স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে আমার বাংলা ব্লগে আসার আগে আমি জানতামই না যে অনু কবিতা বলে কিছু হয় । আমার বাংলা ব্লগে এসেই প্রথম জানতে পেরেছি ছোট ছোট কবিতা গুলোকে অনুকবিতা বলে । মূলত এই অনুকবিতা আমি প্রথম দাদার পোস্টে দেখেছিলাম । ছোট ছোট কবিতার মধ্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় যেটি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে । আর @rme দাদা চমৎকারভাবে অনুকবিতা লিখেন যা পড়ে আমি অনুকবিতা লেখার প্রতি আগ্রহী হয়েছি এবং চেষ্টা করেছি । জানিনা কেমন হয়েছে । তবে ইদানিং অনু কবিতাগুলো লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে আমার লেখা দশম অনু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু নতুন নতুন লিখছি সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মন্তব্য করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।


IMG20231201162755.jpg


আজ আমি চারটি ভিন্ন ভিন্ন ধরনের অণু কবিতা লিখেছি। প্রতিটি কবিতার ভিন্ন ভিন্ন অর্থ বুঝিয়েছি। প্রথম কবিতাটিতে আমি বোঝাতে চেয়েছি যদি আমাদের শরীর ভালো না থাকে, তাহলে পৃথিবীর সব কিছুই অন্ধকার মনে হয় ।কোন কিছুই তখন ভালো লাগে না। শত আনন্দ বা ভালোলাগার জায়গায় গেলেও আনন্দ পাওয়া যায় না। এই কবিতাটি মূলত আমার যখন শরীর খারাপ ছিল তখন লিখেছিলাম। দ্বিতীয় এবং তৃতীয় অনু কবিতাটি মূলত বসন্ত কালকে নিয়ে লেখা হয়েছে। বসন্তকালে প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠে। তেমনি সবার মনেও যেন অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি হয় । প্রকৃতির সাথে সাথে মানুষও যেন নব রূপে সেজে ওঠে । সব জায়গায় যেন একটা অন্যরকম অনুভূতি লক্ষ্য করা যায়।শেষের কবিতাটি মূলত আমি মজার ছলে লিখেছি ।কেননা আমাদের শহরে এখন বিভিন্ন ধরনের মেলার আয়োজন চলছে। একই সঙ্গে হিম উৎসব, যেটি প্রতিবছর শীতের সময় হয়। তাছাড়া পিঠা উৎসব চলছে যেটিও প্রতিবছর এই সময়ে হয়। তাছাড়া পল্লীকবি জসিম মেলা তো আছেই ।পুরো শহরেই যেন একটা মেলার রেশ বয়ে চলেছে। সবাই একবার এই মেলায় যাচ্ছে তো আরেকবার ওই মেলায় যাচ্ছে। আমিও কালকে পিঠা উৎসব থেকে এসে জসিম মেলায় যাব ভাবছিলাম ।সেই চিন্তা থেকেই মূলত এই কবিতাটি লেখা।আশা করছি সবগুলো কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।


একগুচ্ছ অনুকবিতা


(১)

যদি শরীর না লাগে ভালো
পৃথিবীর সব কিছু আঁধার কালো।
শত আনন্দের মাঝে গেলেও
লাগে নাকো একটুও ভালো।

(২)

চারিদিকে বসন্তের ছোঁয়া লেগেছে
ঝড় ঝড় পাতারা ঝরছে আজিকে।
মনের আঙ্গিনায় বসন্ত এসেছে,
নতুন রূপে প্রকৃতি সেজেছে,
আহা আজি বসন্ত এসেছে।
চারিদিকে ঝরা পাতা করিছে খেলা
প্রকৃতিতে এনে দিয়েছে নতুন দোলা।

(৩)

তোমার জন্য একলা
আমার সারাবেলা।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
শীতকাল পেরিয়ে বসন্তকাল এলো।
তোমার দেখা নাহি পেলাম।
ঝরা পাতার ন্যায় ঝরে পড়ছে
হৃদয়ে রক্তক্ষরণ।
বুঝতেও পারছো না তুমি।
কেন এমন তুমি
সেটাই বুঝি না আমি।

(৪)

চারিদিকে আনন্দের মেলা
কোনটা রেখে কোনটায় যাই,
এসেছে বছর ঘুরে হিম উৎসব,
সেই সাথে মেলা বসেছে পিঠা পুলির,
তারি সাথে চলছে ঐতিহ্যবাহী
পল্লী কবি জসীম মেলা।
আহা চারি দিকে শুধু মেলা আর মেলা,
সবার মনে বিরাজ করছে আনন্দেরই খেলা।
আহা মেলা মেলা মেলা।


আশা করছি কবিতাগুলো আপনাদের ভালো লেগেছে ।অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন হয়েছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার অনু কবিতাগুলো আবৃত্তি করে। অনেক সুন্দর ভাবে আপনি অনেকগুলো ছোট ছোট কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতা আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার কবিতা লেখার লাইনগুলো চমৎকার। ছন্দ ও মিল সামঞ্জস্য রেখেই লেখার চেষ্টা করেছেন।

 2 years ago 

ভাইয়া আমার কবিতার লাইনগুলো আপনার কাছে চমৎকার লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন সব সময়। শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ছোট ছোট অনুকবিতা গুলো পড়তে ভীষন ভালো লাগে ৷ তবে বড় দাদা আসলেই দারুণ লেখেন ৷ ওনার থেকে অনুপ্রাণিত হয়ে আপনিও বেশ দারুণ অনু কবিতা লিখছেন আপু ৷ আপনার লেখা আজকের একগুচ্ছ ছোট ছোট অনু কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা কবিতা অসম্ভব সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো কবিতা গুলো পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আমার কবিতাগুলো আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিভিন্ন ধরনের অনু কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আপনি এক সাথে চারটি অণু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অনু কবিতা পড়তে আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভাল লাগল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মত আমিও আমার বাংলা ব্লগের মাধ্যমে অনু কবিতাগুলো দেখতে পেয়েছি। আর অনু কবিতা প্রথমে দাদাই শুরু করেছে। আসলে দাদার অনুপ্রেরণায় আমরা এই কবিতা লেখার একটা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। আজকে আপনার কোন কবিতা গুলো অসাধারণ হয়েছে পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনার কাছে আমার কবিতা গুলো অসাধারণ লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি দাদার অনু কবিতাগুলো লেখা দেখে এত সুন্দর কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছেন যে শুধু লিখেই যাচ্ছেন । আপনার আজকের কবিতাগুলো কিন্তু খুবই ভালো হয়েছে । আসলেই অসুস্থ থাকলে তখন কোন কিছুই ভালো লাগে না যতই আনন্দ থাকুক না কেন । আর বসন্ত আসলে তো চারিদিকে আনন্দের জোয়ারে ভেসে বেড়ায় । আর এখন সময়টা এরকম চারিদিকে মেলা আর পিঠা উৎসব লেগেই থাকে । ভালই লিখেছেন আপনি কবিতাগুলো ভালো লাগলো পড়ে ।

 2 years ago 

আপু আপনার কাছে আমার কবিতা গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64643.36
ETH 1912.74
USDT 1.00
SBD 0.37