ভালোলাগা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি । আসলে প্রতি সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে । আর ফটোগ্রাফি পোস্টের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে । আজ আমি আমার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করছি আপনাদের ভালো লাগবে । আসলে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যার কারণে বাগানের ফুল গুলো বেশ সতেজ দেখাচ্ছে ।বেশ কিছুদিন আগে বাগানে তেমন বেশি ফুল ছিল না । কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে যেন বেশি বেশি ফুল ফুটছে। যাই হোক তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো।



ভালোলাগা কিছু ফুলের ফটোগ্রাফি


20230528_112702.jpg

20230528_112659.jpg

এটি হচ্ছে আমার বাগানের পর্তুলিকা ফুল । বাগানে বেশ কয়েক রকমের পর্টুলিকা ফুলের কালার রয়েছে । তবে আজ এই ফুলটি আমার কাছে বেশ ভালো লাগলো দেখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম । আশা করছি আপনাদের কাছেও এই ফুলের কালার টি ভালো লেগেছে । বেশ আনকমন এই কালারটি । সচরাচর এই কালারটি দেখা যায় না।


20230528_112714.jpg

20230528_112713.jpg

এই ফুলটি ও হচ্ছে আরও একটি পর্তুলিকা ফুল । তবে এই ফুলটি মনে হয় সবার বাগানেই আছে ।কেননা পর্তুলিকা ফুল মানেই এই কালারটি । আগের ফুলটি যেমন আনকমন ছিল এই কালারটি তেমনি কমন কালার । তবে দেখতে বেশ ভালই লাগে।


20230528_112407.jpg

20230528_112544.jpg

20230528_112418.jpg

20230528_112436.jpg

এটিও হচ্ছে আমার বাগানের একটি গোলাপ ফুল ।গাছটিতে বেশ কিছু গোলাপ ফুটেছে একসঙ্গে ।আসলে এতগুলো ফুল ফুটলে দেখতে বেশ ভালো লাগে । যেহেতু কালার টিও আনকমন । এই কালারটি আমার বাগানে এর আগে ছিল না । এবার শীতের সময় এই গাছটি কিনেছিলাম । তবে এই গোলাপের কালার টি আমি এর আগে দেখিনি ।নার্সারিতে যেয়ে পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে তাই কিনেছিলাম।


20230420_173652.jpg

20230420_173711.jpg

আর এটি হচ্ছে আমার বাগানের কাঠগোলাপ ফুল। কাঠগোলাপ ফুল গুলো দীর্ঘদিন পরপর ফোটে যার জন্য মনে হয় এত বেশি ভালো লাগে । চমৎকার লাগে সাদার মাঝে হালকা হলুদ রং দেখতে । অসম্ভব সুন্দর লাগে ফুল টি ।এর একটা মিষ্টি ঘ্রাণও আছে । কাছে গেলে বেশ উপলব্ধি করা যায় । ভালো লাগে ফুলটি।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

বৃষ্টি হলে সব গাছপালা অনেক সতেজ হয়ে যায়। তাছাড়া ফুলগুলো খুব চমৎকার লাগে বৃষ্টি ভেজা অবস্থায়। আপনার বাগানে দেখছি চমৎকার কিছু ফুল রয়েছে। বিশেষ করে গোলাপ ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম সাদা লাল গোলাপ আগে কখনো দেখিনি। তাছাড়া অনেকগুলো ফুল ফুটেছে একসঙ্গে। ভালো লাগলো আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে।

 3 years ago 

আপু আপনার কাছে আমার গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । আসলে এই ফুলটি বেশ আনকমন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। পর্তুলিকা ফুলের বেশ কয়েকটি কালার আমার বাসায় আছে। তবে আপনার শেয়ার করা পর্তুলিকা ফুল দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো আরো বেশি সতেজ এবং সুন্দর হয়েছে। আর কাঠ গোলাপের মায়ায় পড়ে গেলাম আপু।

 3 years ago 

আপু তাহলে তো আপনার কাছ থেকে পর্তুলিকা ফুলগুলো নিতে হয় । আমার কাছে অনেকগুলো ছিল অযত্ন অবহেলায় মারা গিয়েছে । আর কাঠ গোলাপ ফুলটি কিন্তু বেশ সুন্দর। মায়ায় পরার মতই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আমার কাছে পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু ফুলের ফটোগ্রাফি মনে হয় সবার কাছেই ভালো লাগে । কেননা ফুল যে সবার ভীষণ পছন্দের । যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার বাগানে তো দেখছি অনেক সুন্দর সুন্দর ফুল। সত্যি মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য গাছ গাছালি তার সতেজ তা ফিরে পাচ্ছে।আপনার বাগানের সবগুলো ফুল অসাধারণ ছিল তার মধ্যে গোলাপ ফুল টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

গোলাপ ফুলটা দেখতে সত্যিই ভীষণ চমৎকার ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ফুল আমার খুবই প্রিয়। আর এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

ভাইয়া আপনি আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার।এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও আপু আপনি দেখছি অসম্ভব সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি করেছেন। একদম ঠিক বৃষ্টির জন্য ফুল গুলো আরও সতেজ আর সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর সব ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

হ্যাঁ আপু ফুল গুলো দেখতে বেশ সতেজ লাগছিল বৃষ্টির ফোঁটা পড়ার জন্য । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু সবগুলো ফলোই খুব ভালো লাগার ছিল। ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য বেশ সুন্দর। এই ধরনের গোলাপ ফুল আগে কখনো দেখি নী,এই কালারের
ফুলটি খুবই ভালো লাগছে আমার কাছে। আমার প্রিয় ফুল গুলির মধ্যে কাঠগোলাপ একটি।দেখেই খুব সুন্দর লাগছে।

 3 years ago 

আসলে আপু এই গোলাপ ফুল টি আমিও এর আগে খুব একটা দেখি নি ।বেশ ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বর্ষাকালে যে কোন প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে যদি হয় এমন সুন্দর সুন্দর ফুল তাহলে তো আরো দারুন লাগে। আপনি ঠিক বলছেন বর্ষাকালে কিন্তু সবুজের মাঝে সতেজতা ফিরে আসে। সবুজ গাছপালা কিংবা ফুলের মাঝে। কারণ বৃষ্টিতে ভিজলে সতেজ হয় বৃষ্টির পানি পেয়ে। প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বৃষ্টির পানিতে প্রকৃতি নতুন সজীবতা ফিরে পায় । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ।

 3 years ago 

বিভিন্ন রকমের ফুল আমার খুব পছন্দের। আর যদি হয় ফুলের ফটোগ্রাফি তাহলে তো কোন কথা নেই। আমি তো যেখানেই ফুল দেখি সেখান থেকে এই ফটোগ্রাফি না করে থাকতে পারিনা। আপনি তো দেখছি খুব সুন্দর করে ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আসলে ভাইয়া আমরা সবাই এখন যেকোনো সুন্দর কিছু দেখলে তার ফটোগ্রাফি না করে পারি না ।আপনার কাছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39