রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে তৈরি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি ।আজ আমি একটি চমৎকার বুকমার্ক তৈরি করেছি ।আজ বিকেল বেলায় মেয়েকে নিয়ে লাইব্রেরীতে গিয়েছিলাম মেয়েকে গল্পের বই কিনে দেওয়ার জন্য । তো বই কিনে নিয়ে বাসায় আসলাম । তারপর রাতের বেলায় মেয়েকে গল্প পড়ে শুনালাম । তখন চিন্তা করলাম একটি বুকমার্ক থাকলে বেশ ভালো হতো । চিহ্ন দিয়ে রাখতে পারতাম কোন পর্যন্ত গল্প পড়া হয়েছে । সে চিন্তা থেকেই একটি বুকমার্ক বানাতে বসে গেলাম । বুকমার্ক বানিয়ে দেওয়ার পর মেয়ে তো খুব খুশি । দেখতে ভীষণ সুন্দর হয়েছিল । আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি ।



রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি


Polish_20230514_221029955.jpg



  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • কলম
  • রং

প্রুস্তুতপ্রণালী


20230514_210713.jpg20230514_210743.jpg

প্রথমে একটি কাগজ নেই । তারপর আট ইঞ্চি করে কেটে নেই ।

20230514_210820.jpg20230514_210830.jpg

তারপর কাগজটি মাঝখান থেকে একটি ভাজ দেই ও অন্যপাশ থেকে আরও একটি ভাজ দেই ।

20230514_210857.jpg20230514_210922.jpg

তারপর কাগজটির দুইপাশ থেকে ভাঁজ দেই ।

20230514_210956.jpg20230514_211023.jpg
20230514_211039.jpg20230514_211113.jpg

তারপর উপর থেকে একটি ভাঁজ দেই । তাই তারপর দুই পাশের দুই কোণা ভাঁজের মধ্যে ঢুকিয়ে দেই ।

20230514_211257.jpg20230514_211801.jpg

তারপর চোখ , নাক , মুখ এঁকে নেই ।

20230514_212251.jpg20230514_212352.jpg
20230514_212433.jpg20230514_212503.jpg

তারপর আরো একটি কাগজ দুই ভাঁজ দিয়ে পাতার মতো কেটে নেই ।

20230514_212944.jpg20230514_213053.jpg

তারপর আরো একটি কাগজ দুই ভাঁজ দিয়ে কেটে নেই ।

20230514_213244.jpg20230514_213305.jpg

তারপর আঠা দিয়ে লাল কাগজটি হলুদ কাগজের উপর লাগিয়ে দেই ।

20230514_213539.jpg20230514_213624.jpg

তারপর কাগজ দুটি দুইপাশে লাগিয়ে কানের মত বানিয়ে নেই । ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার বুকমার্ক তৈরি । দেখতে কিন্তু খরগোশের মতো লাগছে।

20230514_213759.jpg

এখন একটি বইয়ে লাগিয়ে নেই । আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

