স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে আমার বাংলা ব্লগে আসার আগে আমি জানতামই না যে অনু কবিতা বলে কিছু হয় । আমার বাংলা ব্লগে এসেই প্রথম জানতে পেরেছি ছোট ছোট কবিতা গুলোকে অনুকবিতা বলে । মূলত এই অনুকবিতা আমি প্রথম দাদার পোস্টে দেখেছিলাম । ছোট ছোট কবিতার মধ্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় যেটি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে । আর @rme দাদা চমৎকারভাবে অনুকবিতা লিখেন যা পড়ে আমি অনুকবিতা লেখার প্রতি আগ্রহী হয়েছি এবং চেষ্টা করেছি । জানিনা কেমন হয়েছে । তবে ইদানিং অনু কবিতাগুলো লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে আমার লেখা এগারো তম অনু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু নতুন নতুন লিখছি সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মন্তব্য করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।


couple-7677199_1280.jpg

source

আজ আমি চারটি ভিন্ন ভিন্ন ধরনের অণু কবিতা লিখেছি। প্রতিটি কবিতায় ভিন্ন ভিন্ন অর্থ বুঝিয়েছি। প্রথম অনু কবিতাটিতে আমি মূলত বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষটি কে ভুলতে চাইলেও ভোলা যায় না। সময়ের সাথে সাথে চোখের আড়াল হয় ঠিকই কিন্তু পুরোপুরি মনের আড়াল হয় না। মাঝে মাঝে তাকে ভীষণ মনে পরে। তার সম্পর্কে জানতে ইচ্ছে করে। সে কেমন আছে সেটা খুব বেশি জানতে ইচ্ছে করে এবং সব সময় কথা বলার একটা আকুতি মনের মধ্যে থাকে। দ্বিতীয় অনুকবিতা টিতে বোঝাতে চেয়েছি আমাদের জীবনটা বড়ই অদ্ভুত ।যেখানে বাইরে থেকে মনে হয় চাকচিক্য আর বৈচিত্রে ঘেরা ।কিন্তু ভেতরে সম্পূর্ণই ফাঁকা অবস্থায় থাকে। তৃতীয় অনু কবিতাটিতে বোঝাতে চেয়েছি মানুষের জীবনে চাওয়া পাওয়া খুব বেশি কিছু থাকে না। সে শুধুমাত্র তার ভালোবাসার মানুষটাকেই চায়। তবুও তাকে পায় না। সে তখন আক্ষেপ করে সারাক্ষণ ।আর ভালোবাসার মানুষটিকে তার সবসময়ই মনে পড়ে। চতুর্থ অনু কবিতাটিতে আমি বোঝাতে চেয়েছি কাউকে নিঃস্বার্থভাবে ভালবাসলে হয়তো কখনো তাকে বলা হয়ে ওঠে না। কিন্তু সর্বদাই তার জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করতে থাকে। সে যেন ভালো থাকে এটাই সর্বদা তার মনের প্রার্থনা থাকে। সারা জীবন সে এই প্রার্থনা করে থাকে। এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসার মানুষটির শুধু ভালোই চেয়ে যায়।


একগুচ্ছ অনুকবিতা


(১)

মাঝে মাঝে মনে হয়
সময়ের সাথে সাথে ভুলেছি তোমায়,
কিন্তু সত্যি ভুলতে পেরেছি কি আমি?
অনেক চেষ্টা করেছি, ভুলতে তোমায়।
মাঝে মাঝে মনে হয় একটু কথা বলি।
কেমন আছো তুমি ,একটু জেনে নেই
ভালো নেই আমি ,
এটাই জেনে রেখো তুমি।

(২)

জীবন বড়ই অদ্ভুত
চাকচিক্য আর বৈচিত্র্যে ঘেরা।
যার পুরোটাই ফাঁকা।
আপাত দৃষ্টিতে পরিপূর্ণ মনে হয়
বাইরে খোলসে আবৃত্ত থাকে।
ভেতরে থাকে একদমই ফাঁকা।

(৩)

পৃথিবীটা এমন কেন বলতে পারো
যা চাই তা পাই না কেন,
শুধু চাপা কষ্ট কেন বুকের ভেতর বাজে।
খুব বেশি কিছু তো চাইনি আমি,
তবুও কেন এমনটা হল ?
তোমাকে এখনো ভীষণ মনে পড়ে।।

(৪)

হয়নি কখনো বলা
ভালোবাসি যে তোমাকে কতটা।
যে ভালোবাসায় নেই কোন ফাঁকি,
রয়েছে শুধুই নিঃস্বার্থ ভালোবাসা ।
যে ভালোবাসায় তোমার মঙ্গল কামনায়
প্রার্থনা করি সর্বদা।
ভালো থেকো তুমি,
এটাই জীবনের শেষ দিন পর্যন্ত
চাইবো আমি ।


আশা করছি আপনাদের কাছে আমার আজকের কবিতা গুলো ভালো লেগেছে।তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

বেশ সুন্দর চিন্তা ধারা দিয়ে আপনি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লেগেছে। ছোট ছোট কবিতা পড়ার মজা আলাদা। প্রত্যেকটা কবিতায় ভিন্ন ভিন্ন অনুভূতি খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি আপনার কবিতাগুলো পড়ে ভালো লাগলো।

 2 years ago 

আমার কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে যেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

দাদার অনুপ্রেরণায় অনুপ্রানিত হয়ে আমরা আজ কবিতা লিখতে শিখে গেছি। আপনি কিন্তু বেশ সুন্দর করে অনু কবিতার মাধ্যমে নিজের মনের ভাবকে আমাদের মাঝে প্রকাশ করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতাই বেশ দারুন হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার লেখা কবিতা গুলো আপনার কাছে দারুন লেগেছে জেনে সত্যিই ভীষণ অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমরা এখন সবাই বেশ সুন্দর সুন্দর অনু কবিতা লিখি। বিশেষ কর আমাদের শ্রদ্ধেয় দাদাদের অনুপ্রেরণায় আমরা এখন খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখতে সক্ষম। আপনিও বেশ সুন্দর সুন্দর কবিতা লিখেন। আজকে চারটি অনু কবিতা লিখে উপস্থিত হলেন। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর কবিতা গুলো উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আমাদের কমিউনিটি তে সবাই খুবই সুন্দর সুন্দর কবিতা লেখে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার মত আমিও আগে অনু কবিতা বুঝতাম না। এই ব্লগে সবার লেখা দেখে জানতে পেরেছি। তাছাড়া অনু কবিতা গুলোর মাধ্যমে একসঙ্গে বেশ কয়েকটি কবিতা শেয়ার করা যায়। আপনার দ্বিতীয় কবিতাটির বিষয়বস্তুর সঙ্গে কবিতার প্রতিটা লাইন খুব চমৎকারভাবে মিলেছে। এজন্য দ্বিতীয় কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। সবগুলো কবিতা খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

আপু আপনার কাছে আমার দ্বিতীয় কবিতাটি বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39