গ্রামীন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে গ্রামীন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অনুভূতি নিয়ে হাজির হয়েছি। গ্রামের প্রকৃতি আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে ।এইতো কিছুদিন আগে আমি আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম । সেখানে এক বিকেলে আমি আমার মামীর সঙ্গে গ্রামের প্রকৃতির মাঝে ঘুরতে গিয়েছিলাম । আসলে গ্রামে গেলে হয় কি নদীর পাড়ে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে । তাই আমি ও আমার মামি আমরা দুজন বাচ্চাদেরকে রেখে নদীর পাড় দিয়ে হাঁটতে গিয়েছিলাম । আর সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি নিয়েই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি । হয়তো আপনাদের ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি গ্রামীন প্রকৃতির অপরূপ সৌন্দর্য ।

গ্রামীন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অনুভূতি


20230524_181312.jpg

20230524_181307.jpg

আমার নানু বাড়ি থেকে একটা বাগান পার হলেই গ্রামের নদী । কুল কুল করে বয়ে চলা এই নদীতে আমার হাজারো স্মৃতি রয়েছে । তবে তখনকার সময় নদীটা ছিল বেশ চওড়া এবং নদীটি পানিতে থৈ থৈ ছিল । কিন্তু এখন নদীটা বেশ সংকীর্ণ হয়ে এসেছে ।স্মৃতিগুলোও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে । আমরা এই রাস্তা ধরেই হাঁটতে শুরু করেছিলাম । নদীর পাড়ের সবুজ ঘাসে ভরা সরু রাস্তা দিয়ে হাঁটতে সত্যি চমৎকার লাগে ।



20230524_181342.jpg

20230524_181406.jpg

কিছুদূর হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল নদীতে জেলে মাছ ধরছে । সে এক অপরূপ সৌন্দর্য । গ্রামে নদী আছে পানি আছে আর জেলে মাছ ধরবে না তাই কি হয় । অল্প পানি হলেও জেলে বেশ মাছ পাচ্ছে দেখলাম । তবে মাছগুলোর দাম বেশ চড়া মনে হল ।কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা জেলের মাছ ধরা দেখলাম ।তারপর আবার হাঁটতে শুরু করলাম ।



20230524_182237.jpg

20230524_182233.jpg

আমরা বেশ কিছুদূর হেঁটে যাচ্ছিলাম আর গল্প করছিলাম । গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ করেছিল যে বাড়ি ফিরতে হবে সে কথা ভুলেই গিয়েছিলাম । যদিও সন্ধ্যা হতে অল্প কিছুক্ষণ বাকি ছিল । আসলে এরকম সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে সময়ের কোন জ্ঞান থাকে না , আমার বেলায়ও তেমন টি হয়েছিল ।



20230524_182042.jpg

20230524_182044.jpg

কিছুদূর হাঁটতে হাঁটতে আমরা একটি কলার বাগান দেখতে পেলাম । কলার বাগান টি দেখতে বেশ পরিপাটি মনে হচ্ছিল । ভেতরে বেশ ঘাস ছিল দেখতে সত্যি চমৎকার লাগছিল । সাধারণত কলার বাগান গুলো বেশ নোংরা প্রকৃতির হয়ে থাকে । কিন্তু এই কলার বাগান টি বেশ ঝকঝকে দেখলাম । কিছুক্ষণ দাঁড়িয়ে এর সৌন্দর্য দেখলাম ।



20230524_182240.jpg

এরপর কিছুদূর হাঁটতে হাঁটতে একটি বিশাল মাঠ দেখতে পেলাম যেখানে কিছু ছাগল ঘুরে বেড়াচ্ছিল । সবুজ ঘাসে ঘেরা মাঠ সত্যি দারুন দেখতে । হঠাৎ মনে হল আকাশটা যেন মেঘে ঢেকে যাচ্ছে । তখন মনে হল তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার ।



20230524_182233.jpg

তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম । সত্যি সেদিন বিকেলের সৌন্দর্য বেশ দারুন ভাবে উপলব্ধি করেছিলাম । মাঝে মাঝে এরকম প্রকৃতির মাঝে গেলে শরীর মন দুটোই ভালো থাকে । যদিও খুব বেশি যাওয়ার সুযোগ হয় না । তারপরও দীর্ঘদিন পর যেয়ে বেশ ভালই লেগেছিল ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০
লোকেশনফরিদপুর

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

গ্ৰামীন পরিবেশে খুব চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এমন পরিবেশে ঘুরাঘুরি করতে পারলে খুবই ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সুন্দর ভাবে উপভোগ করেছেন। আসলে এমন পরিবেশ থাকতে পারলে খুবই ভালো লাগতো আমার। এত চমৎকার ভাবে প্রকৃতির সৌন্দর্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এরকম প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে সত্যিই চমৎকার লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আপু আপনার সবুজে ঘেরা গ্রামটির ফটোগ্রাফি দেখে আমার একটি গান খুব মনে পড়ে গেল, গানটি হচ্ছে "এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে"। আপু আপনি ঠিকই বলেছেন, প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে গেলে সময় সম্পর্কে কোন জ্ঞান থাকে না। আর আপনি যে গ্রামে ঘুরে বেড়িয়েছেন তার গ্রামীণ দৃশ্যগুলো সত্যিই মনমুগ্ধকর। অনেক অনেক ধন্যবাদ আপু, গ্রামীণ প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অনুভূতিটুকু শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া সব গ্রামের প্রকৃতি আমার কাছে একই রকম লাগে এবং বেশ ভালো লাগে। আপনার কাছে গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফি গুলো ভালো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মন ছুয়ে যাওয়ার মত একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যে পোস্ট দেখে যেন অনেক ভালো লাগলো গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে পারলাম আপনার এই পোষ্টের মধ্যে। যেখানে সবুজে ভরা সুন্দর দৃশ্য রূপায়িত হয়েছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

গ্রাম বাংলার প্রকৃতি যে আপনার কাছে বেশ ভালো লাগে আপনার কমেন্টটি পড়ে বুঝতে পারছি। আসলে এধরনের প্রাকৃতিক সৌন্দর্য আমাকেও মুগ্ধ করে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এরকম বিকেল যদি আমি প্রতিদিন উপভোগ করতে পারতাম তাহলে আর জীবনে অন্য কিছু চাওয়া থাকত না, সত্যি বলছি গ্রামের এসব পরিবেশ আমার অনেক ভালো লাগে। বাসায় থাকলেও আমি সাধারণত নদীর আশেপাশে ঘুরতে যাওয়ার চেষ্টা করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন গ্রামীণ প্রকৃতি সত্যি ভালো লাগার মতই। আর আপনি মনে হয় একটু বেশি ভালবাসেন গ্রামকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37