ফুড ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোষ্ট নিয়ে। আজ আমি মূলত কিছু ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ।খাবার খেতে আমরা যেমন ভীষণ পছন্দ করি তেমনি খাবারের ফটোগ্রাফি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর মজার মজার খাবার হলে তো কোন কথাই নেই। সেগুলো দেখে যেমন খেতে ইচ্ছে করে তেমনি দেখে লোভও লেগে যায় ।তাইতো লোভ লাগানো মজার কিছু খাবার নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি ।আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিছু ফুড ফটোগ্রাফি।
ফুড ফটোগ্রাফি
প্রথমেই যেই খাবারের ফটোগ্রাফিটি শেয়ার করছি সেটি হচ্ছে ফুচকা। যেটি আমাদের সবারই ভীষণ পছন্দের। মেয়েদের ফুচকা হলে তো আর কিছুই লাগে না । এটি অনেকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে মূলত এই ফুসকা টি খেয়েছিলাম। খেতে বেশ মজার ছিল। আর টকটি খুবই সুস্বাদু ছিল। দেখতেও কিন্তু বেশ লোভনীয়।
আর এটি হচ্ছে আমাদের শহরের স্টার কাবাব রেস্টুরেন্টের চিকেন ফ্রাইড রাইস। রাইসটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। বেশ কিছু চিকেন দেয়া থাকে এর মধ্যে ।অন্যান্য ফ্রাইড রাইসে চিকেন খুঁজেই পাওয়া যায় না। কিন্তু এদের ফ্রাইড রাইসে প্রচুর পরিমাণে চিকেন থাকে, যার কারণে খেতে অনেক বেশি মজার।
আর এটি হচ্ছে চিকেন সীজলিং ।ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন সিজলিং খেতে আমার কাছে খুবই ভালো লাগে ।রেস্টুরেন্টের এই চিকেন সিজলিংটা ওরা খুবই চমৎকার ভাবে রান্না করে ।খেতে ভীষণ মজার ।অন্যান্য রেস্টুরেন্টে দেখা যায় চিকেনের পরিবর্তে অন্যান্য জিনিসপত্র বেশি থাকে। কিন্তু এখানে চিকেনের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে খেতে বেশি ভালো লাগে।
আর এটি হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই। অনেকদিন আগে আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম ।তখন আপু এই রূপচাঁদা মাছ ফ্রাই করেছিল। খেতে ভীষণ মজার লেগেছিল। তাইতো ফটোগ্রাফি করে রেখেছিলাম ।আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এটি হচ্ছে পাটিসাপটা পিঠা ।পাটিসাপটা পিঠা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। অনেকদিন হয়েছে এই পিঠাটি খাওয়া হয় না। বেশ কিছুদিন আগে পিঠা উৎসবে গিয়েছিলাম। তখন এই পাটিসাপটা পিঠা দেখেছিলাম। এরা পলি দিয়ে ঢেকে রেখেছিল, যাতে ধুলাবালি ভেতরে না যেতে পারে। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল।
এই ফটোগ্রাফিটিও পিঠা উৎসব থেকে তোলা ।এটি সম্ভবত মিনি মোগলাই হবে। যদিও আমি জানিনা এটি কি । তবে দেখতে মিনি মোগলাই এর মতই লাগছিল ।যদিও খেয়ে দেখা হয়নি। তবে দেখতে বেশ ভালই লাগছিল।
আর এগুলো হচ্ছে চিকেন মোমো ।এটিও আমি পিঠা উৎসব থেকে তুলেছিলাম ।যার কারণে এরকম পলি দিয়ে মোড়ানো। চিকেন মোমো আমার কাছে কেন জানি খেতে একদমই ভালো লাগেনা। মনে হয় যেন কাঁচা আটা চিবিয়ে খাচ্ছি। যার কারণে এটি আর খেয়ে দেখা হয়নি।
আর এটি হচ্ছে চপ। তবে আলুর চপ না চিকেন চাপ সেটা আমার জানা নেই। এটিও পিঠা উৎসব থেকে তোলা হয়েছিল। চপগুলো দেখে মনে হচ্ছিল দীর্ঘ সময় রেখে দেওয়া হয়েছে। আসলে উৎসবের খাবারগুলো দেখতে লোভনীয় লাগলেও খেতে অতটা ভালো লাগেনা। কেননা অনেক সময় ধরে ডিসপ্লেতে রাখা হয়। যার কারণে একদম ঠান্ডা থাকে খাবারগুলো। যাই হোক আশা করছি আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা ফুড ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আজকে মজাদার কিছু খাবারের ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন তার মধ্যে রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপি বেশি লোভনীয় লেগেছে। আসলে আমার কোন বোন নেই তো এই জন্য বোনের বাসায় গিয়ে কিছু খেয়ে সেটা নিয়ে পোস্ট করব এমন কখনো হয়নি।
ভাই আপনার মন্তব্যটি পড়ে সত্যি ভীষণ খারাপ লাগলো ।কমিউনিটিতে এতগুলো বোন থাকতেও যদি বলেন বোন নেই। তাহলে আর কি বলার।তবে রূপচাঁদা মাছ কিন্তু খেতে বেশ মজার। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আমার কাছে মনে হয় রমজান মাসে খাবারের প্রতি দুর্বলতা মানুষের আরো অনেকটা বেড়ে যায়। আপনি অনেকগুলো খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। সবগুলো খাবার দেখতে অনেক লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ আপু ঠিকই বলেছেন রমজান মাসে খাবার খাওয়া যায় না যার কারণে খাবারের প্রতি লোভ আরো বেড়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
