বিভিন্ন কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। মূলত আজ আমি কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। এইতো কয়েকদিন আগে আমরা সবাই মিলে ঢাকার রমনা পার্কে গিয়েছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে। সবাই মিলে কোথাও ঘুরতে গেলে সত্যি ভীষণ ভালো লাগে। অনেকদিন পর সবাই মিলে বেশ আনন্দ হয়েছিল। আমার হাজবেন্ড, আমি ,মেয়ে, আমার বোন, ভাইয়া, বাচ্চা সবাই মিলে বেশ কিছু সময় আমরা রমনা পার্কে কাটিয়েছিলাম। রমনা পার্কের গেট দিয়ে ঢুকেই আমরা প্রথমে এই চমৎকার ডালিয়া ফুলগুলো দেখেছিলাম। তাই সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করেছিলাম। হয়তো আর কিছু সময় হলে এই ফটোগ্রাফি গুলো করতে পারতাম না ।কেননা আমরা পার্কে যাবার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। যাই হোক সেই রং বেরঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।


বিভিন্ন কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি


IMG20240129174844.jpg

প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের ডালিয়া ফুল । একদম ডিপ হলুদ কালার হওয়ার কারণে এই ডালিয়া ফুলটি দেখতে খুবই চমৎকার লাগছিল। এমনিতে ডালিয়া ফুল আমার কাছে বেশ ভালো লাগে ।আর চমৎকার কালারের ফুল হলে সেগুলো আরো বেশি ভালো লাগে। এর আগেও আমি বিভিন্ন কালারের ডালিয়া ফুল দেখেছিলাম ।এবারও কয়েকটি দেখলাম। বেশ ভালো লাগলো। শীতকাল আসলে বিভিন্ন রংবেরঙের ফুল দেখতে পাওয়া যায় এটি বেশ ভালো লাগে।


IMG20240129174907.jpg

এটি আরো একটি চমৎকার ডালিয়া ফুল ।ডিপ গোলাপি কালার এবং শেষের দিকে সাদা অংশ দেখতে ভীষণ ভালো লাগছিল। এই ফুলের কালার কম্বিনেশনটা আমার কাছে দারুন লেগেছে। দুই কালারের ডালিয়া ফুলের অদ্ভুত সৌন্দর্য যা দেখে মুগ্ধ হওয়ার মতো।


IMG20240129174912.jpg

IMG20240129174910.jpg

এই ডালিয়া ফুলটি দেখতেও ভীষণ চমৎকার। আমার কাছে বেশ ভালো লেগেছিল । এটির সৌন্দর্যও আমাকে মুগ্ধ করেছিল ।আসলে যে কয়টি ডালিয়া ফুল দেখেছিলাম সবগুলোই ভিন্ন সৌন্দর্য বহন করছে। কোনটির থেকে কোনটির সৌন্দর্য কম নয় ।সবগুলো দেখেই যে কারোরই ভালো লাগবে।


IMG20240129174859.jpg

IMG20240129174857.jpg

এটি ছিল ডিপ গোলাপি কালারের ডালিয়া ফুল । ডিপ যে কোনো কালারই দেখতে ভীষণ ভালো লাগে ।আর গোলাপি কালার টা দেখতে তো সবারই ভালো লাগে। এই কালারের ফুলটি দেখতে ভীষণ ভালো লেগেছিল ।আসলে এখানে যে কয়টি কালার দেখলাম সবগুলোই চমৎকার ছিল।


IMG20240129174917.jpg

এটি হালকা গোলাপি কালারের ডালিয়া ফুল। তবে তাড়াহুড়া করে ছবি তোলার কারণে ছবিটি খুব একটা ভালো হয়নি ।ঝাপসা এসেছে। তবে ফুলটি দেখতে কিন্তু বেশ চমৎকার ছিল ।আশা করছি আপনাদের কাছেও সবগুলো ফুল ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশন:রমনা পার্ক, ঢাকা

