ভালো লাগা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে ।সব থেকে বেশি ভালো লাগে ফুলের ফটোগ্রাফি করতে। তাই তো মাঝে মাঝে ফুলের ফটোগ্রাফি করে থাকি। ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে এক প্রকার মানসিক শান্তি পাওয়া যায়। তাই তো মাঝে মাঝে যখনই মন খারাপ লাগে তখনই আমার ফুল গাছ গুলির সঙ্গে কিছুটা সময় কাটাই ।তবে আজকে যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করব সেগুলো আমার বাগানের নয়। বেশ কিছুদিন আগে একটি বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে মূলত এই ফটোগ্রাফি গুলো করা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ভালোলাগা কিছু ফুলের ফটোগ্রাফি।


ভালো লাগা কিছু ফুলের ফটোগ্রাফি



IMG20240203150831.jpg

IMG20240203150819.jpg

প্রথমেই যে ফুলের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্যালানচু ফুলের গাছ। দেখতে চমৎকার সুন্দর। আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফুলের গাছটি। ফুলগুলো ছোট ছোট লাল কালারের দেখতে অসম্ভব ভালো লাগে । সুন্দর একটি ফুলের টবে গাছটি লাগানো যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছিল। টবটিও দেখতে অনেক চমৎকার ছিল ।সবমিলিয়ে ভীষণ ভালো লাগছিল গাছটি দেখতে।


IMG20240203150625.jpg

IMG20240203150624.jpg

আর এটি হচ্ছে বাগান বিলাস ফুলের গাছ। এই ফুলগুলো দেখতেও চমৎকার সুন্দর হয়। ছোট গাছগুলোতেও অনেক পরিমাণে ফুল ফুটে থাকে। ডিপ গোলাপি কালারের যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। অনেকদিন থেকে আমার এই বাগান বিলাস ফুলের গাছ লাগানোর ইচ্ছা। তবে এখন পর্যন্ত লাগানো হয়নি। নিশ্চয়ই কখনো সময় সুযোগ হলে এই গাছগুলো আমার বাগানেও লাগাবো।


IMG20240203150615.jpg

এটি গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুল গুলো দেখতেও ভীষণ ভালো লাগে। যদিও শীতের সময় সবার বাগানে এই গাঁদা ফুল জায়গা করে নেয় ।এই বাগানে এই ধরনের গাঁদা ফুল দেখতে পেলাম যেটা দেখতে ভীষণ ভালো লেগেছিল।


IMG20240203150657.jpg

এটি হাজারী গোলাপ ফুলের গাছ। শীতকালে এই হাজারী গোলাপ গাছে অনেক গোলাপ ফুল ফুটে থাকে যা দেখতে ভীষণ ভালো লাগে ।এই ভালোলাগা থেকে আমিও বেশ কয়েকটি হাজারি ফুলের গাছ কিনেছিলাম গতবার। কিন্তু এবার শীত আসতে না আসতেই সবগুলো গাছ মারা গিয়েছে। আর যাও দু একটা বেঁচে ছিল সেটিতেও ফুল আসেনি। খুবই হতাশ হয়েছি এই গাছগুলো কিনে।


IMG20240203150652.jpg

IMG20240203150649.jpg

এই ফুলের গাছটির নাম আমার জানা নেই। তবে ছোট্ট ফুল বেগুনি কালারের দেখতে বেশ ভালো লেগেছিল। তাই তো ফটোগ্রাফি করেছিলাম ।আপনারা কেউ ফুলটি চিনে থাকলে নামটি কমেন্টে জানাতে পারেন।


IMG20240203150836.jpg

এটি কাটা মুকুট গাছ। কাটা মুকুট গাছটি আপনারা সবাই হয়তো চিনেন। গাছটিতে অসংখ্য কাটা থাকে। আর ডালের একদম উপরের দিকে চমৎকার ফুল ফুটে থাকে। দেখতে চমৎকার লাগে। আমার বাগানে এই কাটা মুকুট ফুলের গাছ রয়েছে।


