এলোমেলো কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আসলে মাঝেমধ্যে ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। যদিও এই ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আমার করা হয়েছিল। আজ মোবাইল ঘাটতে ঘাটতে এই ফটোগ্রাফি গুলো পেয়ে গেলাম। তাই ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। আসলে সবুজের ফটোগ্রাফি দেখতে আমাদের সবারই মনে হয় ভালো লাগে ।যদিও আজকের ফটোগ্রাফি গুলো খুব একটা ভালো হয়নি তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করছি।



এলোমেলো কিছু ফটোগ্রাফি


IMG20230910175433~2.jpg

এটি জবা ফুলের কলির ফটোগ্রাফি। জবা ফুল ফোটার আগ মুহূর্তের ছবি এটি। কলি গুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। জবা ফুলের কলি দেখতে যেমন সুন্দর তেমনি ফুল ফোটার পর দেখতে আরো অনেক বেশি চমৎকার দেখায় । যদিও ফুলগুলো ক্ষণস্থায়ী তারপরেও ভীষণ ভালো লাগে দেখতে।


IMG20230910175621~3.jpg

এটি সন্ধ্যা মালতি ফুল। এই ফুলগুলো সন্ধ্যার দিকে ফোটে যার কারণে এই ফুলগুলোr দেখা আমি খুব কম পাই । তারপরও সেদিন একটু দেখেছিলাম ।তবুও পুরো ফোটা অবস্থায় না ।যাইহোক ফুল গুলো দেখতে কিন্তু ভীষণ চমৎকার।


IMG20230719184638~3.jpg

আর এটি বেলি ফুলের কলি। আসলে বেলী ফুলগুলো যখন গাছ ভর্তি ফুটে থাকে তখন দেখতে ভীষণ চমৎকার লাগে ।সাদা শুভ্র ফুল দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে ।আর ঘ্রাণে চারপাশটা মৌ মৌ করে ওঠে। বৃষ্টির জেনে বর্ষাকালে এটি বেশি ফোটে।


20230524_173510.jpg

আর এটি হচ্ছে ধুন্দল ফুল ।বেশ কিছুদিন আগে আমি আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন এটি একটি গাছের থেকে তুলেছিলাম ।তবে নামটা ভুলে গিয়েছিলাম নেটে সার্চ দিয়ে নামটা বের করেছি।


20230524_173456.jpg

আর এটি হচ্ছে ধুন্দল। গাছের ধুন্দল ফুলের ছবি তুলতে তুলতে একটি ধুন্দল পেয়ে গিয়েছিলাম ।তাই এটার ফটোগ্রাফি করেছিলাম। দেখতে ভীষণ ভালো লাগলো গাছে ধরে থাকা অবস্থায়।


20230524_173521.jpg

আর এটি সম্ভবত আমরা গাছের চারা। এটিও আমার নানু বাড়ি থেকে তুলেছিলাম ।সবুজ গাছ দেখতে ভীষণ ভালো লাগে।


20230524_173015.jpg

আর এটি একটি জংলি গাছের ফুল ।রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় রাস্তার ধারে দেখেছিলাম । দেখে ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করেছিলাম।


20230517_175812.jpg

20230517_175815.jpg

আর এটি জামরুল গাছের ফুল ।দীর্ঘদিন আগে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম ।তখন একটি গাছে এরকম জামরুলের ফুল ধরে থাকতে দেখে ফটোগ্রাফি করেছিলাম ।ফুল গুলো দেখতে সত্যি ভীষণ সুন্দর।


20230517_175741.jpg

আর এটি রাস্তার ধারে নাম না জানা বিশাল একটি ফুলের গাছ। লাল লাল ফুল ধরে থাকে গাছটিতে ।ভীষণ ভালো লাগে দেখতে।ফুল ছাড়াও গাছটি দেখতে ভীষণ সুন্দর তাই গাছটির ফটোগ্রাফি করেছিলাম অনেক দিন আগে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ।আশা করছি আপনাদের ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