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আপনার তোলা বিভিন্ন রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার তোলা কয়েকটি ফটোগ্রাফি দেখতে কিছুটা ঘোলাটে লাগছে। যাহোক, ডালিয়া ফুল আমার অত্যন্ত পছন্দের একটি ফুল। আর আমার পছন্দের ফুলের সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আর হ্যাঁ কয়েকটি ফুল তোলার ক্ষেত্রে একটু ঘোলাটে হয়েছে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবার পোষ্টের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। এখন যেহেতু শীতকাল সব জায়গায় ফুলের বাহার আর বাহার। আপনি বিভিন্ন কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। ডালিয়া ফুল দেখতে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন কালারের ডালিয়া ফুল দেখে মুগ্ধ হয়ে গেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন সবার পোস্টের মাধ্যমে এখন দারুন দারুন ফুলের ফটোগ্রাফি দেখা যাচ্ছে। এখন শীতকাল ।সব জায়গায় কম বেশি ফুল ফুটছে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজকে বিভিন্ন ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ডালিয়া ফুল আমার অনেক ভালো লাগে। তবে গোলাপি কালার এবং শেষের দিকে সাদা এই ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ভাইয়া ডালিয়া ফুল আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ।আর গোলাপি এবং সাদা কালারের ফুলদুটি দেখতেও চমৎকার। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর এবং মনোমুগ্ধকর বিভিন্ন কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখেই তো দারুন লেগেছে। প্রত্যেকটা কালারের ডালিয়া ফুল কিন্তু অনেক বেশি সুন্দর। আমার কাছে সব কালারের ডালিয়া ফুলই ভালো লেগেছে। রমনা পার্ক থেকে এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন জেনে অনেক বেশি ভালো লাগলো। তবে আমার কাছে দ্বিতীয় নাম্বারে থাকা এবং তৃতীয় নাম্বারে থাকা ডালিয়া ফুল বেশি সুন্দর লেগেছে।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে দুই এবং তিন নাম্বার ডালিয়া ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে বেশ দারুন কিছু ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। শীতকালে সব জায়গাতেই কমবেশি ফুল দেখতে পাওয়া যায়।আর ফুল দেখলে অনেক ভালো লাগে এবং মনেও আনন্দ কাজ করে। ডালিয়া ফুলের প্রত্যেকটি কালার আমার অনেক ভালো লেগেছে এবং ফুলগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন শীতকালে কম বেশি সব জায়গাতেই ফুল দেখতে পাওয়া যায়। আর ফুল গুলো দেখতেও ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতকালে বিভিন্ন ধরণের ফুলের সমারোহ। ডালিয়া ফুল আমার কাছে ও ভীষণ ভালো লাগে। ডিপ গোলাপি কালার টা একটু বেশি ভালো লাগে। তবে আজকে আপনার পোস্ট এর মাধ্যমে নতুন একটি ডালিয়া ফুল দেখতে পেলাম। ফুলের উপরে যে হলুদ রঙের অংশ এই ফুলটি আমাকে মুগ্ধ করেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাই আমার ফটোগ্রাফির মাধ্যমে নতুন একটি ডালিয়া ফুলের কালার দেখতে পেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে একটি ফুল যদি বিভিন্ন কালারের দেখা যায় তাহলে বেশ ভালোই লাগে। তখন আমরা নিজেরাও চিন্তা করি একটি ফুল এত কালারের কি ভাবে হয়। কিন্তু আপনি বেশ সুন্দরভাবে ঢালিয়া ফুলটির কয়েক কালারের ফটোগ্রাফি করলেন। আমার কাছে তো সবচেয়ে বেশি লাল কালারের এবং হলুদ কালারের ডালিয়া ফুল বেশ ভালো লাগে। তাছাড়া আপনি প্রত্যেকটি কালারের ফটোগ্রাফি বর্ণনাও খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করলেন। ভালো ছিল আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট।

 2 years ago 

আপু আপনার কাছে লাল এবং হলুদ কালারের ডালিয়া ফুল বেশি ভালো লাগে জেনে ভালো লাগলো। আসলে ফুল দুটি দেখতেও চমৎকার ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু বিভিন্ন কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতগুলো কালার দেখা হয়নি আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো কালারের ডালিয়া ফুল দেখতে পেলাম। হলুদ, গোলাপি, ডিপ গোলাপি, হালকা গোলাপি কালারের ডালিয়া ফুলগুলো অনেক ভালো লেগেছে। ডালিয়া ফুলের সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। আপনার প্রতিটা ফটোগ্রাফি একদম ক্লিয়ার হয়েছে যার জন্য দেখতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আর এতগুলো কালার একসঙ্গে দেখেননি এবারই প্রথম দেখেছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডালিয়া ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। যেকোন রঙের ডালিয়া ফুল দেখতে অনেক সুন্দর লাগে। আপনি বেশ অনেক কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে লাল এবং গোলাপি রঙের ডালিয়া ফুল দেখতে খুবই সুন্দর লাগছে । আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু ডালিয়া ফুল আপনার পছন্দের ফুল জেনে ভালো লাগলো ।লাল এবং গোলাপি কালারের ডালিয়া ফুল আপনার বেশি ভালো লেগেছে জেনেও ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর বিভিন্ন কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ডিব গোলাপি কালার ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। ডিপ গোলাপি কালারের ফুলটি দেখতে সত্যি ভীষণ চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38