ডিম দিয়ে পেঁয়াজের ফুল ভাজি রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। শীতকালে এই রেসিপিটি খেতে বেশ ভালোই লাগে ।যদিও এই রেসিপিটি আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। এর আগে আমি কখনো করিনি । আমি এর আগে যতবার করেছি ততবার চিংড়ি মাছ দিয়ে করেছি। এবারই প্রথম ডিম দিয়ে ট্রাই করলাম।এর আগে আমি এই রেসিপিটি তৌহিদা আপুর বাসায় খেয়েছি। সেখানে বেশ ভালো লেগেছে তাই নিজে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে।
ডিম দিয়ে পেঁয়াজের ফুল ভাজি রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পেঁয়াজের ফুল | পরিমাণ মতো |
| ডিম | একটি |
| হলুদ গুঁড়া | এক চা চামচ |
| লবণ | স্বাদ মত |
| পেঁয়াজ কুচি | দুইটি |
| কাঁচা মরিচ | চারটি |
| ধনিয়া পাতা | পরিমাণমত |
| তেল | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই ।তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই। পেঁয়াজকুচি সামান্য ভেজে একটি ডিম ভেঙে দেই।
তারপর সামান্য লবণ দিয়ে ডিম টাকে ফেটে নেই ।তারপর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেই। তারপর পেয়াজের ফুলগুলি দিয়ে দেই।
তারপর ভালো মত নেড়েচেড়ে ডিমের সঙ্গে মিশিয়ে নেই ও লবণ দিয়ে দেই।
তারপর হলুদ গুঁড়া দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে নেই।
তারপর কাঁচা মরিচ, পেঁয়াজ ও সামান্য পানি দিয়ে দেই।
তারপর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করি ।তারপর পানি শুকিয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে পেঁয়াজের ফুল রান্না।
এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল ।গরম ভাতের সঙ্গে খেতে দারুন লাগে।আশা করছি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
ডিম দিয়ে পেয়াজের ফুল ভাজি রেসিপিটা আমি প্রথম দেখলাম এর আগে কখুনো দেখিনি।দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল।ট্রাই করে দেখতে হবে একদিন।ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপি শেয়ার করার জন্য।
ভাইয়া এই ভাজি টি আমিও এবারই প্রথম করলাম। খেতে কিন্তু বেশ ভালই লাগে ।আপনিও ট্রাই করে দেখতে পারেন ।অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার বোনের কাছ থেকে খুবই মজাদার একটি রেসিপি শিখে নিয়েছেন। আপনি এর আগে চিংড়ি মাছ দিয়ে করেছিলেন। বোনের কাছ থেকে শেখার পর ডিম দিয়ে এই রেসিপি তৈরি করলেন। আসলে ডিম আমার খুবই প্রিয় যার কারণে আপনার রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে। দেখেই সুস্বাদু মনে হচ্ছে।
ভাইয়া গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালই লেগেছিল ।কখনো সময় সুযোগ হলে করে খেয়ে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
পেঁয়াজের কলি আমি বিভিন্ন ভাবে ভাজি করে খেয়েছি। তবে ডিম দিয়ে খেতে একটু বেশি মজা লাগে। আপনার রেসিপির পরিবেশন দেখে তো যে কেউ খেতে চাইবে আপু। ধাপে ধাপে বর্ননা সহকারে উপস্থাপন করেছেন। যে কেউ দেখে দেখে তৈরি করতে পারবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ভাই আপনার মন্তব্য পড়ে মনে হল আপনিও এই ভাজিটি খেয়েছেন। তাহলে তো বুঝতে পারছেন এটি খেতে খুবই মজার ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
পেঁয়াজের ফুল ভাজি রেসিপিটা আমার কাছে খুবই মজা লাগে আর এই রেসিপির সাথে আরো ডিম যুক্ত করেছেন যেটা স্বাদ আরো বাড়িয়ে তুলবে। পরিবেশন দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া এই রেসিপিটি খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আর গরম ভাতের সঙ্গে খেতে দারুন মজার। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ডিম দিয়ে পেঁয়াজের ফুল ভাজি রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে। ডিম দিয়ে এভাবে পিয়াজের ফুল ভাজি করে আগে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। গরম গরম ভাতের সাথে এই ধরনের ভাজি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লেগেছিল। আপনিও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। বেশ ভালই লাগবে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
তৌহিদা আপুর কাছ থেকে দেখছি আপনি খুবই মজাদার একটা রেসিপি শিখেছেন দেখলাম। ডিম দিয়ে পেঁয়াজের ফুল ভাজি তৈরি করলে অনেক সুস্বাদু হয়। আর এটা আমি বেশ কয়েকবার তৈরি করেছিলাম। আপুর বাসায় খাবার কারণে খুব ভালো লেগেছিল, তাই তো নিজের হাতে ডিম দিয়ে রান্না করেছেন। যদিও শুধু চিংড়ি মাছ দিয়ে আগে করেছিলেন, তবে ভিন্নভাবে ডিম দিয়ে করেছেন দেখে ভালো লাগলো। নিশ্চয়ই আপনি এটা তৈরি করার পর খেতে খুবই ভালো লেগেছিল।
হ্যাঁ আপু খেতে বেশ ভালোই লেগেছিল ।আপনি যেহেতু এটা কয়েকবার করেছেন তাহলে তো বুঝতেই পারছেন খেতে কেমন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
এর আগে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের কালি রেসিপি তৈরি করতেন। আজকে বেশ নতুন একটি রেসিপি আবিষ্কার করে ফেললেন আপু। আপনার এই রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে আপু। রেসিপি তৈরির প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়া আমি রেসিপিটি আবিষ্কার করিনি। বোনের কাছ থেকে শিখেছি। তবে বেশ ভালো লেগেছিল খেতে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপু আপনি তৌহিদা আপুর কাছ থেকে খুবই মজাদার রেসিপি শিখেছেন। পেঁয়াজের ফুল দিয়ে এভাবে ডিম খেতে খুবই সুস্বাদু লাগে।আমার কাছেও এই রেসিপি খুব ভালো লাগে। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে দারুণ লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আপনি যেহেতু খেয়েছেন তাহলে তো বুঝতেই পারছেন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
পেঁয়াজের ফুল ভাজি অনেক খেয়েছি কিন্তু কখনো ডিম দিয়ে খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে। ধাপ গুলো দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার।
হ্যা ডিম দিয়ে এই ভাজি খেতে বেশ ভালই লাগে। আমিও এবারই প্রথম করলাম। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি আপনার বোনের কাছ থেকে খুব মজার একটি রেসিপি শিখতে পারলেন। আজকে আপনি খুব সুন্দর করে ডিম এবং পেঁয়াজের ফুল দিয়ে চমৎকার রেসিপি করেছেন। তবে পেঁয়াজের ফুল অনেক ভাবে ভাজি করা যায়। সত্যি বলতে এই ধরনের রেসিপি দিয়ে গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে খুব মজা লাগে। এবং রুটি খেতে খুব সুস্বাদু লাগে। সুন্দর করে ভাজি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।
ভাইয়া রুটি দিয়ে কখনো খাওয়া হয়নি। তবে গরম ভাতের সঙ্গে খেতে খুবই চমৎকার লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।