IMG20240203151158.jpg

IMG20240203151139.jpg

এটিও আরো একটি বাগান বিলাস ফুলের গাছ। তবে এটি হলুদ কালারের বাগান বিলাস ফুল।বাগান বিলাস বিভিন্ন কালারের হয়ে থাকে। সবগুলো কালারই দেখতে ভীষণ ভালো লাগে। তবে এই হলুদ কালারটি বেশ আনকমন ।এটি খুব একটা দেখা যায় না। দেখতে বেশ ভালো লেগেছিল আমার কাছে। আশা করছি আপনাদের কাছেও সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

ভালো লাগার বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এবং সবগুলো ফুলের ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।সবসময় ভালো থাকবেন শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যখনই আপনার মনটা খারাপ থাকে তখনই আপনি ফুল গাছের সাথে সময় কাটান এটা জেনে বেশ ভালো লাগলো আপু। আপনার মত আমিও ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। আপনার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে আপু। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনিও ফুলের ফটোগ্রাফি করতে ভালোবাসেন জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে শহরে বেশিরভাগ বাসা বাড়িতে বেলকনিতে, ছাদে এরকম টবে করে ফুল গাছ লাগানোর দৃশ্য দেখা যায় । যেটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে । নিজের কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি সেটাই আমাদের সাথে শেয়ার করে দেখালেন। বিভিন্ন ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ছিল । যেটা আমাদের সাথে ভাগাভাগি করে নিলেন আমরা উপভোগ করলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। ফটোগ্রাফি গুলো সবগুলোই খুব সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফিই আমার কাছে খুব ভালো লেগেছে। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ক্যালানচু ফুলের গাছ অনেকদিন পরে দেখলাম তাছাড়া এই ফুলের সৌন্দর্য টা সব সময় আমাকে আকৃষ্ট করে কেননা লাল টকটকে বর্ণের ফুলগুলো দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়। আবার আপনার নাম না জানা ফুলের সৌন্দর্যটাও বেশ ভালো লেগেছে সবমিলিয়ে দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।ভালো থাকবেন শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দেখার মতো অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। তবে কাটা মুকুট গাছ গুলো বেশি রিক্সের। আমি একদিন শুনেছি এমন একটা কাটা মুকুট ফুল গাছের উপর একটা বাচ্চা পড়ে গেছিল। তাই এই গাছগুলো খুব সাবধানে রাখাটা উচিত এবং উঁচা কোন জায়গাতে। খুবই ভালো লেগেছে আপনার সুন্দর ফুল গুলো দেখে।

 2 years ago 

যেকোনো কিছুই সাবধানে রাখতে হয়। এই কাটা মুকুট আমার বাগানে আছে দীর্ঘ কয়েক বছর ধরে । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ফুলের ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। তাছাড়া মন খারাপ থাকলে এরকম ফুলের মাঝে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনি খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ইদানিং বাগান বিলাস ফুলের কালার এত সুন্দর বের হয়েছে যে দেখলে লাগাতে ইচ্ছা করে। হাজারী গোলাপ ফুল গুলো খুব সুন্দর লাগছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিক বলেছেন বাগান বিলাস ফুলগুলো আমারও ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে লাগাতে ইচ্ছে করে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। প্রথম ফুলটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর আমার কাছে বেশ আনকমনও বটে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে চমৎকার লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রথম ফুলের ফটোগ্রাফি টি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভালো লাগা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমারও ভীষন ভালো লাগলো।সুন্দর বর্ননা তুলে ধরেছেন। বেগুনী রঙের ফুলটির নাম আমার জানা নেই।তবে ফুলটি সত্যি ই সুন্দর।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার কাছে ফটোগ্রাফি দিলে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি দেখতেছে বেশ চমৎকার কিছু ভালো লাগা ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে ফুল এর ফটোগ্রাফি দেখলে এমনিতে বেশ ভালো লাগে।ক্যালানচু ফুলের গাছ এর ফটোগ্রাফি দেখে সত্যি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং অন্যান্য ফুলের ফটোগ্রাফিও বেশ অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি গুলো খুব চমৎকার ভাবে করে আমাদের মাঝে বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38