চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোষ্ট নিয়ে ।আজ আমি কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে মাঝে মাঝে ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। তাই তো যখনই কোথাও ফুল দেখি তখনই চোখ আটকে যায় ফুলের দিকে। আর মনে হয় যেন ফটোগ্রাফি করি। আর আপনাদের সঙ্গে শেয়ার করি। কোথাও কোন চমৎকার ফুল দেখব আর ফটোগ্রাফি করবো না তাই কি হয় নাকি ।বেশ কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম।সেখানের আর আমার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।


চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি


20230302_173601.jpg

20230302_173636.jpg

20230302_175338.jpg

বেশ কিছুদিন আগে একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখানে এই ফুলগুলো দেখেছিলাম ।সম্ভবত এই ফুলগুলো ডালিয়া ফুল ।প্রত্যেকটি ফুলই চমৎকার দেখতে। এক একটা ফুলের কালার একেক রকমের সুন্দর ।সবগুলো ফুল দেখে আমি মুগ্ধ হয়ে ছিলাম। তাই তো বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম ।আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম।


20230420_173711.jpg

20230528_113013.jpg

আর এটি হচ্ছে আমার বাগানের কাঠগোলাপ ফুল ।আসলে কাঠগোলাপ ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কাঠগোলাপ ফুলের বিভিন্ন কালার আছে। তবে আমার বাগানে একটি কালারই আছে ।এই কালারটি দেখতেও চমৎকার। তবে কাঠগোলাপ ফুলের একটা মিষ্টি গন্ধ আছে। খুব কাছ থেকে গন্ধ টি পাওয়া যায় ।বেশ ভালো লাগে। আর যখন অনেকগুলো ফুল একসঙ্গে ফোটে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। সাধারণত কাঠ গোলাপ ফুল এক থোপা একসঙ্গে ফোটে। দারুন লাগে দেখতে।


20230528_113029.jpg

20230528_113019.jpg

20230528_112818.jpg

আর এগুলো হচ্ছে রংবেরঙের পর্তুলিকা ফুল। ফুলগুলো আমার ভীষণ পছন্দের। একটা সময় আমার বাগানে হরেক রকমের কালার ছিল ।তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে বাগানে পর্তুলিকার কালার অনেক কমে গিয়েছে। আসলে সময়ের অভাবে যত্ন নেওয়া হয় না। যার কারণে গাছগুলো ক্রমে বিলীন হয়ে যাচ্ছে বাগান থেকে। তারপরেও অল্প কয়েকটি কালারের গাছ বেঁচে আছে। যেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে।


20231004_123432.jpg

আর এটি হচ্ছে আমার বাগানের গোলাপ ফুলের কলি। ছোট ছোট ফুল তবে অসংখ্য একসঙ্গে ফোটে দেখতে ভীষণ ভালো লাগে। যদিও গোলাপ এমনিতেই দারুন চমৎকার ফুল ।আর এই ফুলের কালারটিও বেশ চমৎকার।তাই দেখতে বেশ ভালো লাগে।


20230423_175106.jpg

আর এই ফুলের গাছটির নাম আমার জানা নেই ।তবে বেশ কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে এই ফুল গুলো দেখেছিলাম ।বেগুনি কালারের ফুলে ফুলে গাছটি ভরে আছে। দেখতে ভীষণ চমৎকার লেগেছিল। তাই তো বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপু ঠিক বলেছেন ফুল দেখবো আর ফটোগ্রাফি করবো না সেটা কি হয়। আপনার বাগানের আর ঘুরতে গিয়ে বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে আপনার বাগানের কাঠগোলাপ ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এছাড়া ডালিয়া ফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার বাগানের কাঠগোলাপ ফুল দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি ঘুরতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ঘুরতে যাওয়ার পরে কিন্তু দারুন দারুন ফটোগ্রাফি গুলো করতে পারলেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এগুলো, যা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর ছিল, যা দেখে চোখ ফেরাতে পারছিলাম না।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ঘুরতে যেয়ে আর আমার বাগানের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি ।আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নার্সারি থেকে নেওয়া ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। কারণ সেখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় তাই। তবে এই পর্যন্ত কখনো নার্সারিতে যেয়ে ফুলের ফটোগ্রাফি নেওয়া আমার সম্ভব হয়নি। ভাবতেছি একদিন নার্সারিতে যেয়ে ফুলের ফটোগ্রাফি নিব। কিন্তু আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি এতই সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি গুলো ছিল। অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু এই ফুলের ফটোগ্রাফি গুলো নার্সারি থেকে করা নয়। এটি আমি একদিন একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কিছু করা এবং আমার বাগানের কিছু ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফুল দেখলে চোখ জুড়িয়ে যায়। আপনি অসম্ভব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে কাঠগোলাপ আমার কাছে বেশি ভালো লেগেছে ‌। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

চমৎকার মানে আর কি বলব। এই ফুলগুলোকে চমৎকার বললেও অনেক কম হয়ে যাবে। অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। আর সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আর আমার প্রিয় কাঠগোলাপ ফুল শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া কাঠ গোলাপ আপনার প্রিয় ফুল জেনে ভালো লাগলো। আর এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন সব সময়।

 3 years ago 

আপনার মত আমি কোথাও ঘুরতে গেলে ভালো কিছু দেখলে বা চমৎকার ফুল দেখে সাথে সাথে ফটোগ্রাফি করি। আপনি বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ। আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো ডালিয়া ফুল ও কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি চমৎকার বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে ডালিয়া ফুল এবং কাঠ গোলাপ ফুল বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। আসলে এই ফুল গুলো দেখতে সুন্দর ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমি কোথাও ঘুরতে গেলে সুন্দর ফুল দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করি। এবং আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

কোথাও ফুল দেখলে ফটোগ্রাফি না করে আসলে থাকা যায় না ফটোগ্রাফি গুলো করাটা এখন প্রায় সকলেরই অভ্যাস হয়ে গিয়েছে। দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ঘুরতে গিয়েছিলেন সেখানকার ফটোগ্রাফি এবং আপনার বাগানের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে আপনার এই সুন্দর ফটোগ্রাফিক পোস্ট তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাইয়া ফটোগ্রাফি করা এখন আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37