ইনফিনিটি শপিংমলে একদিন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারো হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।একেক দিন একেক বিষয় নিয়ে পোস্ট করতে বেশ ভালই লাগে। আজ আমি মূলত ঢাকায় ইনফিনিটি শপিংমলে যেয়ে শপিং করার কিছু অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আসলে বেশ কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। যেদিন ঢাকায় গিয়েছিলাম সেদিন আমাদের কিছু কাজ ছিল। সে কাজ শেষ হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে যায় । আমরা যেখানে ছিলাম ওখানেই ছিল ইনফিনিটি শপিং মল। তাই চিন্তা করলাম শপিং মল থেকে কিছু শপিং করে আসি ।আমার সঙ্গে আমার মেয়ে ,হাজবেন্ড,আমার বোন এবং বোনের ছেলে ছিল। সবাই মিলে বেশ ভালোই শপিং করেছি। মূলত শপিং টা করা হয়েছিল বাচ্চাদের বিভিন্ন জিনিস। যাই হোক সেই মুহূর্তই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।


ইনফিনিটি শপিংমলে একদিন


IMG20231130180419.jpg

IMG20231130175924.jpg

শপিং মলটা বেশ বড় আকারের ছিল এবং বেশ সুন্দর করে সাজানো ছিল। প্রথম দেখাতেই আমার কাছে ভীষণ ভালো লাগলো। এই ইনফিনিটি শপিংমলে এর আগে কখনো আসা হয়নি। এমনিতেই ইনফিনিটির প্রোডাক্ট গুলো বেশ ভালো মানের হয়ে থাকে ।এখানের কালেকশন একটু বেশিই ছিল। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতে লাগলাম।


IMG20231130175955.jpg

IMG20231130180135.jpg

IMG20231130171914.jpg

আমরা শপিং মলের ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলাম এদের বেশ কিছু প্রোডাক্টের উপর 40% ডিসকাউন্ট রয়েছে ।তারপর আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন ড্রেস পছন্দ করতে লাগলাম ।শীতের কিছু জ্যাকেট ,গেঞ্জি পছন্দ হলো ।যেগুলোর মধ্যে কয়েকটি ছিল ডিসকাউন্ট এর ।আবার কয়েকটি তে ডিসকাউন্ট ছিল না।


IMG20231130171952.jpg

IMG20231130172513.jpg

IMG20231130171918.jpg

আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বেশ কিছু আইটেম সিলেক্ট করে সেগুলো নিয়ে বাচ্চাদের ট্রায়াল রুমে চলে গেলাম ।সেখানে বাচ্চাদের যেগুলো সাইজে হলো সেগুলো আমরা নিয়ে নিলাম ।আসলে এদের কালেকশন অনেক ভালো ছিল ।যার কারণে বেশ কিছু ড্রেস আমরা পছন্দ করতে পেরেছি ।কিন্তু আমাদের ফরিদপুরের ইনফিনিটি তে এতটা কালেকশন নেই। আসলে ছোট পরিসরে করা হলে যা হয়।


IMG20231130173004.jpg

IMG20231130173000.jpg

আসলে এখানে ডিসকাউন্ট থাকলেও প্রতিটা ড্রেসের দাম অনেক বেশি ছিল। কেননা ব্রান্ডের বলে কথা ।আর যেগুলো ডিসকাউন্ট ছিল না সেগুলো তো বুঝতেই পারছেন কি পরিমান প্রাইস ।যদিও বাচ্চাদের জিনিস পছন্দের ক্ষেত্রে প্রাইস কোন ব্যাপার না। সব সময় সব জিনিস পছন্দও হয় না। এবার যেহেতু বেশ কিছু জিনিস পছন্দ হলো তাই একসঙ্গেই নিয়ে নিলাম। বাচ্চারাও বেশ খুশি হয়েছে নতুন ড্রেস পেয়ে। আমাকেও আমার হাজবেন্ড কিছু নিতে বলেছিল। কিন্তু আমার তেমন কিছু পছন্দ হলো না। যার কারণে আর কেনা হয়ে ওঠেনি।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

বর্হমানে আমাদের দেশে যে কয়টি ব্র্যান্ডের শোরুম রয়েছে প্রতিটার মধ্যেই কিন্তু বেশ কোয়লিটি সম্পন্ন জিনিস পাওয়া যায়। আর ইনিফিনিটি তো তাদের মধ্যে সেরা একটি ব্যান্ড। সেদিন রূপক ভাইয়ার একটি পোস্টেও পড়েছিলাম ইনফিনিটি শপিং মলে শপিং করার বিষয়টি। তবে দাম একটু বেশী হলেও প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি সম্পন্ন কিনতে পেরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু ঠিকই বলেছেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কোয়ালিটি সম্পন্ন হয় যার কারণে আমরা সবাই বারবার এই দোকানগুলোতেই যাই ,দাম যেটাই হোক না কেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

ব্র্যান্ডের জিনিসগুলোর দাম অনেক বেশি। আসলে সহজে কোন কিছু পছন্দ হয় না। তবে পছন্দ হলে তার প্রাইস যতই হোক না কেন, কিনলে ভালোই লাগে। বাচ্চাদের কিছু জিনিস বেশ পছন্দ হয়েছিল, যার কারণে একসাথেই কিনে নিয়েছিলেন। বিষয়টা জেনে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপনাদের কেনাকাটা করার মুহূর্তটা, আমাদের মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া পছন্দ হলে সেটার প্রাইজ যাই হোক না কেন কিনতে পারলে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতে মোটামুটি কাপড়ে ছাড় দেয়া হয় তবে ব্যান্ডের দোকানে ছাড় দেয়ার পরও দেখা যায় অনেক টাকা হয়ে যায়। তারপরও পছন্দ হলে তো কেনাই ভালো। শপিং মলের ইনডোর টা ভালো ছিল আপু। দেখেই বুঝা যাচ্ছে প্রোডাক্টের মান ভালো 🌼

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এদের প্রোডাক্ট বেশ ভালই হয় এবং এদের ছাড় থাকলেও প্রাইস অনেক বেশি থাকে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

এই ইনফিনিটি তে গিয়ে শপিং করতে আমারও খুব ভালো লাগে । আমি তো সবসময় এখান থেকে ছেলের জন্য জামা কাপড় কিনি । আসলে সেদিন দিনটা ভালই ছিল । আর এ ধরনের শপিং মলে গিয়ে ঘুরতে ভালোই লাগে । সেদিনের সব ড্রেসগুলো অনেক সুন্দর ছিল ।

 3 years ago 

হ্যাঁ আপু পছন্দমত ড্রেস গুলো কিনতে পেরেছিলাম ।আর বেশ পছন্দও হয়েছিল ।একসঙ্গে শপিং করতে পেরেও ভাল লেগেছিল। ধন্যবাদ আপনি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35