আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি। বোয়াল মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আলু দিয়ে এভাবে রান্না করলে খেতে আরো বেশি মজার হয়ে থাকে ।খুব বেশি ঝোল না রেখে একটু মাখা মাখা রাখলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। যদিও আমার বাসায় আমার হাসবেন্ড বোয়াল মাছ খায় না যার কারণে বোয়াল মাছ খুব কমই রান্না করা হয় ।এবার আমি আর আমার মেয়ে বোয়াল মাছ খেয়েছিলাম । আমার হাজবেন্ড বোয়াল মাছ খায় না, এবার দেখলাম মেয়েও খুব একটা খেতে চায় না । আসলে কোন একটা জিনিস বাসার সবাই না খেলে সেই জিনিসটা খাওয়া একটু কমই হয়ে যায় ।তাই আমিও বোয়াল মাছ আনতে নিষেধ করেছি যেহেতু কেউই খেতে চায় না ।যাই হোক আজকের রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম ।আশা করছি আপনাদের ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি ।


আলু দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি


Polish_20231018_154027574.jpg



Polish_20231018_154240867.jpg

উপকরণপরিমাণ
বোয়াল মাছ৬ পিছ
হলুদ গুঁড়াএক চা চামচ
জিরা গুড়াএক চা চামচ
ধনিয়া গুড়াএক চা চামচ
লাল মরিচ গুড়াহাফ চা চামচ
পেঁয়াজ বাটাতিন টেবিল চামচ
আদা বাটাএক চা চামচ
রসুন বাটাএক চা চামচ
পেঁয়াজ কুচিতিনটি
কাঁচা মরিচচারটি
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো

প্রুস্তুতপ্রণালী


IMG20230911131427.jpgIMG20230911131627.jpg

প্রথম একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই। পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেই।

IMG20230911131735.jpgIMG20230911131859.jpg

তারপর সব গুঁড়ো মসলা ও লবণ দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে নেই। তারপর মাছগুলো দিয়ে দেই।

IMG20230911131921.jpgIMG20230911131954.jpg

তারপর মাছগুলো মসলার সঙ্গে ভালো মত নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি।

IMG20230911132605.jpgIMG20230911132716.jpg

তারপর মাছগুলো কষানো হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি।

IMG20230911132746.jpgIMG20230911132759.jpg

তারপর ওই মসলার মধ্যে আলু দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে নেই।

IMG20230911132825.jpgIMG20230911134053.jpg

তারপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে আলুগুলো সিদ্ধ করে নিই।

IMG20230911134115.jpgIMG20230911134150.jpg

আলু সিদ্ধ হয়ে এলে কষানো মাছগুলো দিয়ে ঝোল এর জন্য বেশি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি।

IMG20230911134211.jpgIMG20230911134236~2.jpg

তারপর কাঁচা মরিচ, জিরা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি।

IMG20230911134257.jpgIMG20230911140135.jpg

এভাবে কিছুক্ষণ রান্না করার পর ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে বোয়াল মাছ রান্না।

IMG20230911140324~2.jpg

এখন একটি বাটিতে বেড়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপনার রেসিপি টা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপির কালারটা অনেক সুন্দর এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার কাছে আমার রেসিপিটি লোভনীয় লেগেছে এবং রেসিপির কালারটিও ভাল লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেকদিন হলো বোয়াল মাছের এমন রেসিপি খাওয়া হয়না।
তবে এবার বর্ষার শুরুতে একবার কিনেছিলাম ।
অনেকদিন পরে আপনার এমন প্রস্তুত করার রেসিপি দেখে সত্যি খুব লোভ হচ্ছে।
ইচ্ছে করতে তুলে খেতে শুরু করি।

 3 years ago 

ভাই আমার রেসিপিটি দেখে আপনার লোভ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার বাসায় তো দেখছি বোয়াল মাছ অপছন্দ করার সংখ্যাটাই বেশি। আমাদের বাসায়ও তেমন একটা বোয়াল মাছ আনা হয় না। আপনার বোয়াল মাছের রেসিপি টা দেখে ভালো লাগলো। আলু দিয়ে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আলু দিয়ে এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। কখনো খেয়ে দেখবেন ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু খুব বেশি ঝোল না রেখে হালকা মাখামাখা করে বোয়াল মাছের রেসিপি করলে খেতে দারুন লাগে। নদীর মাছ এমনিতে অনেক সুস্বাদু এই ধরনের রেসিপি গরম গরম আমার কাছে খেতে অনেক মজা। অনেক পছন্দের ভালো লাগলো আপনার রেসিপি তৈরি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া রেসিপিটি আপনার পছন্দের রেসিপি জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আলু দিয়ে আপনি বোয়াল মাছের খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। এভাবে আলু দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু এটি খেতে বেশ সুস্বাদু হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আপু ঠিকই বলেছেন, বাসায় কেউ একটা জিনিস না খেলে, সেই জিনিসটা তুলনামূলক কমই খাওয়া হয়। যাইহোক আপু, আজ আপনি আলু দিয়ে বোয়াল মাছের খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপু, সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আমার রেসিপিটি খেতে বেশ সুস্বাদু হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন একটা জিনিস বাসায় কেউ না খেলে তৈরি করতে ও ভালো লাগে না।আর বোয়ালমাছ এভাবে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আমি ও মাঝে মাঝে রান্না করি। আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনিও এভাবে মাঝে মাঝে রান্না করেন জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বোয়াল মাছ আমার শ্বশুরবাড়িতে কেউই খায় না। তাই আমারও খাওয়া হয় না।তবে বাবার বাড়িতে গেলে খাওয়া হয়।বোয়াল মাছ ভেজে বেগুন, আলু দিয়ে রান্না করলে, সাথে ভাজা জিড়ার গুঁড়া ও ধনিয়া পাতা কুচি দিয়ে করলে কিন্তু সেই মজা।এই রেসিপিটি কিন্তু আমার ছোটবেলার খাওয়া মুখে লেগে থাকা রেসিপির কথা বললাম।😊 আপনার রেসিপিটি ও খুব মজার হয়েছে আশাকরি।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আপু বোয়াল মাছ কখনো ভেজে খাওয়া হয়নি ।আর ধনেপাতা ও ব্যবহার করিনি। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বোয়াল মাছ খুব সুস্বাদু একটি মাছ।বোয়াল মাছের রেসিপিটি খুব সুন্দর হয়েছে আপনার।ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছে।ঠিক বলেছেন মাখা মাখা করে রান্না করে খেতেই মজা হয় বেশি। ধন্যবাদ

 3 years ago 

আপু আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আলু দিয়ে বোয়াল মাছের সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরিতে প্রথমে বোয়াল মাছ গুলো কষিয়ে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই আলু দিয়ে বোয়াল মাছ রান্না খেতে খুবই সুস্বাদু ছিল।

 3 years ago 

হ্যাঁ ভাই আলু দিয়ে বোয়াল মাছ রান্না করলে সেটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর প্রথমে কষিয়ে নিলে আরো বেশি মজার হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38