আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি নিয়ে। আসলে ফুল আমরা সবাই ভীষণ পছন্দ করি। আর গাছের তাজা ফুলগুলো দেখতেও যেমন সুন্দর হয় তেমনি তার সুঘ্রাণ থাকে। কিন্তু ইদানিং কিছু আর্টিফিশিয়াল ফুল দেখছি যেগুলোর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে । যদিও এই ফুলের সুঘ্রান নেই ,তবে দেখে বোঝার উপায় নেই যে এগুলো আর্টিফিশিয়াল ফুল। দেখে মনে হয় গাছের একদম তাজা ফুল । বেশ কিছুদিন আগে আমি ইনফিনিটি শপিং মলে শপিং করতে গিয়েছিলাম ।সেখানে ঢোকার পরেই মূলত এই ফুলগুলো দেখতে পেয়েছিলাম এবং ফুল গুলো দেখেই আমার কাছে এত ভাল লেগেছিল যে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম । সেগুলোই মূলত এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের ভালো লাগবে।


আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি


IMG20231130180328~2.jpg

প্রথমে যেই ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের নামটি আমার অবশ্য জানা নেই। তবে ফুলটি দেখতে কিন্তু ভীষণ চমৎকার ।এই ফুলের কয়েকটি কালার এখানে দেখতে পেলাম ।তবে ফুলগুলো কিছুটা পলাশ ফুলের সঙ্গে মিল আছে ।জানিনা পলাশ ফুলের অনুকরণে এই ফুলগুলো বানানো হয়েছে কিনা। তারপরও দেখতে কিন্তু ভীষণ সুন্দর।


IMG20231130180236.jpg

এখানেও একই ফুলের হলুদ রঙটি দেখা যাচ্ছে। হলুদ কালারের এই ফুল গুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে ।এছাড়াও সঙ্গে লিলি এবং কিছু গোলাপ ফুলও দেখা যাচ্ছে ।যেগুলো দেখতেও কিন্তু খুবই চমৎকার ।আসলে প্রত্যেকটি ফুলই ছিল অসাধারণ।


IMG20231130180334.jpg

এখানেও ওই একই ফুলের আরো একটি কালার দেখা যাচ্ছে। এই কালারটিও কিন্তু চমৎকার ।আসলে প্রত্যেকটি কালারই যার যার জায়গা থেকে চমৎকার ।এই ফুলগুলো সত্যিই দেখার মত চমৎকার ফুল ছিল ।যা দেখে আমি মুগ্ধ হয়েছি।


IMG20231130180307~2.jpg

এখানে কিছু রেইন লিলি, গোলাপ ও পাতাবাহার জাতীয় গাছ ছিল। এগুলো দেখতেও কিন্তু চমৎকার। তবে গোলাপ দেখতে অন্য রকমের সুন্দর। মনে হয় যেন সত্যি সত্যি গোলাপ ফুল ফুটে আছে, যা দেখে মুগ্ধ হওয়ার মত।


IMG20231130180331~2.jpg

এই ফুলগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তবে এই ফুলগুলোর নাম আমার জানা নেই। তবে এই ফুলগুলো শিমুল ফুলের সঙ্গে কিছুটা মিল আছে। ফুলের নিচে কিছু মাশরুমের মতো দেখতে পেলাম ।এছাড়াও নিচে ছোট একটি টব যেটি টমেটোর আকৃতি, যার ভেতরে একটি কেলাঞ্চু গাছ লাগানো ছিল। সত্যি চমৎকার ছিল সবকিছু।


IMG20231130180338~2.jpg

এটি একটি গোলাপ ফুলের তোড়া। যা দেখতেও ভীষণ সুন্দর ছিল ।আসলে গোলাপ ফুল যে রকমই হোক না কেন, যে কালারেরই হোক না কেন ভীষণ ভালো লাগে আমার কাছে।


IMG20231130180252.jpg

এই ফুল গুলো দেখতে অনেকটা ডালিয়া ফুলের মত লাগছে ।জানিনা এগুলো ডালিয়া ফুলের অনুকরণে বানানো কিনা ।তবে দেখতে কিন্তু বেশ সুন্দর ।আর উপরের ফুল গুলো কিছুটা গোলাপের মতো লাগছে।


