ভাড়াটিয়ার মেয়ের হলুদ সন্ধ্যা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ভাড়াটিয়ার হলুদ সন্ধ্যা অনুষ্ঠান নিয়ে। আসলে বেশ কয়েকদিন বেশ ভালো আনন্দের মধ্যে ছিলাম । মেহেদী সন্ধ্যার পরের দিন হলুদ সন্ধ্যা হয়েছিল। আমরা সবাই সন্ধ্যার পরপর রেডি হয়ে ছাদে চলে গেলাম । কেননা ছাদে স্টেজ বানানো হয়েছে । আবার সেলফি তোলার জন্য সেলফি কর্নার ও রাখা হয়েছিল । সত্যি দারুন একটি আয়োজন ছিল ছাদে । যদিও কখনো ছাদে এরকম আয়োজন করা হয়নি এবারই প্রথম । তাই বেশ ভালো লেগেছিল সেই সময়টায় । সেই আনন্দঘন মুহূর্তের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম । নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে।


ভাড়াটিয়ার মেয়ের হলুদ সন্ধ্যা


IMG20231025171639~2.jpg

IMG20231025171706.jpg

এই ফটোগ্রাফি দুটি তোলা হয়েছিল বিকেল বেলায় ।কারণ আমি ও আমার মেয়ে আমরা দুজন মিলে বিকেল বেলায় গিয়েছিলাম স্টেজ বানানো হয়েছে কিনা দেখার জন্য । যেয়ে দেখলাম স্টেজ প্রায় রেডি।তাই কয়েকটি ছবি তুলে রাখলাম। বেশ ভালই লেগেছিল স্টেজটি দেখে। তবে সেলফি কর্নার টাও চমৎকার করে সাজিয়েছিল। সেখানে আমার মেয়ের একটি ছবিও তুলে দিলাম।


IMG20231025171253~2.jpg

IMG20231025171237~2.jpg

IMG20231025171240~2.jpg

এই ফটোগ্রাফি গুলোতে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেয়ে বাড়ি থেকে ছেলের জন্য পাঠানো কিছু হলুদের এবং বিয়ের জিনিসপত্র । এখানে মিষ্টি ,ফলমূল, পান এবং ছেলের প্রয়োজনীয় যাবতীয় সবকিছু ছিল। শেরওয়ানি টাও মেয়ের বাড়ি থেকে দিয়েছিল । মেয়েরা বেশ ভালই আয়োজন করেছে দেখলাম।


IMG20231025204223~2.jpg

এই হচ্ছে বিয়ের কনে। সে তার বান্ধবীর সঙ্গে সেলফি তুলছিল ।বেশ চমৎকার সাজিয়েছিল মেয়েকে। দেখতে ভীষণ সুন্দর লাগছিল।


IMG20231025204229.jpg

এই খাবার গুলো মেয়ের সামনে রাখা হয়েছিল ।এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল ।মিষ্টি জাতীয় খাবার এবং ফলমূল ছিল।


IMG20231025204407.jpg

রাতের বেলায় আলো ঝলমলে স্টেজ চমৎকার লাগছিল দেখতে। সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল ।কনে পক্ষ তেহেরির ব্যবস্থা করেছিল। বেশ কিছু সময় ওখানে থেকে তারপর খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসি।বেশ ভালো সময় কাটিয়েছিলাম সেদিন।আশা করছি আপনাদেরও ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

হলুদ সন্ধ্যা বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। ভাড়াটিয়ার মেয়ের হলুদ সন্ধ্যা আনন্দঘন মুহূর্ত পার করেছেন নিশ্চয়। আসলে বিয়ে মানে সকলের সাথে আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করা। হলুদ সন্ধ্যার চমৎকার ডেকরেশন করা হয়েছে। ফুড কাটিং দেখে বেশ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি দুর্দান্ত হইছে। এতো অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া দারুন মূহুর্ত কাটিয়েছি।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।ভালো থাকবেন।

