নদী ও আকাশের চমৎকার সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা বেশ কিছুদিন আগে আমরা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম । আমরা বলতে আমি আমার হাজবেন্ড ও মেয়ে । কারণ নদীর পাড়ে সময় কাটাতে আমাদের কাছে বেশ ভালো লাগে । তাই যখনই সময় পাই তখনই আমরা সবাই মিলে বেরিয়ে যাই নদীর পারের সৌন্দর্য উপলব্ধি করার জন্য । তাইতো কিছুদিন আগে একবার গিয়েছিলাম নদীর পাড়ে । সেদিনকার নদীর ও আকাশের সৌন্দর্য সত্যিই চমৎকার ছিল । সেই সময়ের কিছু ফটোগ্রাফি নিয়েই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করছি আপনাদের কাছেও নদী ও আকাশের সৌন্দর্য ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি নদী ও আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি ।



নদী ও আকাশের চমৎকার সৌন্দর্য


20221028_163152.jpg

20221028_162642.jpg

সেদিন আমরা নদীর পাড়ে গিয়েছিলাম বিকেল বেলায় । সেখানে যাবার পর দেখি অসংখ্য লোকের ভিড় । সবাই যেন নদীর সৌন্দর্য উপলব্ধি করতে চলে এসেছে । আসলে নদীর পারে বেশ বাতাস থাকে এজন্য সবাই নদীর পারে এসে ভিড় জমায় । আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল । বেশ বাতাস বইছিল, আর আকাশটা ছিল একদম নীল। এক কথায় চমৎকার আকাশ। উপরে নীল আকাশ আর নিচে নদী সত্যি চমৎকার দৃশ্য ।


20221028_162657.jpg

20221028_163207.jpg

নদীর কিছু কিছু জায়গায় আবার চর জাগা । অসংখ্য নৌকা নদীর পাড়ে রাখা । আসলে নদীর পাড়ে গেলে নদীর পাড় দিয়ে হেঁটে বেড়াতে যেমন ভালো লাগে তেমনি নৌকায় চড়ে বেড়াতেও দারুন লাগে । আমি নদীর পাড়ে গেলে সবসময় চেষ্টা করি নৌকায় করে ঘুরতে। কেননা নৌকায় ঘুরতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এবার নৌকায় চড়া হয়েছিল না ।



20221028_162637.jpg

20221028_162708.jpg

নদীর পাড়ে সারি সারি নৌকা বাধা ছিল । কেউ কেউ নৌকায় করে নদীর ওপারে যাচ্ছে, কেননা ওপারেই তাদের বাড়িঘর । আবার কেউ কেউ নৌকায় করে ঘাস নিয়ে যাচ্ছে যেটা তাদের জীবিকা । তবে কেউ কেউ আবার আমার মত নৌকায় করে ঘুরতে যাচ্ছে। আসলে একেক জন একেক রকমের কাজ করছে ।আসলে নদীর পাড়ে নৌকা বাধা না থাকলে যেন নদী অসম্পূর্ণ রয়ে যায় । নদীর পাড়ে নৌকা বাধা থাকলে সেটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।



20220920_174639.jpg

নদীর পাড় দিয়ে কিছু দূরে হেঁটে যাবার পর এইখানের আকাশটা যেন একটু অন্যরকম লাগছিল । একেবারেই অন্যরকম । একটু আগেই দেখতে পেলাম নীল আকাশ আর এখানে কেমন যেন মেঘ মেঘ আকাশ । তবে দেখতে ভীষণ ভালো লাগছিল তাইতো তার একটি ফটোগ্রাফি করলাম।

20221028_165102.jpg

এখানে বেশ কিছু লোক নৌকায় উঠেছে ঘুরে বেড়ানোর জন্য । আসলে নদীর পাড়ে আসলে সবাই চিন্তা করে নৌকায় করে ঘোরার জন্য । কেননা নৌকায় করে ঘুরতে আমার মত সবার কাছেই ভালো লাগে । কেননা নদী আছে ,নৌকা আছে, আর ঘোরা হবে না সেটা হয় নাকি । তাই তো সবাই চেষ্টা করে নৌকায় করে ঘুরে বেড়ানোর । আসলে নৌকায় চড়ে ঘুরতে আর উপরের নীল আকাশ দেখতে ভীষণ চমৎকার লাগে । আমি তো সবসময়ই চেষ্টা করি নৌকায় চড়ে উপরের আকাশ দেখার জন্য । আশা করছি আপনাদের কাছেও নদী ও আকাশের সৌন্দর্য ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আসলে এই ধরনের পরিবেশে যদি সময় অতিবাহিত করা যায় তাহলে খুবই ভালো লাগে। আমাদের এলাকাতে নদী না থাকার ফলে এই ধরনের পরিবেশের সময় অতিবাহিত করার কোন সুযোগই পায় না। খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা নদী এবং আকাশের এই ফটোগ্রাফি গুলো দেখে।