জবা ফুলের কুড়ি টা বেশ লাগছে তো। সন্ধ‍্যা মালতি ফুলটা বেশ অনেকদিন পর দেখলাম। দারুণ লাগছে দেখতে। অনেক সুন্দর ছিল ওটা। বেলি ফুলের ফটোগ্রাফি টাও বেশ ভালো করেছেন আপু। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনার কাছে জবা ফুলের কুড়িটা ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে সন্ধ্যা মালতি ফুল ও জবা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন।এরকম এরকম ফটোগ্রাফি গুলো দেখতে দারুন লাগে।বিশেষ করে আমার কাছে জবা ফুলের কলি টি খুব সুন্দর লাগছে।সন্ধ্যা মালতি ফুলটাও বেশ দারুন হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে জবা ফুলের কলি বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আপু ফুল আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফির সাথে চমৎকার উপস্থাপন দেখে মনটা ভরে গেলো। প্রথম দুইটা ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া প্রথম দুইটা ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

এটি একটি জংলি গাছের ফুল

আপু আপনি আজকে আমাদের মাঝে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। জামরুল গাছের ফুলের ফটোগ্রাফি দেখতে সত্যি বেশ ভালো লেগেছিল। জামরুল বানানটি একটু ভুল রয়েছে আশা করি ঠিক করে নিবেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি পোস্টটি মনোযোগ সহকারে পড়ে তারপর মন্তব্য করবেন ।কেননা জামরুল বানান ঠিকই আছে। আর আমি জংলি গাছের ফুল যেটাকে লিখেছি সেটি জংলি গাছেরই ফুল যেটি রাস্তার ধারে ফোটে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সদ্যকলি থেকে ফোটা জবা ফুলের ছবিটা খুবই চমৎকার ছিল, এছাড়াও জামরুল আমার খুব পছন্দের সব মিলিয়ে এলোমেলো কিছু ফটো বেশ চমৎকারভাবে সাজিয়েছেন।

 3 years ago 

জবা এবং জামরুল ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলোর দিকে আমার সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছে৷ এত অসাধারণ ফটোগ্রাফি আমি আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ আর এই ফটোগ্রাফিগুলোর মধ্যে আপনি যে সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 3 years ago 

ভাই আপনার মন্তব্যটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো । আর সন্ধ্যা মালতি ফুল আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনেও বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার প্রিয় আপু আজকে ফটোগ্রাফি পর্ব নিয়ে এসেছে। তা না দেখলেই নয়। 🥰🥰।আপনি মোবাইল ঘাটতে ঘাটতে ফটোগ্রাফি গুলো পেয়ে গেলেন। আমরাও দেখে ফেললাম বেশ ভালো লাগলো। সবুজের ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি বলতে আপু সবারই মন ভালো হয়ে যায়। আর জবা ফুল তো আমাদের বাড়িতেও আছে। বেশ ভালো লাগে। বিশেষ করে সাদাগুলো অনেক সুন্দর লাগে । সন্ধ্যা মালতি ফুল এটা নতুন দেখলাম। দেখছি হয়তো কিন্তু নাম জানতাম না। তারপরে বেলি ফুলের কলি চমৎকার লাগতেছে। ধুন্দল খেতে অনেক ভালো লাগে এবং আপনি এর ফটোগ্রাফি তুলে ধরেছেন আমাদের মাঝে অসাধারণ। জামরুল গাছ কি সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরলেন। অনেক ভালো লাগলো আপু। আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছিলেন খুবই অনেক উপকারী।

 3 years ago 

ভাইয়া মনোযোগ সহকারে আমার ফটোগ্রাফি গুলো দেখে দারুণ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সব সময়। শুভকামনা রইল।

 3 years ago 

আপু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি, ধুন্দল ও ধুন্দল ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া সন্ধ্যা মালতি এবং ধুন্দল ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। প্রকৃতি আমাকে সব সময় টানে। আজকে দেখলাম আপনি অনেক গুলো বন্য ফুলসহ প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করেছেন। মাঝখানের গাছটি আমড়া গাছই। হয়তো গাছটি ভেঙ্গে গেছে পরে আবার চারা গজিয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভাল লাগল ভাইয়া। আর আমড়া গাছটি ভেঙে যায়নি ওটা চারা গাছ । ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38