IMG20231130180254.jpg

এখানেও সাদা এবং হলুদ রঙের বেশ কিছু ফুল ছিল। যেগুলো অনেকটা গোলাপের মতো লাগছে। মনে হচ্ছে যেন ফুলগুলো মাত্র ফুটবে এমন একটা অবস্থা। বেশ ভালো লাগলো দেখে।


IMG20231130180301.jpg

এখানেও কয়েক রকমের আর্টিফিশিয়াল ফুল রাখা ছিল। যেগুলো দেখেও ভালোলাগার মতো। যে কেউই এই ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে যাবে ।আমি তো অবাক নয়নে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর ফটোগ্রাফি করছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ফুলের পাশাপাশি আর্টিফিশিয়াল ফুলের সৌন্দর্য ও কিন্তু কোন অংশে কম নয়।হয়তো আর্টিফিশিয়াল ফুলের ঘ্রান থাকে না। কিন্তু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এই ধরনের ফুল দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক খানি বৃদ্ধি পায়।

 3 years ago 

হ্যা আপু আপনি ঠিকই বলেছেন এই ফুলগুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আসলে ফুল সৌন্দর্যের প্রতীক তা আর্টিফিশিয়ালি ফুল হোক বা, প্রাকৃতিক ফুল হোক । আর্টিফিশিয়ালি ফুল দেখতে একে বারে বাস্তবে ফুলের মতোন মনে হচ্ছে। ফুল গুলো সৌন্দর্য সত্যি বেশ দারুণ । আপনি বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন। প্লাস্টিকের ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই ফুল গুলো দেখতে একেবারে সত্যিকারের ফুলের মত লাগছিল আমার কাছেও। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই জাতীয় আর্টিফিশিয়াল ফুলগুলো আমার খুবই ভালো লাগে। আমি যখন মেলা ভ্রমন করতে যাই অথবা বিশেষ কোন প্রতিষ্ঠান ও ফুলের দোকানে যায় তখন লক্ষ্য করি এমন সুন্দর সুন্দর গাছ ও ফুলের দৃশ্য। যাইহোক চমৎকার ভাবে আপনি ক্যামেরা বন্দি করেছেন। প্রত্যেকটা ফটোই দারুন হয়েছে।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিগুলো একদম অসাধারণ দেখা যাচ্ছে। এই ফুলের ফটোগ্রাফি আপনি খুবই ভালোভাবে করেছেন যা আপনার দক্ষতার পরিচয় দেয়। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে সবগুলো ফটোগ্রাফির দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছে।

 3 years ago 

ভাইয়া আমার ফটোগ্রাফির দেখে আপনার তাকিয়ে থাকতে ইচ্ছে করছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো বাস্তবিক কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। পরে আপনার টাইটেল পড়েই বুঝতে পারলাম, আপনি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুল দেখতে একেবারে বাস্তবিক মনে হচ্ছে। বাস্তবিক ফুলের মত এখন আর্টিফিশিয়াল ফুলগুলো ও আমি খুব পছন্দ করি। আপনি কিন্তু অসাধারণ ফটোগ্রাফি করেন আপু। এই ধরনের ফুলের ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন আশা করছি।

 3 years ago 

আসলে আপু ঠিকই বলেছেন এই ফুলগুলো দেখতে এতটা প্রাণবন্ত লাগছিল যে মনে হচ্ছিল যেন সত্যিকারের ফুল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন আর্টিফিশিয়াল ফুলের। প্রকৃতপক্ষে আর্টিফিশিয়াল ফুলের মধ্যে অনেক চমৎকার চমৎকার ফুল দেখতে পাওয়া যায়। আমি মাঝে মাঝে আর্টিফিশিয়াল ফুলের দোকানে গেলে বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করি।সেখানে এমন এমন ফুল দেখতে পাই যেগুলো জীবনে কখনো দেখিনি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আর্টিফিশিয়াল ফুলগুলো বেশিরভাগই অচেনা লাগে। তবে দেখতে চমৎকার লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38