ডিমের কোরমা রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
ডিমের কোরমা রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| ডিম | ৩ টি |
| পেঁয়াজ কুচি | ১কাপ |
| কাঁচা মরিচ | ৫ টি |
| পেঁয়াজ বাটা | ৩ টেবিল চামচ |
| আদা বাটা | ১চা চামচ |
| রসুন বাটা | ১চা চামচ |
| টক দই | ২ টেবিল চামচ |
| দুধ | ১/২ কাপ |
| চিনি | ২ চা চামচ |
| লবন | ১/২চা চামচ |
| তেল | পরিমাণমত |
| তেজপাতা | ১ টি |
| এলাচ | ৩ টি |
| লবঙ্গ | ৩ টি |
| দারচিনি | ২ টি |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে লবণ মাখিয়ে ডিমগুলি দিয়ে দেই ।
তারপর ডিমগুলি ভালোমতো উল্টিয়ে এপাশ ওপাশ ভেজে নেই । তারপর একটি প্লেটে উঠিয়ে রাখি ।
তারপর ওই তেলের মধ্যে তেজপাতা , এলাচ , লবঙ্গ ও দারচিনি দিয়ে ভেজে নেই । তারপর পেঁয়াজকুচি দিয়ে দেই ।
পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে সব বাটা মসলা ও লবণ দিয়ে দেই ।
তারপর মসলাটা কিছুক্ষণ কষিয়ে টক দই দিয়ে ভালোমতো নেড়েচেড়ে নেই ।
তারপর মসলাটা কষানো হয়ে গেলে ডিমগুলি দিয়ে দেই ।
তারপর ডিমগুলি মশলার সঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে লিকুইড দুধ দিয়ে দেই ।
তারপর আরো একটু নেড়েচেড়ে সামান্য একটু পানি ও কাঁচা মরিচ দিয়ে দেই ।
তারপর চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি । ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা রেসিপি ।
এখন একটি বাটিতে বেড়ে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করি । খেতে কিন্তু খুবই মজার হয়েছিল ।আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আমি কয়েকদিন ধরে ডিমের কোরমার কথা ভাবছিলাম যে অনেকদিন খাওয়া হয় না। আজকে আপনি ডিমের কোরমা রেসিপি শেয়ার করলেন। দেখেই তো লোভ লাগছে। এভাবে ডিমের কোরমা রান্না করলে পোলাউয়ের সঙ্গে খেতে আসলে খুব মজা লাগে। আপনার ডিমের কোরমার রেসিপি বেশ লোভনীয় লাগছে দেখতে। বাসার সবাই তো পছন্দ করবেই।
হ্যাঁ আপু এভাবে খেতে বেশ ভালোই লাগে এবং রান্না টি বেশ সুস্বাদু হয়েছিল । আপনিও একদিন করে দেখবেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপু, ডিমের কোরমা রেসিপি আমার খুবই প্রিয় রেসিপি। তাই আমার বাসাতে পোলাও কিংবা বিরিয়ানি তৈরি করলে ডিমের কোরমা রেসিপি থাকতেই হবে। আপনার পোস্টে ডিমের কোরমা রেসিপি দেখে আমার তো খাওয়ার ভীষণ লোভ হচ্ছে। একটু চেেখে দেখতে পারলে মন্দ হতো না। যাইহোক আপু, খুবই মজাদার একটি রেসিপি কিভাবে তৈরি করেছেন, তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার রেসিপিটি দেখে আপনার লোভ লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।
আমার কাছেও বেশ ভালো লাগে আপু ডিমের কোরমা রেসিপি। আপনি অনেক মজার করে তৈরি করেছেন তবে পোলাও দিয়ে ডিমের কোরমা খাওয়া হয়নি। কিন্তু আমার মনে হচ্ছে অনেক মজার হবে পোলাও আর ডিমের কোরমা একসাথে। অসাধারণ ভাবে তৈরি করেছেন অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু পোলাও এর সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে ।আপনিও একবার করে দেখবেন । তাহলেই বুঝতে পারবেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
ডিম কোরমা রেসিপিটি দেখে তো অনেক বেশি লোভনীয় লাগছে। আপনার রান্নার প্রতিটি ধাপ দেখে মনে হচ্ছে না এই রেসিপিটি আপনি প্রথমবার তৈরি করেছেন। তৈরি করার পরও সবাই খেয়ে ভালো বলেছে জেনে খুবই ভালো লাগলো। পোলাওয়ের সাথে এইরকম ডিম কোরমা খেতে খুবই ভালো লাগে।আমি যদিও এখনো ডিম কোরমার খাইনি তবে একদিন অবশ্যই বাসায় তৈরি করে খাব। রান্না করার প্রতিটি তা খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি যেহেতু কখনো খাননি তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন । খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
ডিমের কোরমা খুব সুস্বাদু একটি খাবার। দুধ এবং টক দইয়ের জন্য সাধারণ ডিম রান্না থেকে স্বাদ আলাদা হয়। আপনি খুব সুন্দরভাবে ডিমের কোরমা রান্না করে রেসিপি শেয়ার করেছেন। রান্নার রং এবং পরিবেশন সুন্দর হয়েছে। যে কোন ধরনের কোরমা পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন কোরমা পোলাও দিয়ে খেতে বেশ ভালো লাগে । আর এটি খেতেও বেশ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।