ভিন্ন ধরনের কিছু চমৎকার পাতাবাহার জাতীয় গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোষ্ট নিয়ে। আজ আমি মূলত দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন আগে আমার এক আত্মিয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম ।তখন তার বাসার ছাদে কিছু সময়ের জন্য ঘুরতে গিয়েছিলাম। তখন সেখানে বেশ কিছু আনকমন গাছ দেখতে পেলাম ।যে গাছগুলো এর আগে আমি দেখেছি বলে মনে হয় না ।যদিও এগুলো আমার আত্মীয়ের লাগানো গাছ নয়।ওই বাড়িতে অন্যান্য ফ্ল্যাটে যারা থাকেন তারা মূলত লাগিয়েছে ।তবে গাছগুলো কিন্তু সত্যিই চমৎকার।গাছ গুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তাই তো ফটোগ্রাফি করেছি ।আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারাও দেখতে পারেন।


ভিন্ন ধরনের কিছু চমৎকার গাছের ফটোগ্রাফি


IMG20231204161855.jpg

এই গাছটির নাম আমার জানা নেই তবে দেখতে এত চমৎকার যে কেউ গাছ টি দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে।আমিও মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছিলাম। কেমন যেন মকমল টাইপের দেখতে। এ ধরনের গাছ যে কোন জায়গায় থাকলে সেই জায়গার সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। এই গাছটি এবারই আমি প্রথম দেখেছিলাম। এর আগে কখনো দেখা হয়নি।আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে।


IMG20231204161739.jpg


IMG20231204161736.jpg

এটিও আরও একটি চমৎকার গাছ ।তবে এই গাছের পাতাগুলো দেখতে অনেকটা পয়সার মত। জানি না এই গাছটিকে পয়সা গাছ বলে কিনা। তবে আমার কাছে কিন্তু মনে হয়েছে এর নাম পয়সা গাছই হবে ।দেখতে ভীষণ চমৎকার। এটিও এর আগে দেখেছি কিনা মনে পড়ছে না


IMG20231204161936.jpg

এটিও আমার দেখা আরো একটি চমৎকার গাছ ।যে গাছটিতে কোন পাতা নেই। শুধু ডাল আর ডাল। সত্যি ভীষণ সুন্দর দেখতে। এটি আমার দেখা নতুন একটি গাছ। যা আপনাদের কেউ দেখার সুযোগ করে দিলাম। তবে নামটি কিন্তু জানিনা।


IMG20231204161852.jpg

এই গাছটি হয়তো চন্দ্রমল্লিকা গাছ ।এই গাছটি অনেক দেখা হয়েছে। তবে আমি যখন ছবি তুলেছিলাম তখন ফুল ফোটেনি, শুধু কলি ছিল ।যার কারণে বুঝতে একটু অসুবিধা হচ্ছে।


IMG20231204161950.jpg

এটি কাটা মুকুট গাছ। আমরা গাছ টিকে অনেকেই চিনি ।তবে এই গাছটির পাতাগুলো বেশ বড় বড় লাগছিল এবং গাছটিকেউ দেখতে বেশ সুন্দর লাগছিল। যদিও গাছটিতে কোন ফুল ছিল না।


IMG20231204162045.jpg

এটি হচ্ছে এলোভেরা গাছ ।এই গাছটি অনেকের বাসায় থাকে। আমার বাসার ছাদেও আছে। বেশ উপকারী একটি গাছ ।যদিও আমি খুব একটা কাজে লাগাই না।


IMG20231204162105.jpg

এটিও আরও একটি চমৎকার গাছ ।এই গাছটি যদিও এর আগে দেখেছি। তবে গাছটির নাম জানি না। তবে দেখতে ভীষণ সুন্দর ।হয়ত পাতাবাহার জাতীয় কোন গাছ হবে। ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছগুলো রাখা হয় ।বেশ ভালো লাগে দেখতে।


IMG20231204161958.jpg

IMG20231204162003.jpg

আর সর্বশেষ গাছটি হচ্ছে ঝাউ গাছ। যেটি আমরা সবাই চিনি ।তবে এতদিন আমি অসংখ্য ঝাউ গাছ দেখেছি। কিন্তু কোন ঝাউ গাছে এরকম ফল ধরতে দেখিনি। এবারই প্রথম দেখেছিলাম। খুবই আশ্চর্য লেগেছিল আমার কাছে জানিনা আপনারা এরকম ফল ধরা ঝাউগাছ দেখেছেন কিনা ।দেখে থাকলে কমেন্টে জানাবেন।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

পাতাবাহার জাতীয় বিভিন্ন ধরনের গাছের ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে আপনার লেখাগুলো পড়েও অনেক ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে ঘৃতকুমারী গাছের ফটোগ্রাফিটি দেখে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া ঘৃতকুমারী গাছটি কোনটি বুঝতে পারলাম না ।যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এক আত্মীয়ের বাসায় ঘুরতে গিয়ে চমৎকার কিছু পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।আপনার শেয়ার করা পাতাবাহারের গাছ গুলো সত্যি ই দারুন দেখতে।আপনি খুব সুন্দরভাবে বর্ননা সহ তুলে ধরেছেন আমার মাঝে।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার পাতা বাহার গাছ গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

পাতাবাহার জাতীয় গাছের ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এধরনের গাছ গুলোর নাম মনে থাকে না। ঝাউ গাছের নাম আমার মনে আছে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট এর মাধ্যমে এধরনের গাছ গুলো দেখার সুযোগ হলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া এই গাছ বেশিরভাগের নামই আমি জানিনা তাহলে মনে থাকবে কি করে। যাই হোক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এখানে থাকা চন্দ্রমল্লিকা এবং ঝাউ গাছ বাদে বাকি কোন গাছই আমার খুব বেশি একটা চেনা নেই। আত্মীয়র বাসায় গিয়ে ফটো তুলে নিয়ে আসার এই ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো আপু। তাছাড়াও আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। যদিও গাছগুলো আমার চেনা নেই, তবে ফটোগ্রাফি গুলো বেশ দেখার মত ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু , এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ভাইয়া কি করবো বলেন আমার বাংলা ব্লগে এসে এই ফটোগ্রাফির ভূত মাথায় চেপেছে। তাই যেখানেই যাই যা দেখি ফটোগ্রাফি করে রাখি। পোস্ট দেওয়ার কাজে লাগে । তবে গাছগুলো বেশ আনকমন ছিল এবং নামগুলো আমিও জানি না।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক কথা বলেছেন আপু, "আমার বাংলা ব্লগের" জন্যই আমরা ফটোগ্রাফার হতে পেরেছি। আগে এত ফটোগ্রাফি করার কথা ভাবতাম না, তবে এখন এখানে কাজ করতে করতে ফটোগ্রাফি করার প্রতি একটা নেশা জন্মে গেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38