আচারি বেগুন রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি । সে রেসিপিটি হচ্ছে আচারি বেগুন রেসিপি । আজ আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে । আর ঝড় বৃষ্টি মানেই হচ্ছে গরম গরম খিচুড়ি । আর তার সঙ্গে আচারি বেগুন। টক মিষ্টি ঝাল আচারি বেগুন খিচুড়ির সঙ্গে খেতে সত্যিই চমৎকার লাগে। এই রেসিপিটি আমি নতুন করেছি ।খিচুড়ি দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে । আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের রেসিপি আচারি বেগুন রেসিপি ।



আচারি বেগুন রেসিপি



20230429_215519.jpg



Polish_20230516_224719402.jpg

উপকরণপরিমান
বেগুন৩ টি
তেঁতুল৪ টি
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
লাল মরিচ গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
গরম মসলা১/২ চা চামচ
লবনস্বাদমতো
সরিষার তেলপরিমাণমত
চিনি১টেবিল চামচ
তেজপাতা১ টি
শুকনা মরিচ২ টি
পাঁচফোড়ন১ চা চামচ
রসুন কুচি১ টি

প্রুস্তুতপ্রণালী


20230429_212630.jpg20230429_212645.jpg

প্রথমে বেগুন গুলিকে কেটে ধুয়ে নেই । তারপর তেঁতুল গুলি পানিতে ভিজিয়ে রাখি ।

20230429_213020.jpg20230429_213640.jpg

তারপর একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেই । তেল গরম হলে রসুন কুচি দিয়ে দেই ।

20230429_213743.jpg20230429_213858.jpg

রসুন কুচি ভাজা হয়ে গেলে তেজপাতা ও মরিচ দিয়ে দেই ।

20230429_214106.jpg20230429_213050.jpg

তারপর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেই ও বেগুনগুলি দিয়ে দেই ।

20230429_213218.jpg20230429_213352.jpg

তারপর বেগুন এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নেই ।

20230429_213522.jpg20230429_214232.jpg

বেগুন ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি ।তারপর সব বাটা মসলা,গুঁড়ো মসলা,লবন দিয়ে দেই ।

20230429_214602.jpg20230429_214808.jpg

তারপর সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে দেই ও তেঁতুলের মার দিয়ে দেই ।

20230429_214836.jpg20230429_214955.jpg

তারপর ভালোমতো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে বেগুন গুলি দিয়ে দেই ।

20230429_215109.jpg20230429_215207.jpg

তারপর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আরো একটু নেড়েচেড়ে রান্না করি ।

20230429_215238.jpg20230429_215519.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার আচারি বেগুন । এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

অনেক ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি খুব সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার কাছে আমার রেসিপিটি অনেক ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো । আসলে এটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। বেগুন দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় তা আজকে প্রথম দেখতে পারলাম। যাইহোক ধন্যবাদ আপনাকে এই ইউনিক রেসিপি পদ্ধতিটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া বেগুন দিয়ে তৈরি হলেও এটি খেতে কিন্তু বেশ সুস্বাদু । একবার খেয়ে দেখবেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপু আপনার এই রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এভাবে কখনো আচারি বেগুনের রেসিপি খাওয়া হয়নি। আপু ঠিক বলেছেন এই রেসিপি খিচুড়ির সাথে খেতে খুবই সুস্বাদু হবে। আপনার রেসিপি দেখে তো এখনি জিভে জল চলে আসলো।ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার রেসিপিটি দেখে আপনার যেমন জিভে জল চলে এসেছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু । বেশ ভালো লাগে খেতে । আপনি একবার করে দেখবেন ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

মজাদার আচারি বেগুন রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এই রেসিপিটি আমার কাছে একদম নতুন লেগেছে। আর এভাবে কখনো তৈরি করা হয়নি। তাই খেতে ইচ্ছা করছে। সেজন্য রেসিপি দেখে শিখে নিলাম পরবর্তী তৈরি করে দেব ইনশাল্লাহ।

 3 years ago 

ভাইয়া যেহেতু এই রেসিপিটি কখনো খাওয়া হয়নি তাহলে অবশ্যই এভাবে একবার করে দেখবেন । তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা সুস্বাদু ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপু, রেস্টুরেন্টে গিয়ে বহুবার চিকেন আচারি খেয়েছি, তবে কখনো আচারি বেগুন খাইনি। তাই এই রেসিপিটা আমার কাছে একদম নতুন রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। যেহেতু নতুন একটি রেসিপি দেখতে পেলাম, সেহেতু একদিন বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করব। আচারি বেগুন রেসিপি তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটি খেতে কতটা সুস্বাদু । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

বেশ কয়েকবার আমার সুযোগ হয়েছিল এই বেগুন খাবার খুবই ভালো লাগে এগুলো খেতে। আর আপনি যেভাবে রেসিপিটা তৈরি করেছেন সেটা দেখে তো মনে হচ্ছে এটা কোন আচার। নামের সাথে সাথে রেসিপি ও মিল রয়েছে দেখছি।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই রেসিপিটির নামের সঙ্গে যেমন মিল রয়েছে তেমনি খেতেও আচারের সঙ্গে মিল আছে ।যেহেতু আপনি খেয়েছেন তাহলে তো আপনি জানেন । আর যদি না খেয়ে থাকেন তাহলে আপনি একবার খেয়ে দেখবেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

সত্যিই আপু, টক ঝাল মিষ্টি আচারি বেগুনের সাথে খিচুড়ি রান্না খেতে খুবই সুস্বাদু ও মজাদার লাগে। আপনি অনেকগুলো উপকরণের সমন্বয়ে আচারি বেগুন তৈরি করেছেন।আচারি বেগুন রেসিপি তৈরি করার ক্ষেত্রে মসলাগুলো কষিয়ে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার কাছে আমার রেসিপিটি লোভনীয় লেগেছে জেনে ভালো লাগলো । আসলে রেসিপিটি খেতেও কিন্তু খুবই মজার । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58525.64
ETH 1567.34
USDT 1.00
SBD 0.38