মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| খাসির মাংস | দেড় কেজি |
| মুগ ডাল | ১/২ কেজি |
| পেঁয়াজ কুচি | ২ কাপ |
| কাঁচা মরিচ | ৫ টি |
| আদা বাটা | ২ চা চামচ |
| রসুন বাটা | ২ চা চামচ |
| হলুদ গুঁড়া | ২ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ২ চা চামচ |
| ধনিয়া গুঁড়া | ২ চা চামচ |
| জিরা গুঁড়া | ২ চা চামচ |
| গরম মসলা গুঁড়া | ১ চা চামচ |
| এলাচ | ৩টি |
| লবন | স্বাদমতো |
| তেল | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে মাংস গুলো ধুয়ে পরিস্কার করে পেঁয়াজ,সব গুঁড়ো মসলা ,লবন ও সব বাটা মসলা দিয়ে দেই।
তারপর এলাচ ,কাঁচা মরিচ,তেল দিয়ে ভালো মত মাখিয়ে চুলায় বসিয়ে দেই।
তারপর সামান্য একটু পানি দিয়ে মাংস কষিয়ে নেই।তারপর একটু বেশি পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেই।
তারপর মাংস সিদ্ধ হয়ে এলে আরো একটি পাত্রে ডাল ও পানি দিয়ে দেই।
তারপর হলুদ ,লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে ডাল সিদ্ধ করে নেই।
ডাল সিদ্ধ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো ডালের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেই।
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না। এখন একটি বাটিতে বেড়ে গরম গরম খেয়ে নিতে হবে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
মুগ ডাল দিয়ে খাসির মাংসে মজাদার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে এই রেসিপিটি পরিবেশন করলেন। দেখেই অনেক সুস্বাদু মনে।তাই খেতে ইচ্ছে করছে।
হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল ।খেতে তো ইচ্ছে করবেই ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
খাসির মাংস এমনিতেই আমার অনেক ভাল লাগে। আর সাথে মুগ ডাল দিয়ে রান্না করলে আলাদা এক স্বাদ তৈরি হয়। আপনি মুগ ডাল দিয়ে খাসির মাংস খুব সুন্দরভাবে রান্না করেছেন। রান্নার প্রণালী খুব চমতকার হয়েছে। প্রতিটি ধাপ ছবি এবং বর্ণনার মাধ্যমে আমি বুঝেছি । আপনার রান্নার পরিবেশন সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন খাসির মাংস মুগডাল দিয়ে রান্না করলে আলাদা একটি স্বাদ পাওয়া যায়। আর খেতেও অনেক সুস্বাদু লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন আপু মুগ ডাল দিয়ে সাধারণত খাসির মাথার মাংস রান্না করা হয়। এভাবে খাসির মাংস দিয়ে মুগডাল কখনো রান্না করা হয়নি। আর আপনার রেসিপিটি দেখে আমারও পরোটা দিয়ে খেতে ইচ্ছা করেছিল। পরে অবশ্য পোলাও দিয়ে খাওয়ার পরে খুব ভালো লাগছিল। রেসিপিটি সেরকম লোভনীয় লাগছিল যেমন খেতে যেমন সুস্বাদু হয়েছিল।
হ্যাঁ আপু আপনি তো খেয়েছেন তাহলে তো বুঝতেই পারছেন খেতে কতটা সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
খাসির গোশ এমনিতে গোসের মধ্যে সেরা। আবার এর সাথে আপনি মুগ ডাল দিয়ে রান্না করেছেন, বোঝাই যাচ্ছে আলাদা একটি স্বাদ তৈরি হয়েছে। আপনার রান্না প্রণালী গুলো খুবই চমৎকার হয়েছে। প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদেরকে দেখিয়েছেন। আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে আপনাকে।
ভাইয়া আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ।
ওয়াও আপনি খুব সুন্দর করে মুগ ডাল দিয়ে চমৎকারভাবে খাসির মাংস রান্নার রেসিপি করেছেন। মুগ ডাল দিয়ে যেকোনো মাংস বা হাড্ডি রান্না করলে খেতে অনেক মজা লাগে। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আমার তো রেসিপি দেখে জিভে জল এসে গেল। চমৎকারভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনি ঠিকই বলেছেন মুগ ডাল দিয়ে যে কোন মাংস বা হাড্ডি রান্না করলে খেতে বেশ মজার লাগে। আর আমার রেসিপিটি দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন।
সকাল সকাল এমন রেসিপি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। এটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। ভালোই হলো রেসিপিটি দেখে তৈরি করা যাবে। অনেক ধন্যবাদ আপু সুস্বাদু রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ।
হ্যাঁ ভাইয়া অবশ্যই একদিন এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু চমৎকার লাগে। আর রুটি দিয়ে খেতেও বেশ ভালো লেগেছিল আমিও খেয়েছিলাম ।ধন্যবাদ আপনাকে।
মুগ ডাল দিয়ে খাসির মাংসটা খেতে অসাধারন লাগে। আমি অনেক বার খেয়েছি শেষ বার মনে হয় যাত্রাবাড়িতে রেস্টুরেন্টে খেয়েছিলাম। দেড় কেজি মাংসের সাথে ১/২ কেজি মুগ ডাল, ফ্রিজে রেখে রেখে খেতে পারবেন,হি হি হি। ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া এই খাবারটা খেতে বেশ ভালোই লাগে। তবে ফ্রিজে রেখে দুদিনের বেশি খেতে পারিনি আগেই শেষ হয়ে গিয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।