 3 years ago 

আমার মনে হয় বিয়ের দিনের থেকে গায়ে হলুদ এবং মেহেন্দির দিনে বেশি মজা হয়।ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে আর মেয়েকেও বেশ সুন্দর লাগছে হলুদের সাজে।সব মিলিয়ে বেশ ভালো সময় উপভোগ করেছেন বুঝতেই পারছি। ধন্যবাদ আপু ভাড়াটিয়ার মেয়ের হলুদ সন্ধ্যার মুহূর্ত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু বেশ ভালো সময় উপভোগ করেছিলাম।আর আপনি ঠিকই বলেছেন মেয়েকে বেশ সুন্দর লাগছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হলুদের এই বিষয়গুলো নিয়ে পোস্ট এর আগে আমি আপনার মাধ্যমে দেখেছিলাম। ছাদে তো দেখছি অনেক সুন্দর ভাবে হলুদের জন্য স্টেজ তৈরি করা হয়েছে। এই ধরনের অনুষ্ঠানগুলো খুবই আনন্দের সাথে উদযাপন করা যায়। খুবই ভালো লাগলো এমন সুন্দর জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া হলুদের স্টেজ টা দারুন ছিল।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাড়াটিয়ার মেয়ের হলুদ সন্ধ্যায় দেখছি বেশ ভালোই মুহূর্ত কাটিয়েছিলেন। মেয়েকে কিন্তু সত্যি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তাকে দেখতে খুব সুন্দর লাগতেছে। মেয়ে পক্ষ তো দেখছি খুবই সুন্দর আয়োজন করেছিল। এবং কি ছেলের জন্য অনেক কিছুই পাঠিয়েছিল। এরকম ভাবে আয়োজন করা হলে সবাই মিলে খুব ভালো সময় কাটানো যায়। আশা করছি বিয়ের দিন ও খুব ভালো সময় কাটিয়েছিলেন।

 3 years ago 

হ্যাঁ আপু মেয়ে পক্ষ বেশ বড় একটা আয়োজন করেছিল।আর বেশ ভালো সময় কাটিয়েছি।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই রাতের বেলায় স্টেজটা দারুন লাগছিল সুন্দর লাইটিং করা হয়েছিল বলে দূর থেকেই দেখতে সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া রাতে স্টেজ টা ভীষণ সুন্দর লাগছিল।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনারা তো দেখছি অনেক আনন্দঘন মুহূর্তও কাটাচ্ছেন, ভাড়াটিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে। ঐদিন মেহেদির অনুষ্ঠানের পোস্ট পড়েছিলাম, আর আজকে হলুদ সন্ধ্যার পোস্ট পড়ে খুব ভালো লেগেছে। আয়োজনটা দেখছি বেশ সুন্দরভাবে করা হয়েছিল। স্টেজটা ও অনেক সুন্দর হয়েছে। সেলফি কর্নারটা তো আরো সুন্দর লাগছে। বুঝাই যাচ্ছে পরবর্তী অনুষ্ঠানগুলোতেও ভালো সময় কাটিয়েছিলেন।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া সব গুলো অনুষ্ঠানই বেশ যাক জমক ভাবে করা হয়েছে।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বিয়ের অনুষ্ঠান থেকেও আমার কাছে হলুদের অনুষ্ঠান বেশি ভালো লাগে। হলুদের স্টেজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে সবাই মিলে অনেক মজা করেছেন। ফটোগ্রাফিতে দেখে বোঝা যাচ্ছে মেয়ের বাড়ি থেকে ছেলের জন্য দেখছি অনেক কিছুই পাঠিয়েছে। এবং বেশ ভালই আয়োজন করেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর হলুদ সন্ধ্যা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু মেয়ে বাড়ি থেকে ছেলের জন্য অনেক কিছুই পাঠিয়েছে।বেশ ভালো সময় কাটিয়েছি।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

হলুদ সন্ধ্যার স্টেজটি খুবই সুন্দর হয়েছে। সেলফি কর্ণার টা একটু বেশি সুন্দর। রাতের বেলায় আলো ঝলমলে স্টেজ চমৎকার লাগছে। মেয়েটিকেও বেশি মিষ্টি লাগছে দেখতে।

 3 years ago 

হ্যাঁ আপু সব কিছুই বেশ চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64224.15
ETH 1856.42
USDT 1.00
SBD 0.38