ইলিশ ভুনা রেসিপি
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে ইলিশ ভুনা রেসিপি । ইলিশ এমন একটি সুস্বাদু মাছ যেটি যেভাবেই রান্না করা যায় না কেন সেভাবেই খেতে বেশ সুস্বাদু লাগে । আর বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলে এটি খেতে আরও বেশি সুস্বাদু লাগে । আজ আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করেছি ।খেতে কিন্তু খুবই মজার হয়েছিল । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি ইলিশ ভুনা রেসিপি ।
ইলিশ ভুনা রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| ইলিশ মাছ | ৪ পিছ |
| পেঁয়াজ কুচি | ৫ টি |
| কাঁচা মরিচ | ২ টি |
| পেঁয়াজ বাটা | ৩ টেবিল চামচ |
| হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ১ চা চামচ |
| ধনিয়া গুঁড়া | ১/২ চা চামচ |
| জিরা গুঁড়া | ১/২ চা চামচ |
| লবন | স্বাদমতো |
| তেল | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে মাছগুলি হলুদ লবণ মাখিয়ে দিয়ে দেই।
তারপর মাছগুলি ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রাখি । তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেই ।
পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে সব বাটা মশলা ,সব গুঁড়ো মসলা দিয়ে ভালো মত নেড়ে চেড়ে মিশিয়ে নেই ।
মসলাটা কষানো হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দেই ।তারপর সামান্য একটু পানি দিয়ে মাছগুলি দিয়ে দেই।
তারপর মাছগুলি কষানো হয়ে গেলে বেশি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি ।
তারপর পানি শুকিয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ ভুনা । এখন একটি বাটিতে উঠিয়ে গরম গরম পরিবেশন করতে হবে । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
ইলিশ মাছের ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে।এত মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। যা ছিল সত্যিই অসাধারণ। ইলিশের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইলিশ মাছ আমার খুব প্রিয় তাই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে।
ভাইয়া ইলিশ মাছ আপনার পছন্দের একটি মাছ জেনে বেশ ভাল লাগল । আসলে ইলিশ এমন একটি মাছ এটি সবারই ভীষণ পছন্দের । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ইলিশ মাছ ভুনা দেখে খেতে ইচ্ছে করছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আমার ইলিশ মাছ ভুনা দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো । আসলে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
রোজার দিনে এমন মজার রেসিপি দেখে লোভ সামলানো দায়।আপনি খুব সুন্দর ভাবে ইলিশ মাছ ভুনা করলেন।খেতে বেশ মজার হবে।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু খেতে বেশ মজার হয়েছিল । রোজার দিনে সত্যিই লোভ সামলানো ভীষণ দেয় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপনি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। ইলিশ মাছ এভাবে ভুনা করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে বুঝতে পারছি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে রেসিপিটি। আপনার রেসিপিটির কালার কম্বিনেশন ও কিন্তু জাস্ট অসাধারণ ছিল বলতে গেলে। এরকম একটা রেসিপি সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লেগেছে।
হ্যাঁ ভাইয়া মাছের ভুনাটি খেতে কিন্তু সত্যি ভীষণ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন ।
বেশি করে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করলে খেতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনার রান্না গুলো তো সব সময় দারুন হয়। সত্যি আপু আপনি একেবারে পাকা রাধুনী। অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। কালারটাও বেশ দারুন এসেছে আপু। 👌👌
আপু আপনার কাছে আমার রান্না ভালো লাগে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সব সময় ।শুভকামনা রইল ।
ইলিশ মাছ খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম রয়েছে। ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছ খেতে সবার কাছেই ভালো লাগে। আপনি আজকে ইলিশ মাছ ভুনা করার রেসিপি শেয়ার করেছেন। যা খুবই লোভনীয় ছিল এবং দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। দেখে বুঝতে পারছি ইলিশ মাছ ভুনা রেসিপিটি খুবই মজা করে খাওয়া হয়েছিল। উপস্থাপনা দেখেও ভালো লেগেছে।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন ইলিশ মাছ খেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
এভাবে ইলিশ ভুনা করে খেতে আমার অনেক ভালো লাগে ।আসলে ইলিশ যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে আপু। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
এভাবে ইলিশ মাছ ভুনা করলে আপনার কাছে খেতে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো আপু । আসলে ইলিশ মাছের ভুনাটা সত্যি বেশ মজার হয় ।ধন্যবাদ আপনাকে ।
ইলিশ মাছ আমার খুবই ফেভারিট যে কোন ভাবে রেসিপি প্রস্তুত করলে অনেক ভালো লাগে।। আর যদি পদ্মার ইলিশ হয় তাহলে তো কোন কথাই নেই।।
আপনার প্রস্তুত করা ইলিশের রেসিপি খুবই খুবই লোভনীয় দেখাচ্ছে এভাবে রেসিপি প্রস্তুত করলে এতে খুবই মজাদার হয়।।
রেসিপি বস্তুদের ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো।।
হ্যাঁ ভাইয়া পদ্মার ইলিশ খেতে তো খুবই সুস্বাদু হয় ।আর এভাবে রান্না করা ইলিশ খেতেও ভীষণ মজার হয় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেকদিন পর ইলিশ ভুনা রেসিপি চোখে পড়ল আর রান্নার প্রক্রিয়া দেখে বুঝতে পারলাম আপনি খুব সুন্দর ভাবে ইলিশ মাছ রান্না করতে যানেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে তৈরি করে উপস্থাপন করার জন্য।
ভাইয়া আপনার কাছে আমার রান্নার পদ্ধতি ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।