আর্ট পেন দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত আর্ট পেন দিয়ে একটি দৃশ্য অঙ্কন করেছি। আসলে আর্ট পেন দিয়ে মাঝে মাঝে দৃশ্য অঙ্কন করতে বেশ ভালোই লাগে। তবে এই আর্ট পেন গুলো দিয়ে দৃশ্য অঙ্কন করার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা কর্নারের বর্ডার গুলো দেওয়া বেশ ঝামেলার ।একটু এদিক ওদিক হলেই বাইরে চলে যায়। তবে যখন আর্ট টি কমপ্লিট হয়ে যায় তখন দেখতে বেশ ভালো লাগে।
আজ আমি যে দৃশ্যটি অংকন করেছি সেখানে সমুদ্রের মাঝে একটি দ্বীপ। যে দ্বীপে কিছু গাছপালা রয়েছে। আর দূরে সূর্য অস্ত যাচ্ছে। মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে অস্ত যাবে। আর আকাশে পাখিরা উড়ে যাচ্ছে, তাদের নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে ।আসলে মাঝে মাঝে কল্পনায় অনেক কিছুই দেখতে পাই আমরা। সেগুলোই মূলত রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । জানিনা কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি । যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আর্টে।
আর্ট পেন দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন
- কাগজ
- পেন্সিল
- আর্ট পেন
- কম্পাস
- স্কেল
অংকন প্রণালী
প্রথমে একটি সাদা কাগজ নেই। তারপর একটি বৃত্ত অংকন করি। তারপর মাঝখানে একটি দাগ টেনে নেই।
তারপর উপরে ছোট্ট একটি বৃত্ত একে নেই। তারপর বৃত্তটি ভরাট করে একটি সূর্য বানিয়ে নেই।
তারপর নিচের দিকে নীল রং করে সমুদ্রের পানি বানিয়ে নেই।
তারপর উপরের দিকে প্রথমে বেগুনি রং ,তারপর গোলাপী রং ও লাল রং করে নেই।
তারপর লাল রং দিয়ে পুরোটা ভরাট করে নেই।
তারপর কালো রং দিয়ে একটি দ্বীপ এঁকে নেই। তারপর দ্বীপের উপরে কয়েকটি গাছ এঁকে নেই।
তারপর উপরে পাখি এঁকে নেই ও আমার আর্টটি কমপ্লিট করে নেই।
তারপর আমার সিগনেচার দিয়ে দেই। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন। আশা করছি আপনাদের কাছে আমার আর্ট ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
জেল পেন দিয়ে বৃত্তের ভেতর সূর্য অস্ত যাওয়ার সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপনি। বৃত্তের ভেতরে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে অঙ্কন করলে, সেগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। সম্পূর্ণটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। কালারটাও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার আর্ট কিন্তু সত্যি অনেক সুন্দর হয় আপু। আর এরকম সুন্দর আর্ট দেখলেও খুব ভালো লাগে। কেউ চাইলে আপনার উপস্থাপনা দেখে এই আর্ট অঙ্কন করে নিতে পারবেন।
আপু আমার আর্ট আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।
দারুন আর্ট করেছেন আপু সত্যি বলতে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। দ্বীপের উপরে গাছগুলো বেশ ভালো লেগেছে সেই সাথে পাখিগুলো উড়ে যাওয়ার দৃশ্যটা সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে।
ভাইয়া আপনার কাছে আমার আর্টটি অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আর্ট পেন দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন করেছেন যা ছিলো অসাধারণ। প্রকৃতি দৃশ্য আপনি এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার চিত্র অংকন আমাকে মুগ্ধ করেছে।
ভাইয়া আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি আর্ট পেন ব্যবহার করে অনেক সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য অংকন করেছেন। আপনি যে বেশ দারুণ পেইন্টিং করতে পারেন সেটা আপনার আর্ট দেখেই বোঝা যায়।এবং খুব সুন্দরভাবে আর্ট পোস্টটি ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার আর্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।
সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন খুবি সুন্দর হয়েছে। আপনার এই চিত্র অংকন প্রকৃতির দৃশ্যকে ফুটিয়ে তুলেছে।তাই চিত্র অংকনটি আমার খুবি ভালো লেগেছে।
হ্যাঁ ভাইয়া আর্টের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
অসম্ভব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন।আর্ট পেন দিয়ে সূর্যাস্তের চিত্রটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ভাইয়া আর্ট পেন দিয়ে করা আমার সূর্যাস্তের দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ওয়াও অসাধারণ আপনার অনেক সুন্দর করে সূর্য অস্ত এর পেইনটিং করেছেন। এই ধরনের পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কিছু কিছু পেইন্টিং আছে যেগুলো বারবার দেখতে মন চায়। সত্যি বলতে আজকে আপনার সূর্য অস্ত এর পেইন্টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে পেইন্টি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আমার করা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা।
বিশ অসাধারন একটি আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দৃশ্যটা দেখতে সমুদ্রের মাঝখানে জেগে ওঠা এক দ্বীপের উপর বেশ কয়েকটা গাছের চিত্র পাশাপাশি আকাশের দৃশ্য। ঠিক এমনই আদলে গড়া আপনার এই প্রতিভা সম্পন্ন আর্ট। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই অংকন দেখে।
ভাইয়া আপনার কাছে আমার আর্ট ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।
এই ধরনের আর্ট গুলো করতে যেমন ভালো লাগে, তেমনি দেখতেও আমি খুব পছন্দ করি। বৃত্তের মধ্যে বিভিন্ন কালার দিয়ে সুন্দর একটা দৃশ্য অঙ্কন করেছেন দেখেই অসম্ভব ভালো লেগেছে। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য খালি চোখে বাস্তবে দেখতে যেমন ভালো লাগে, তেমনি আর্টের মাধ্যমে তুলে ধরলেও অনেক সুন্দর হয় দৃশ্যগুলো। গাছগুলোকে খুব সুন্দর করেই অংকন করেছেন আপনি। নদীর পাড়ের সূর্যাস্ত কে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।
ভাইয়া আমার দৃশ্যটি আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন সবসময় ।শুভকামনা রইল।
আপনি তো অনেক সুন্দর করে চমৎকার একটি দৃশ্য অংকন করেছেন। আর্ট পেন দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আজকে আপনি অনেক সুন্দর করে অংকন করলেন। এই ধরনের দৃশ্য অংকন করতে অনেক সময় লাগে তবে দেখতে বেশ চমৎকার লাগে। সত্যি বলতে আজকে আপনার দৃশ্য অংকন অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অংকন আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন।
আপু আপনার কাছে আমার সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে এই আর্ট গুলো একটু সাবধানতা অবলম্বন করে করতে হয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।