ফুড ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সামনে কিছু ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি খাবারের ফটোগ্রাফি করতেও ভীষণ ভালো লাগে। তবে বাইরের খাবার খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তাইতো কিছুদিন পরপর রেস্টুরেন্টে যাই আর মজার মজার খাবার খেয়ে থাকি। আজ আমি কয়েকটি রেস্টুরেন্টের কিছু মজার খাবারের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি । আসলে প্রত্যেকটি খাবারই দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনি খুবই মজার। আশা করছি আপনাদেরও দেখে ভালো লাগবে ।

ফুড ফটোগ্রাফি


IMG20230913200659~2.jpg

এটি হচ্ছে বারবিকিউ চিকেন নাচোজ। বেশ কিছুদিন আগে আমরা একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে এই খাবারটি খেয়েছিলাম। এই খাবারটি দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনি খুবই মজার ছিল। আমার খেয়ে ভীষণ ভালো লেগেছিল। আমি ভেবেছি এর পরেরবার যখনই ওই রেস্টুরেন্টে যাব আবারো ওই খাবারটি অর্ডার করবো। কেননা খাবারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।


IMG20230814195223~2.jpg

এটি অন্য আরেকটি রেস্টুরেন্ট থেকে তোলা টাংরি কাবাব এর ফটোগ্রাফি। এই রেস্টুরেন্ট টিতে ইন্ডিয়ান ফুড বেশি ছিল। তাই আমরা সেদিন ইন্ডিয়ান ফুড খেয়েছিলাম ।এই টাংরি কাবাব টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল ।তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ।আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটি খেতে কতটা মজার ছিল।


IMG20230913201051.jpg

এটিও আরও একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া চিকেন সিজলিং চাউমিন । এটি দেখতে যেমন লোভনীয় খেতে তেমনি দুর্দান্ত ছিল। দারুন মজার এই খাবারটি আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে ।আসলেই মজার খাবার গুলো খেতে ভালোই লাগে। চাউমিন এমনিতেই খেতে ভালো লাগে আর চিকেন সিজলিং চাওমিন খেতে আরো অনেক বেশি সুস্বাদু লাগে।


IMG20231008150453.jpg

এটি হচ্ছে থাই চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটি খেতেও খুবই সুস্বাদু ছিল। একটু অন্য রকমের স্বাদ ছিল। আসলে চিকেন ফ্রাই খেতে আমার কাছে বেশ ভালই লাগে । যে কোন রেস্টুরেন্টে খেতে গেলেই চিকেন ফ্রাই অর্ডার করি। কেননা ফ্রাই ছাড়া রেস্টুরেন্টে খাওয়া অপূর্ণ থেকে যায় আমার কাছে।


IMG20231008150742.jpg

এটি হচ্ছে স্পেশাল চিকেন সিজলিং। ফ্রাইড রাইসের সঙ্গে এই চিকেন সিজলিং খেতে খুবই মজার হয়ে থাকে। আর এই রেস্টুরেন্টের চিকেন সিজলিং বেশ চমৎকার। আমি এই রেস্টুরেন্টে গেলে এই চিকেন
সিজলিং টি অর্ডার করে থাকি। ফ্রাইড রাইস এর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে।


IMG20230911175630.jpg

আর এটি হচ্ছে পটেটো চিজ বল। এটি কিন্তু রেস্টুরেন্টের কোন আইটেম নয়। এটি আমার নিজ হাতে বানানো ভীষণ মজার একটি রেসিপি। কিছুদিন আগে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ।আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফুড ফটোগ্রাফি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

