টমেটো দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে টমেটো দিয়ে বাইম মাছ রান্নার রেসিপি। বাইম মাছ আমার কাছে খেতে বেশ সুস্বাদু লাগে। তবে আমার বাসায় আমার হাজবেন্ড এটি খেতে চায় না। কিন্তু আমার কাছে এটি খেতে বেশ ভালো লাগে। যার জন্য বাসায় মাঝে মাঝে রান্না করা হয়। আজও তেমনি টমেটো দিয়ে বাইম মাছ রান্না করেছিলাম খেতে বেশ সুস্বাদু হয়েছিল। এখন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি টমেটো দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি।
টমেটো দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বাইম মাছ | ৮পিছ |
| টমেটো | ১ টি |
| হলুদ গুঁড়া | এক চা চামচ |
| জিরা গুড়া | এক চা চামচ |
| ধনিয়া গুড়া | এক চা চামচ |
| লাল মরিচ গুড়া | হাফ চা চামচ |
| পেঁয়াজ বাটা | তিন টেবিল চামচ |
| আদা বাটা | এক চা চামচ |
| রসুন বাটা | হাফ চা চামচ |
| পেঁয়াজ কুচি | তিনটি |
| কাঁচা মরিচ | চারটি |
| লবণ | স্বাদমতো |
| তেল | পরিমাণ মতো |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে একটি করাইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই । পেঁয়াজকুচি বাদামি করে ভাজা হলে সব বাটা মসলা ও লবণ দিয়ে দেই।
তারপর সব গুঁড়ো মসলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মসলা টা একটু কষিয়ে নেই।
মসলাটা কষানো হয়ে গেলে ভালো মত নেড়ে চেড়ে মাছগুলি দিয়ে দেই।
তারপর সামান্য একটু পানি দিয়ে মাছগুলি কষিয়ে নেই।
মাছগুলি কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি।
পানি শুকিয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি। এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে।আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আপনি অনেকগুলো উপকরণের সমন্বয়ে বাইম মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন। পাকা টমেটোর সাথে বাইম মাছের সুস্বাদু রেসিপি তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন মসলাগুলো একত্রে নিয়ে কষিয়ে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই লোভনীয় একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মনোযোগ সহকারে আমার পোস্টটি দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন এই শুভকামনা রইল।
খুব চমৎকার রেসিপি তৈরি করছেন আপনি। বাইম মাছ ভুনা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। প্রয়োজনীয় উপকরণ পরিমাণ মতো প্রয়োগ করেছেন। টমেটো দিয়ে বাইম মাছ ভুনা দেখে সত্যি খুব ভালো লাগলো। এতো চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আমার রেসিপিটি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।
আপনি বেশ মজার করে টমেটো দিয়ে বাইম রান্না করেছেন দেখে অনেক লোভনীয় দেখাচ্ছে। বাইম মাছ অনেক মজার একটি মাছ আর প্রচুর পুষ্টিও রয়েছে বাইম মাছে। এভাবে টমেটো দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ মজার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে আপু টমেটো দিয়ে বাইম মাছ এভাবে রান্না করলে খেতে খুবই মজার হয় ।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
বাইম মাছ আমার খুবই প্রিয়। আর আপনার টমেটো দিয়ে বাইম মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া বাইম মাছ আপনার প্রিয় মাছ এবং আমার রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনি বাইম মাছ টমেটো দিয়ে ভুনা করেছেন। আপনার রান্নার বাইম মাছ দেখে আমার ছোট কালে কথা মনে পড়ে গেল। সেই ছোটকালে এই বাইম মাছ দেখেছি। তাও আবার নিজেদের পুকুরে। আপনি খুবই সুন্দর রান্না করেছেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার বাইম মাছ রান্না দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়েছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
বাহ আপনি তো খুব চমৎকারভাবে টমাটো দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি করেছেন। বাইম মাছ খেতে আমার কাছে অনেক মজাই লাগে। যদি মাছগুলো তাজা পাওয়া যায় তাহলে ভুনা করে রান্না করলে সত্যিই অনেক মজা লাগে খেতে। আমাদের এদিকে নদীতে এই মাছগুলো পাওয়া যায়। সত্যি বলতে আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। রেসিপিটি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপনা করেছেন।
আসলে আপু নদীর বাইম মাছগুলো খেতে তো অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে । আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ।
ওয়াও অসাধারন আপনি খুব সুন্দর করে টমেটো দিয়ে বাইম মাছের রেসিপি করেছেন। যদিও এই মাছগুলো বাজারে খুব কম পাওয়া যায়। কিন্তু এ মাছগুলো খেতে অনেক মজাই লাগে। আমার পছন্দের মাছের মধ্যে হচ্ছে বাইম মাছ একটি। সত্যি বলতে আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। খুব চমৎকার ভাবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এই মাছগুলো বাজারে একটু কম পাওয়া যায় । আর আপনার পছন্দের মাছের মধ্যে এই মাছটি একটি জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।