একদিন নার্সারিতে গাছ কিনতে যাওয়া
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
একদিন নার্সারিতে গাছ কিনতে যাওয়া
প্রথমেই নার্সারিতে এই ফুলের গাছটি আমার দৃষ্টি আকর্ষণ করে। দেখতে সত্যি চমৎকার লাগছিল। যদিও গাছটির নাম আমার জানা নেই কিন্তু দেখে এর ছবি তোলার লোভ সামলাতে পারলাম না ।আর ছবি তুলেছি তো ভালোই হয়েছে ,আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ।আপনারাও সুন্দর ফুলের গাছটি দেখতে পেলেন।
এটি একটি বাগান বিলাস ফুলের গাছ ।এই কালারের বাগান বিলাস ফুল এর আগে আমার কখনো দেখা হয়নি। এর আগে আমি সাদা, লাল দেখেছি কিন্তু এই কালারটি দেখিনি। আজই প্রথম দেখলাম। দেখতে বেশ চমৎকার লাগছিল। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে।
এই ফুলের গাছটির নাম আমার জানা নেই এবং এর আগে কখনো দেখিনি। আজই প্রথম দেখলাম ।সত্যি বেগুনি রঙের ফুল গুলো দেখতে চমৎকার লাগছিল ।তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এটি তো আমাদের সবার পরিচিত গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালই লাগে। শীতের দিন নার্সারিতে যাব আর গাঁদা ফুলের গাছ দেখবো না এটা তো হয় না।
এই ফুলের গাছটির নাম আমার জানা নেই ।তবে ফুলের গাছটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর। ফুলের রং টি চমৎকার। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
এটি হলুদ কালারের একটি গাঁদা ফুল। এই গাঁদা ফুলটি দেখতেও ভীষণ সুন্দর এবং অনেক বড়। শীতের সময় এই গাঁদা ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।
এই ফুলের গাছটির নাম আমার জানা নেই। তবে দেখতে বেশ ভালো লাগছিল। ছোট ছোট বেগুনি রংয়ের ফুল গুলো বেশ সুন্দর লাগছিল।
আসলে আমি মূলত এই নার্সারিতে গিয়েছিলাম ইন্ডিয়ান হাজারী গোলাপ কেনার জন্য এবং অবশেষে আমি তিনটি গাছ কিনেছিলাম। আরো একটি অন্য গাছ কিনেছিলাম। সেগুলো নিয়ে আরো একদিন আপনাদের সামনে হাজির হব।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আসলেই আপু নার্সারিতে গেলে মাথা খারাপ হয়ে যায় রং বেরঙের ফুল দেখে।আর শীতকালে অনেক ধরনের ফুল ফুটে দেখলে মন প্রান জুরিয়ে যায়।সবগুলো ফুলের ছবি বেশ সুন্দর।এর মধ্যে অনেক গুলো ফুল আমি নিজেও চিনি না।হাজারি গোলাপ গুলো আসলেই অনেক ভালো লাগে।হালকা বেগুনী কালার ফুলটা মনে হচ্ছে ডালিয়া ফুল।ভালো ছিলো।ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করার জন্য ।আসলে নার্সারিতে গেলে আমারও ফুলগুলো দেখলে মাথা খারাপ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ৷ নার্সারি তে গেছেন ফুলের গাছ কিনতে তার সাথে ফটোগ্রাফি গুলো দেখে ভালোই লাগলো ৷ প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল সেই সাথে বর্ননা ৷ তবে কিছু ফুলের নাম জানেন না ৷ আসলে আমিও নাম জানি না ৷ যা হোক অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ
আসলে ভাইয়া শীতকালে বিভিন্ন আনকমন ফুল দেখতে পাওয়া যায়। সবগুলোর নাম জানা সত্যিই কঠিন হয়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।
শরীর অসুস্থ থাকার কারণে আপনি ফুল গাছ কিনতে পারেননি তবে এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি প্রতি শীতেই ফুল গাছ কিনে থাকেন, এবারও তার ব্যতিক্রম নয় ভাড়াটিয়া আপুকে সঙ্গে নিয়ে নার্সারিতে গিয়েছিলেন এবং সেখানকার ফুল গাছ দেখে আপনার মাথা খারাপ হয়েছে ভাবতেই অবাক লাগছে। আসলে আপনার কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে আপনি একজন ফুলপ্রেমী মানুষ। খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু ভালো লাগলো। অবশেষে তিনটি গাছ কিনে নিয়ে এসেছেন সেগুলোর পোস্ট পরবর্তীতে আশা করব আপু।
হ্যাঁ ভাইয়া ফুল গাছের প্রতি আমি একটু বেশিই দুর্বল ।এইজন্যই ফুলের গাছ দেখলে মাথা ঠিক থাকে না। একসঙ্গে অনেকগুলো কিনে ফেলি। পরবর্তী পোস্টে দেখাবো কি কি গাছ কিনেছিলাম। ধন্যবাদ আপনাকে।
ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আপনি ইন্ডিয়ান হাজারী গোলাপ গাছ কেনার জন্য নার্সারিতে গিয়েছেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। এটা জেনেও খুবই খুশি হলাম যে আপনার ফুল ভীষণ পছন্দের। নার্সারিতে গেলে আমারও আপনার মত মাথা খারাপ হয়ে যায়।সবগুলোই পছন্দ হয় ইচ্ছে করে সবগুলো কিনে নিয়ে আসতে ফুলগাছ। অবশেষে তিনটি গাছ কিনেছেন এটা জেনি ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া নার্সারিতে গেলে ফুলের গাছ গুলো দেখলে সত্যিই মাথা খারাপ হওয়ার মত অবস্থা হয়। এরপরেও তিনটি গোলাপ ও একটি অন্য ফুলের গাছ কিনেছিলাম। বেশ ভালো লেগেছিল। পরবর্তীতে আরো কেনার অপেক্ষায় আছি ।ধন্যবাদ আপনাকে।
আমি তো শীতকালে যে ফুলের সৃজন থাকে সেগুলো কিনে নিয়ে আসি কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি তো দেখছি ইন্ডিয়ান হাজারী গোলাপ ফুলের গাছ কিনতে গিয়েছেন নার্সারিতে। হাজারী গোলাপ আমারও ভীষণ পছন্দের। সময়ের কারণে নার্সারিতে যেতে পারতেছি না। না হলে কয়েকটি ফুল গাছ কিনে আনতাম। আপনার ফুল গাছ কেনা দেখে আমার তো আরো বেশি আগ্রহ জেগে গেছে। অসংখ্য ধন্যবাদ।
আপু আপনিও যেহেতু ফুলগাছ পছন্দ করেন তাহলে তাড়াতাড়ি কিনে ফেলুন। কারন শীতের সময় বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের গাছ পাওয়া যায় ।আর চলে গেলে সেই গাছগুলোকে আর খুঁজে পাওয়া যায় না ।যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
নার্সারি বাগানে গেলে এমনিতেই মাথাটা ঘুরিয়ে যায়। চারপাশে শুধু ফুল এবং ফুল। হাজারী গোলাপ ফুল কিনার জন্য নার্সারি বাগানে গেলেন। পাশের একটি ভাড়াটিয়ার কে নিয়ে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। কিছুদিন আগে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ফুলের বাগানে। তবে আপনি সত্যি বলেছেন শীতকালে ফুলগুলো অনেক দেখা যায়। শীত গেলে গাছগুলো মারা যায়। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আমার ফুলের ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।আর আপনি ঠিকই বলেছেন শীতকাল গেলে শীতের ফুল গাছগুলো মারা যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।