চমৎকার সব মজাদার খাবারের আইটেম গুলো ফটোগ্রাফি করে আজকের এই পোষ্টের মাঝে আপনি আমাদের দেখানোর জন্য তুলে ধরেছেন সত্যিই ছিল অসাধারণ ও লোভনীয় আপনার আজকের এই রেসিপি পোস্ট। প্রত্যেকটা রেসিপি ছিল লোভনীয় আর মন মাতানো। পোস্টটা দেখতে পেরে খুবই ভালো লাগলো আমার।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া প্রতিটি রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি সুস্বাদু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার মতো আমিও ফুড ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমার কাছেও রেস্টুরেন্টের খাবার খেতে অনেক ভালো লাগে। আপনি আজ খুবই মজাদার ফুড ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই খাবারগুলো আমিও খুব পছন্দ করি। ধন্যবাদ আপু সুস্বাদু খাবারের ফুড ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু এই খাবারগুলো আপনিও ভীষণ পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে সবাই জানে যে বাইরের খাবার স্বাস্থ্যের জন্য সব সময় সেভ হয় না কিন্তু বাইরের খাবারগুলো খেতেও বেশ ভালো লাগে। যার কারণে প্রতিনিয়তই বাইরের খাবারগুলো খাওয়া হয়ে থাকে। যাইহোক আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফুড ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি খাবারই দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর সুন্দর ফুড ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া বাইরের খাবারগুলো স্বাস্থ্যকর না হলেও খেতে ভীষণ ভালো লাগে। যার কারণে খাওয়া হয়। আসলে খাবার গুলো লোভনীয় যেমন ছিল খেতেও দারুন ছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

উফফ,আমার পছন্দের সব খাবারের ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন আপু।খাবার গুলো দেখে আমার জিভে জল চলে এসেছে।কারন আপনার শেয়ার করা প্রত্যেকটা খাবার আমার অনেক পছন্দের।মজাদার মজাদার সব লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাইয়া এই খাবারগুলো সত্যিই অনেক মজাদার ।লোভ তো লাগারই কথা ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আজকে আপনি দারুন কিছু ফুড ফটোগ্রাফি শেয়ার করেছেন। বারবিকিউ চিকেন নাচোজ রেসিপিটির নাম আজই আমি প্রথম আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আজকের শেয়ার করা প্রায় প্রতিটি রেসিপির ফটোগ্রাফি দেখছি চিকেন রিলেটেড । ফ্রাইড রাইসের সাথে চিকেন সিজলিং খেতে সত্যি খুব মজা লাগে, এটা ঠিক কথা বলেছেন। আপনার নিজের তৈরি করা পটেটো চিজ বল রেসিপিটির ফটোগ্রাফিও দারুন ছিল।

 3 years ago 

আসলে ভাইয়া প্রতিটি খাবারই কিন্তু চমৎকার ছিল ।খেতেও খুবই সুস্বাদু ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

খুবই সুন্দরভাবে আপনি এই ফুড ফোটোগ্রাফিগুলো শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম৷ আর খাবার খেতে আমরা সকলেই ভালবাসি৷ আর আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলোর খাবারগুলো তো ভালোবাসা ছাড়া কোন উপায় থাকে না৷ এর মধ্যে আপনি যে টাংরি কাবাব এর ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমি কখনোই খাইনি৷ আপনার কাছ থেকে এই প্রথম এটিকে দেখতে পেলাম৷

 3 years ago 

ভাই আমার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো ।আর টাংরি কাবাব খেতে কিন্তু খুবই মজার। একবার খেয়ে দেখবেন ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বিভিন্ন রকম খাবারের এত মজাদার ফটোগ্রাফি দেখে প্রত্যেকটা খাবার অনেক বেশি লোভনীয় লাগছে। ফুড ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। নিশ্চয়ই খাবার গুলো অনেক মজা করে খাওয়া হয়েছিল। প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি করে এই পোস্টের মাধ্যমে ফটোগ্রাফি গুলো একসাথে ভাগ করে নেওয়া হয়েছে, দেখে ইচ্ছে করছে তুলে নিয়ে প্রত্যেকটা খাবার থেকে একটু একটু টেস্ট করি। মজাদার খাবারগুলোর ফটোগ্রাফি নিয়ে সবার মাঝে হাজির হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু প্রতিটি খাবারই বেশ মজা করে খেয়েছিলাম ।খাবারগুলো খেতেও চমৎকার ছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38