 3 years ago 

ভাইয়া আপনাদের এলাকায় যেহেতু নদী নেই তাহলে আপনি সত্যিই চমৎকার কিছু সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হন । যাই হোক আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন ।

 3 years ago 

নদীর পাড়ে মনোরম পরিবেশ আসলে সকলেরই খুব ভালো লাগে।তাইতো সবাই এসেছে। আর এজন্য লোকজনের ভিড় ও কিছুটা বেশী লেগেছে।আপু আপনি নদীর পাড়ের সৌন্দর্য দেখলেন আবার সুন্দর কিছু ফটোগ্রাফি ও শেয়ার করলেন।সত্যি কথা বলতে আকাশের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে দেখতে।আপনার ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লাগলো। নদীর পাড়ে বাতাসে শরীর, মন দুটোই জুড়িয়ে যায়।খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আকাশের ফটোগ্রাফি আপনার কাছে দেখতে ভালো লাগে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । সত্যি আপনি ঠিকই বলেছেন নদীর পাড়ের বাতাসে শরীর মন দুটি জুড়িয়ে যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

নদী ও আকাশের সৌন্দর্য উপভোগ করার মজাটাই আলাদা।নদীর পাড়ে এরকম সুন্দর পরিবেশে ঘুরতে কম বেশি সবার কাছে খুবই ভালো লাগে। নদীর পাড়ের এবং আকাশের খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি । ফটোগ্রাফি গুলোআমার কাছে খুবই অসাধারণ লেগেছে। নদীর পাড়ের সৌন্দর্যের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু নদী ও আকাশের ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো । আসলে এরকম পরিবেশে ঘুরতে সবারই বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আসলে নদী আমারও অনেক পছন্দের ৷ নদীর পাড়ে সময় কাটাতে কিংবা ঘোরাঘুরি করতে আমারও অনেক ভালো লাগে ৷ সময় পেলে আমিও ঘুরে আসি কোনো নদীর পাড়ে ৷ আপনি আপনার পরিবার সহ নদীর পাড়ে অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো ৷ নদীর পাড়ের দৃশ্যে গুলো মুগ্ধ করার মতো ছিলো ৷ দারুণ ফটোগ্রাফি করেছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

ভাই আপনিও সময় পেলে নদীর পাড় থেকে ঘুরে আসেন জেনে ভালো লাগলো । আসলে নদীর পাড়ে গেলে সত্যিই ভালো লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago (edited)

সত্যি কথা বলতে এ ধরনের জায়গায় ঘুরতে যেতে আমারও অনেক ভালো লাগে আপু। নদী ও আকাশে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন । ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

আপু আমার নদী ও আকাশের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যি ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

নদী এমন একটা জায়গা যেখানে গেলে সবার মনটা একেবারে ভালো হয়ে যায় এবং ফ্রেশ হয়। নদীর পাড়ে গিয়ে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন এবং নদী আর আকাশের সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো আমার কাছে। এটা কিন্তু ঠিক বলেছেন নদীর পাড়ে গেলে সবাই চেষ্টা করে নৌকায় ঘুরাঘুরি করার এবং নৌকায় বসে উপরের আকাশ দেখার। যাই হোক বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্টটা।

 3 years ago 

হ্যাঁ আপু একদম ঠিকই বলেছেন নদীর পাড়ে গেলে সত্যিই মনটা একদম ফ্রেশ হয়ে যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

নদীর অতিশয় অপরূপ দৃশ্য আজ আপনি আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন। আপনার এই উপস্থাপনা দেখে আমি মুগ্ধ হয়েছি এবং খুঁজে পেয়েছি সৌন্দর্য। যে সৌন্দর্যকে কেন্দ্র করে যুগ যুগ ধরে অনেক কবি কবিতা লিখেছেন গেয়েছেন, লিখে গেছেন অনেক গান। নৌকাগুলার দৃশ্য আকাশে মেঘের দৃশ্য অপরূপভাবে ক্যামেরাবন্দি করেছেন আপনি। খুবই ভালো লাগলো এত চমৎকার দৃশ্যের সাথে আপনার বর্ণনা পড়ে।

 3 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38