টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি ।আজ আমি টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা করেছি। টমেটো দিয়ে যেকোনো মাছ ভুনা করলেই খেতে আমার কাছে অসাধারণ লাগে । আজকে যে কাতলা মাছটি ভুনা করেছি মাছ টি বেশ টাটকা ছিল। যার কারণে না ভেজে এমনিতেই ভুনা করেছি। কেননা ভাজলে মাছের আসল টেস্ট পাওয়া যায় না। আর না ভেজে রান্না করলে মাছের আসল টেস্ট পাওয়া যায়। যাই হোক সেই রেসিপিটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।


টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা রেসিপি


Polish_20240128_220056369.jpg



Polish_20240128_215731586.jpg

উপকরণপরিমাণ
কাতলা মাছ৮পিছ
টমেটো২ টি
হলুদ গুঁড়াএক চা চামচ
জিরা গুড়াএক চা চামচ
ধনিয়া গুড়াএক চা চামচ
লাল মরিচ গুড়াহাফ চা চামচ
পেঁয়াজ বাটাতিন টেবিল চামচ
আদা বাটাএক চা চামচ
রসুন বাটাহাফ চা চামচ
পেঁয়াজ কুচিতিনটি
কাঁচা মরিচচারটি
ধনিয়া পাতাপরিমাণমত
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো

প্রুস্তুতপ্রণালী


IMG20240115133037.jpgIMG20240115133219.jpg
IMG20240115133308.jpgIMG20240115133327.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই ।পেঁয়াজকুচি বাদামি করে ভেজে সব বাটা মসলা, গুড়া মশলা, লবণ দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে নেই।

IMG20240115133356.jpgIMG20240115133443.jpg

তারপর সামান্য পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ রান্না করে মাছগুলি দিয়ে দেই।

IMG20240115133508.jpgIMG20240115133553.jpg
IMG20240115134229.jpgIMG20240115134319.jpg

তারপর মাছগুলো ভালোমতো নেড়ে চেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নেই। তারপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি এভাবে কিছুক্ষণ রান্না করার পর মাছগুলো কষানো হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি।

IMG20240115134327.jpgIMG20240115134354.jpg
IMG20240115134434.jpgIMG20240115135642.jpg

তারপর ওই মসলার মধ্যে টমেটো কুচি দিয়ে দেই। তারপর টমেটো গুলো ভালোমতো নেড়েচেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নেই। তারপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে টমেটো গুলো সিদ্ধ করে নেই।

IMG20240115135817.jpgIMG20240115135843.jpg

তারপর টমেটো সিদ্ধ হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দেই। তারপর মাছগুলি দিয়ে , কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করি।

IMG20240115140124.jpgIMG20240115140144.jpg
IMG20240115140532.jpgIMG20240115140657.jpg

তারপর ধনিয়া পাতা, জিরা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি ।তারপর ঝোল প্রায় শুকিয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা। এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করি ।আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

শীতের সবজি টমেটো আর এই টমেটো দিয়ে বিভিন্নভাবে রেসিপি তৈরি করা যায়। আজকে আপনার কাতলা মাছের সুস্বাদু রেসিপি দেখে যেন অনেক মজাদার মনে হচ্ছে। টমেটো দিয়ে এই রেসিপি তৈরি করাতে অনেক ভালো লাগলো আমার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটি দেখতে যেমন মজাদার মনে হচ্ছে খেতেও তেমনি খুবই মজার হয়েছিল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশে অসাধারণ হয়েছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া এভাবে রান্না করলে খেতে বেশ মজার হয়। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আহা! টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। অনেক লোভনীয় হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছিল। টমেটো দিয়ে মাছ ভুনা আমার খুবই পছন্দ। ধন্যবাদ আপু কাতলা মাছের দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার কাছে আমার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো ।আর আপনি ঠিকই বলেছেন টমেটো দিয়ে মাছ ভুনা খেতে বেশ ভালই লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

টমেটো দিয়ে কাতলা মাছের ভুনা রেসিপি কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে আপু। যদি তেমন সুযোগ আছে অবশ্যই টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি তৈরি করে খেয়ে দেখব। অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি রেসিপি তৈরি প্রক্রিয়া আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অবশ্যই ভাইয়া এভাবে একদিন খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটি খেতে কতটা মজার। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছন আপু ৷ কাতলা মাছ সাথে টমেটো দিয়ে বেশ যত্ন সহকারে ভুনা করেছেন ৷ এভাবে কখনো খাওয়া হয়নি ৷ দারুণ একটি রেসিপি দেখলাম , খুবই ভালো লাগলো আপনার রেসিপি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপু , এতো সুন্দর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনি যেহেতু এভাবে কখনো খাননি তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন ।বেশ ভালো লাগবে খেতে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

শীতের সবজির মধ্যে টমেটো একটি জনপ্রিয় খাবার। এই টমেটো দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আপনি খুব লোভনীয়ভাবে কাতলা মাছের রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আর টমেটো দিয়ে তরকারি রান্না করলে খেতে সত্যি বেশ মজার হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

টাটকা মাছ হলে না ভেঁজে খেতেই বেশি ভালো লাগে। তাছাড়া ঠিকই বলেছেন টমেটো দিলে যে কোনো মাছের স্বাদ দ্বিগুন হয়ে যায়। আপনার আজকের টমেটো দিয়ে কাতলা মাছ রান্নার পদ্ধতি একদম আমার মত হয়েছে। তাই বুঝতে পারছি রেসিপিটি কত সুস্বাদু হয়েছিলো।

 2 years ago 

হ্যাঁ আপু টমেটো দিয়ে রান্না করলে মাছের স্বাদ আরো বেড়ে যায়। আর রান্না তো একই রকম হবে মায়ের কাছ থেকে শেখা যে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

যে কোন মাছের সাথে টমেটো ব্যবহার করলে সে রেসিপি বেশি সুস্বাদু হয়ে ওঠে। আজ আপনি আমাদের মাঝে কাতলা মাছের দারুন একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগলো। আর টমেটো সহ বিভিন্ন প্রয়োজনীয় মসলা উপাদান ব্যবহার করেছেন। আশা করি এতে আরো সুস্বাদু হয়েছে আপনার রেসিপি।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন যে কোন মাছের সাথে টমেটো ব্যবহার করলে তার স্বাদ আরো অনেক গুন বেড়ে যায় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। আপনার রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আমার রেসিপিটি দেখে আপনার লোভ লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

শীতের সময়টাতে যেকোনো মাছে টমেটো দিলে খেতে ভীষণ ভালো লাগে।আমার কাতলা মাছ ভীষণ পছন্দ। কাতলা মাছ সব রকমই খাওয়া হয় আমার।আপনি টমেটো দিয়ে খুব মজা করে রান্না করলেন আপু।তবে মাছটা ভেজে রান্না করি আমি।আপনি ভাজা ছাড়া ই রান্না করলেন।খেতে খুব মজারই হয়েছিল বুঝতে পারছি । ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু কাতলা মাছ আপনার পছন্দের জেনে ভালো লাগলো ।আমিও অনেক সময় ভেজে রান্না করি। তবে এবার মাছ টি বেশ টাটকা ছিল যার কারণে না ভেজে রান্না করেছি ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39