বেশ কিছু সুন্দর সুন্দর ফুড ফটোগ্রাফি নিয়ে আজকের ব্লগ সাজিয়েছেন। আপনার সুন্দর এ ব্লক দেখে আমার অনেক ভালো লেগেছে আপু। তবে পাটিসাপটা পিঠা কিন্তু আমারও খুবই ভালো লাগে। আমারও তেমন অনেকদিন খাওয়া হয়ে ওঠেনি, প্রায় এক বছর হয়ে আসছে। এছাড়াও অন্যান্য খাবারগুলোর বর্ণনা পড়ে ভালো লাগলো।
ভাইয়া পাটিসাপটা পিঠা আপনার ও বেশ ভালো লাগে জেনে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।
প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল খাবারগুলো। সবগুলো খাবার পরিচিতওআমার অনেক প্রিয় এজন্য দেখে আরো ভালো লাগলো। ধন্যবাদ আপু দারুন কিছু ফুড ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপু সবগুলো খাবার তো আমি খেয়ে দেখি নি।তারপরেও মনে হয় খেতে বেশ ভালই ছিল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে লোভনীয় বেশ কয়েকটি ফুল ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলো যখন একে একে দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন খেয়ে ফেলি। আপনার শেয়ার করা ফুল ফটোগ্রাফির মধ্যে চিকেন ফ্রাই এছাড়াও চপ সহ পিঠা উৎসব থেকে বেশ কয়েকটি পিঠার ফটোগ্রাফি এছাড়াও রূপচাঁদা মাছের ভাজিটা কিন্তু সেই হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার কাছে আমার ফুড ফটোগ্রাফি গুলো দেখে খেতে ইচ্ছে করেছে জেনে বেশ ভালো লাগল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।
বাঙালি খাবার বলতে অজ্ঞান। আমরা খাবার প্রিয় জাতি। দারুণ করেছেন খাবারের ফটোগ্রাফি গুলো আপু। ফুসকা টা বেশ লোভনীয় লাগছে। চিকেন ফ্রাইড রাইস, রুপচাঁদা ফ্রাই এবং পিঠাগুলো বেশ চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফুড ফটোগ্রাফি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ভাই আপনার কাছে আমার ফুড ফটোগ্রাফি গুলো দারুণ লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।ভালো থাকবেন।
বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বিশেষ করে ফুচকা এবং রূপচাঁদা মাছ ফ্রাই এর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি খুব লোভনীয় ছিল। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আমার খাবারের ফটোগ্রাফি গুলো আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে বেশ ভালো লাগল।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপু আপনি তো খুব মজার মজার ফুড ফটোগ্রাফি করেছেন। আপনার ফুড ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে অনেকে আছে মজার খাবারগুলো খেতে ক্যামেরাবন্দি করে রাখে। এর আগেও আপনি দেখেছি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে আজকে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এবং ফুড ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার কাছে আমার ফুড ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।
বেশ লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছন দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। আপনি আপু খুব সুস্বাদু খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। খাবার গুলো বেশ লোভনীয় দেখাচ্ছে। পিঠা উৎসবে গেলে বেশ মজার মজার খাবার খাওয়া যায়। এত মজার পিঠা খেতে আমার খুব ভাল লাগে। অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু ঠিকই বলেছেন পিঠা উৎসবে গেলে বেশ মজার মজার খাবার দেখা যায় এবং খাওয়া যায় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ফটোগ্রাফি দেখেই লোভ লেগে গেল আপু। ফ্রাইড রাইস আমার খেতে ভালো লাগে। সাথে ঝাল চিকেন। আর পাটিসাপটা পিঠা গ্রামের ঐতিহ্যবাহী এক পিঠা। খেতেও ভালো লাগে পিঠাটি । চমৎকার ও লোভনীয় কিছু খাবারে ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। 🌼
ফ্রাইড রাইস খেতে আপনার ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।