চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করা এখন যেন একটা নেশার মতো হয়ে গিয়েছে ।যখনি যেখানে সুন্দর কোন ফুল বা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই মনে হয় যেন ক্যামেরা বন্দী করি । আজও তেমনি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি । আশা করছি আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো ।


চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি


20230528_112637.jpg

20230528_112635.jpg

20230528_112645.jpg

এই ফুলগুলি হচ্ছে আমার বাগানের তোলা বেলি ফুলের ফটোগ্রাফি । বেলি ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল । কেননা এর মিষ্টি ঘ্রাণে মুগ্ধ হওয়ার মতো । সাধারণত বর্ষাকালে বেলি ফুল বেশি ফুটতে দেখা যায় । বৃষ্টির সময় যেন এই ফুল অনেক বেশি ফোটে এবং সতেজ থাকে। ছাদে গেলে চারপাশ টা ঘ্রাণে মৌ মৌ করে বেশ ভালো লাগে।


20230528_112356.jpg

আর এটি হচ্ছে গোলাপি কালারের গোলাপ ফুলের কলি । ফুলটি মাত্র ফুটবে ফুটবে করছে । কিন্তু এখনো ফোটেনি। তাইতো ফটোগ্রাফি করে আপনাদের সামনে শেয়ার করলাম । আশা করছি আপনাদের ভালো লেগেছে।


20230528_112352.jpg

20230528_112347.jpg

আর এটি হচ্ছে লাল কালারের গোলাপ ফুল । যদিও এই ফুল গুলো অনেক ছোট হয় কিন্তু গাছগুলোতে ফুলে ফুলে ভরে থাকে দেখতে ভীষণ ভালো লাগে ।এটি আমার বাগানের গোলাপ ফুল।


20230528_112342.jpg

20230528_112337.jpg

20230528_112329.jpg

আর এটি হচ্ছে ডিপ খয়েরী কালারের গোলাপ ফুল ।শেষের দিকে অনেক ডিপ হয় দেখে মনে হয় যেন কালো খয়েরী । এই গাছটিকে কালো গোলাপের গাছ জেনে কিনেছিলাম, দেখতে কিন্তু খুবই চমৎকার।


20230528_112314.jpg

20230528_112309.jpg

আর এটি হচ্ছে মিষ্টি কালারের গোলাপ ফুল । এটিও আমার বাগানের ফুল । এই সবগুলো ফুলই একই দিনে তোলা, ছাদে যেয়ে দেখলাম প্রতিটি গাছে বেশ ফুল ফুটেছে । তাই তো ফটোগ্রাফি করলাম । এছাড়াও আরো অনেক গাছে ফুল ফুটেছিল যেগুলোর ফটোগ্রাফি আজ আর শেয়ার করি নি। পরবর্তীতে করব।


20230525_112123.jpg

20230525_112113.jpg

20230525_112101.jpg

আর এই সবগুলো হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি ।আমি বেশ কিছুদিন আগে আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম । কৃষ্ণচূড়ার একটি ডাল ঝড়ে ভেঙে পড়েছিল । সেখান থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম । কৃষ্ণচূড়া ফুল আমার ভীষণ পছন্দের । ছোটবেলা এই কৃষ্ণচূড়া ফুলের ভেতরের অংশগুলো ছিড়ে কাটাকাটি খেলতাম, বেশ মজার ছিল।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি একদম আমার মনের কথাগুলো বলে দিলেন আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে ইদানিং এবং শেয়ার করতেও ভালো লাগে। আপনার ছাদ থেকে তোলা বেলি ফুলের ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে বেলি ফুলের ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। এছাড়া অন্যান্য ফুলে ফটোগ্রাফি গুলো দুর্দান্ত করেছেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

বাহ!! আপু আপনি তো খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার বাগানের বেলি ফুল দেখে। আমার কাছে যে কোন ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর সেই ফটোগ্রাফি যদি হয় ফুলের তাহলে ভালো লাগাটা অনেক বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আসলে বেলি ফুল গুলো দেখতেও যেমন চমৎকার এর ঘ্রাণও তেমনি । বেশ ভালো লাগে আমার কাছেও ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফি করতে আমারও ভীষণ ভালো লাগে। আপনার নিজের ছাদ থেকে তোলা ফটোগ্রাফি গুলো আসলে অনেক সুন্দর তুলেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনারও ফটোগ্রাফি করতে ভালো লাগে যেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডিপ খয়েরী কালারের গোলাপ ফুল দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। গোলাপ ফুলটা দেখে মনে হচ্ছে অনেক দিন আগে ফুটেছে তাহলে ও দেখতে অনেক সুন্দর। আপনি অনেক অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

না আপু ডিপ খয়রি কালারের ফুলটি বেশি দিন হয়নি ফুটেছে । এই ফুলটির কালারই এমন । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার তো অনেক বেশি ভালো লেগেছে। বেশ কয়েক রকমের গোলাপ ফুলেরও ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। গোলাপি কালারের গোলাপ ফুলটি ফুটে ওঠার যে ফটোগ্রাফিটা করেছেন তা একটু বেশি ভালো লেগেছে দেখতে। আর অন্যান্য গোলাপ ফুল গুলোর ফটোগ্রাফিও খুব ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেকোনো কিছুর ফটোগ্রাফির থেকে আমার কাছে ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন রকমের গোলাপ, বেলী, কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। বেশ চমৎকার ছিল আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি, এটা কিন্তু অবশ্যই বলতে হয়।

 3 years ago 

আপু আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি অনেক প্রশংসনীয়। খুবই সুন্দর হয়েছে আপনার করা ফুলের ফটোগ্রাফিগুলো। আমার কাছে খয়েরী গোলাপ এর ফটোগ্রাফিটি অনেক ভালো লেগেছে। এরকম আরো ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলে আমরা সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো।

 3 years ago 

ভাই আপনার কাছে খয়েরী গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আমিও এরকম ফটোগ্রাফি করার চেষ্টা করব ।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। লাল কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38