যারা সব সময় বই পড়ে তাদের জন্য এই বুকমার্ক একটু বেশি জরুরী। কারণ তারা যেহেতু প্রতিনিয়ত বই পড়ে তাই পৃষ্ঠাগুলো বুকমার্ক দিয়ে চিহ্নিত করে রাখতে পারে। আর আপনি যখন এই বুক মার্ক টি তৈরি করে আপনার মেয়েকে দিয়েছিলেন এটা দেখে সে অনেক খুশি হয়েছিল তাহলে এটা জেনে ভালো লাগলো। এই বুক মার্ক টির সাহায্যে খুব সুন্দর ভাবে চিহ্নিত করে রাখতে পারবে পড়া। আমাদের মাঝে এত সুন্দর ভাবে এটি তৈরি করে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ আপু যারা অনেক বই পড়ে তাদের ক্ষেত্রে এই বুকমার্ক বেশি জরুরী । বইয়ের ভাজে ভাজে এই বুকমার্ক গুলো দিয়ে রাখতে পারবে । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আসলে যে কোন কিছু তৈরি করতে ভালোলাগার পাশাপাশি নিজের দক্ষতা তুলে ধরা যায়। যেটা আপনি খুব সুন্দর ভাবে বুক মার্ক তৈরি করে দেখিয়েছেন। বিশেষ করে খরগোশের দৃশ্য ফুটিয়ে তুলেছেন অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার বুকমার্ক টি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি আজকে রঙিন কাগজ দিয়ে দারুন দেখতে একটি বুক মার্ক তৈরি করে দেখিয়েছেন। আপনার বুক মার্ক টি দেখতে বেশ সুন্দর এবং কিউট লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর দেখতে বুকমার্কটি তৈরি করার প্রক্রিয়াটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার তৈরি করা বুক মার্ক টি কিউট লেগেছে জেনে ভালো লাগলো। আসলে এটি দেখতে আমার কাছেও বেশ কিউট লেগেছে । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত সুন্দর করেও যে বুকমার্ক তৈরি করা যায় হয়তো আজকে আপনার পোস্টটা না দেখলে বুঝতাম না। অনেক সুন্দর হয়েছে দেখতে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল আমার বাংলা ব্লগে।

 3 years ago 

ভাইয়া আমার তৈরি করা বুকমার্ক আপনার কাছে এতটা ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর একটি ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সৃজনশীল বুকমার্ক দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি অসাধারণ ছিল এই ধরনের কিছু তৈরি করতে হলে অনেক সৃজনশীলতা অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন। সেগুলো আপনার মধ্যে বিরাজমান রয়েছে।রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি প্রতিটি ধাপ অসাধারণ ছিল ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমার তৈরি করা বুকমার্ক দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি বুকমার্ক প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে প্রাণীর মুখের আদল এবং কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটেছে।।।

 3 years ago 

আপনার কাছে আমার রঙিন কাগজের বুকমার্কটি ভালো লেগেছে জেনে ভালো লাগল । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 3 years ago (edited)

আপু আপনার তৈরি রঙিন কাগজের বুকমার্কসহ সব কয়টি ডাই পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকারভাবে বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি বুকমার্কটি সত্যিই দেখতে খরগোশের মতো লাগছে। বুকমার্কের কান দুইটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুবই চমৎকার একটি সৃজনশীল মুলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমি এই প্রথম বুকমার্ক তৈরি করলাম ।জানিনা আপনি কার বুকমার্ক দেখেছেন । যাইহোক আমার এই বুক মার্ক এর কান দুটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

গল্পের বইগুলো পড়তে গেলে এই বুক মার্কগুলোর কথা খুব মনে পড়ে। এই বুকমার্ক গুলো আসলেই খুবই উপকারী। পড়া শেষ হলে চিহ্ন দিয়ে রাখার জন্য বেশ ভালো কাজে দেয়। আপনার আজকের বুকমার্কটি খুব সুন্দর হয়েছে। কালারের কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

হ্যাঁ আপু এটি বানানোর পর মনে হল এটি বেশ কাজে দেবে । পড়ার মাঝে চিহ্ন দিয়ে রাখা যাবে । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যারা প্রতিনিয়ত বই পড়তে ভালোবাসে তাদের জন্য এই রকম বুকমার্ক অনেক প্রয়োজন। অনেক চমৎকার ভাবে আপনি এই বুকমার্ক টি তৈরি করেছেন আপু। সত্যিই অসাধারণ লাগলোআমার কাছে, আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন যারা বই পড়তে ভালবাসে তাদের জন্য এই বুকমার্ক টি বেশি প্রয়োজন । আপনার কাছে আমার তৈরি বুক মার্ক টি অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

♥♥

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি দেখে শিখতে পারলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি আমার বুক মার্ক দেখে শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38