ্কন করতে সক্ষম হয়েছেন আপনি। এজাতীয় গাছের দৃশ্য গুলো আমার খুবই প্রিয়। আর্ট একটি নিজস্ব প্রতিভা, আর যার যত দক্ষতা রয়েছে সে এভাবেই প্রকাশ করতে পারে নিজের কর্ম গুণে।
এ জাতীয় দৃশ্যগুলো আপনার বেশ পছন্দের জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আসলে আমি তো সব রকমের কাজ করার সময় একটু বেশি করে তৈরি করে রাখি। আগে থেকে যদি এগুলো অঙ্কন করে রাখা হয়, অথবা তৈরি করে রাখা হয়, তাহলে নিজেদের জন্যই অনেক বেশি সুবিধা হয়। সত্যি কথা বলতে আমি আপনার এই পেইন্টিং টা দেখে একেবারে সত্যিকারের পেইন্টিং মনে করেছিলাম। পুরো দৃশ্যটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে।
ভাইয়া সত্যি আপনার এত সুন্দর একটি উৎসাহপূর্ণ মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন।
জলরং ব্যবহার করে খুব সুন্দর একটা সূর্যাস্ত তৈরি করেছেন, গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং পানিতে সূর্যের প্রতিচ্ছবির সেই সেডিং টা খুব ভালো লেগেছে।
ভাইয়া আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন। আপনার তৈরি জল রং দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। নদীর মাঝে সূর্য দেখতে সত্যি আমার কাছে বেশ দারুন লেগেছে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ভাইয়া আপনার কাছে আমার আর্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
এ ধরনের পেইন্টিং করতে সময় নিয়ে বসতে হয়,যা সব সময় সম্ভব হয় না। আপনি যখন পেইন্টিং করতে বসেন কয়েকটি করা রাখেন যা বেশ ভালো। পরে যখন কোন পোস্ট করার সময় থাকে না তখন এগুলো কাজে লাগে। তা যাই হোক সূর্যাস্তের দৃশ্যটি কিন্তু বেশ হয়েছে। আপনি সুর্যাস্তের দৃশ্য রং তুলির ছোঁয়ায় বেশ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। রং সিলেকশনও বেশ ভালো হয়েছে। আমার বেশ ভালো লেগেছে পেইন্টিংটি।ধন্যবাদ।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এই পেইন্টিং গুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।