কিছু ফুড ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি । যদিও এর আগে একদিন আমি ফুড ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজ আবার হাজির হয়েছি নতুন কিছু ফুড ফটোগ্রাফি নিয়ে। হয়তো আপনাদের ভালো লাগবে।আসলে খাবার খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি । যদিও আমার কাছে রেস্টুরেন্টের খাবার খেতে বেশি ভালো লাগে ।তারপরও বাসায় বানানো কিছু স্পেশাল খাবারও বেশ মজার হয়ে থাকে ।আর বাসায় বানানো খাবার বেশ স্বাস্থ্যসম্মত হয় । আজ আমি কিছু বাসায় বানানো খাবার এবং কিছু বাইরের খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এখানে ফুডপ্রেমী আছেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ফুড ফটোগ্রাফি গুলো।
কিছু ফুড ফটোগ্রাফি
এই খাবার টি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন কারি, চিকেন ফ্রাই ও সালাদ । বেশ কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম । সেখানে সেট ম্যেনু ছিল এটি । খাবারগুলো বেশ ভালো টেস্টি ছিল । যদিও এ ধরনের খাবার গুলো বেশিরভাগই আমার কাছে একই ধরনের লাগে। টেস্টের পার্থক্য খুব সামান্যই থাকে।
আর এটি হচ্ছে গার্লিক বাটার নান । এটি খেতে খুবই টেস্টি ছিল । এর সঙ্গে যদিও আরও বেশ কিছু আইটেম ছিল ,যেগুলো দিয়ে এটি খেতে খুবই ভালো লেগেছিল । এটিও আরও একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া । যদিও এই গার্লিক নানটি এই প্রথমবারই খেয়েছিলাম।
আর এটি হচ্ছে আমাদের সবার পছন্দের চটপটি । বেশ কিছুদিন আগে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলাম। তখন বিকেল বেলায় পদ্মার পাড়ে নদীর উপরে তৈরি একটি রেস্টুরেন্টে বসে এই চটপটি খেয়েছিলাম। বেশ ভালোই ছিল খেতে।
আর এটি হচ্ছে আমার হাতের তৈরি বাসায় বানানো কেক । এই কেকের ভেতরে আমি মোরব্বা, কিসমিস ব্যবহার করেছিলাম । এটি খেতে খুবই চমৎকার হয়েছিল।
আর এটি হচ্ছে হট উইংস। বিকেল বেলায় এরকম হট উইংস খেতে খুবই চমৎকার লাগে । আমি বাসায় তৈরি করেছিলাম এই হট উইংস ।এটি খেতে একদম রেস্টুরেন্টের স্বাদে তৈরি । আমার বাসার সবাই এটি ভীষণ পছন্দ করে।
আর সবশেষ এটি হচ্ছে পাকান পিঠা । এই পাকান পিঠার ভিতরে থাকে লম্বা লম্বা নারিকেলের পুর । কিছুদিন আগে আমি নাড়ু তৈরি করেছিলাম, যেই রেসিপিটি শেয়ার করেছিলাম । তখন আমি কিছু নাড়ু লম্বা লম্বা করেছিলাম এই পিঠা তৈরি করার জন্য এবং তৈরিও করেছিলাম । এটি খেতে ভীষণ মজার একটি পিঠা। আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকবেন এই পিঠাটি।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
এমন মজার মজার খাবারের ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করতে নিষেধাজ্ঞা জারি করা হোক, এই দাবী জানিয়ে গেলাম... 😭😭🤐🤐 না হলে আমাদের মতোন পেটুক মানুষ গুলোর বড্ড অসুবিধা হয় এমন লোভনীয় খাবার এর ফটোগ্রাফি গুলো দেখে... যেমন আমার এখন আপনার হাতে বানানো মোরব্বা আর কিসমিস দেয়া কেক খেতে ইচ্ছে করতিসে সুমা আপু... 😥
আহারে আপু লোভ লাগিয়ে দেওয়ার জন্য দুঃখিত ।অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন সব সময়।
ফুড ফটোগ্রাফি গুলো দেখে তো লোভনীয় লাগতেছে। আসলে এধরনের খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। যদিও সব কিছু খাবার খাওয়া হয়েছে। তবে হট উইংস এখন ও খাওয়া হয়নি। তবে খুব শিগগিরই খেয়ে দেখবো খেতে কেমন লাগে। ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া আপনি যেহেতু এখনো হট উইংস খাননি তাহলে অবশ্যই তাড়াতাড়ি খেয়ে দেখবেন। এটি খেতে খুবই মজার ।আমার কাছে তো ভীষণ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে।
সবগুলো খাবার অনেক পছন্দের আমার। খাবারগুলো অনেক লোভনীয় লাগছে দেখতে। মনে হচ্ছে ওখান থেকে উঠিয়ে খেয়ে নিই।অনেক ধন্যবাদ আপু আপনাকে লোভনীয় কিছু ফুড ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
আপু আমার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।।
গার্লিক বাটার নান আমি কখনো খাইনি আপু। মনে হচ্ছে খেতে দারুন লাগবে। মোরব্বা আর কিসমিস দিয়ে কখনো কেক তৈরি করে খাওয়া হয়নি আপু। মনে হচ্ছে খেতে খুবই ভালো হয়েছিল। আর আপনার হাতের তৈরি করা পিঠা দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। দারুন সব খাবারের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো।
আপু গার্ললিক নানটা খেতে খুবই মজার ।আর এভাবে কেক তৈরি করলেও খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনি বেশ কিছু মজাদার খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খুব লোভনীয় লাগছে। সবগুলো খাবার লোভনীয় ছিল। তবে এ খাবারের ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে চটপটি এবং পাকন পিঠা আমার বেশ পছন্দের। এতসব খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্যে ধন্যবাদ।
আপু আপনার কাছে পাকন পিঠা এবং চটপটি বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আসলে এগুলো খেতে বেশ মজার হয়ে থাকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক সুস্বাদু এবং লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। বিশেষ করে গার্লিক বাটার নান এর কালারটা অসাধারণ হয়েছে। তাছাড়া হট উইংস ফ্রাই তো আপনি দারুণ করেছেন। আপু নারকেল পুরি খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আপনি অসাধারণ কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি খাবারের ফটোগ্রাফি অনেক লোভনীয় ছিল।
আপু আমার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
বাহ্! খুব লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন।দেখে জিহ্বে জল এসে পড়লো। ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ভাইয়া আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা।
ফুড ফটোগ্রাফিগুলো দেখলেই লোভ সামলানো দায় হয়ে পড়ে।আপনি খুব সুন্দর সুন্দর ফুড ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আসলেই বাসায় তৈরি খাবার বেশি স্বাস্থ্যকর হয়।আমার কাছে বেশি ভালো লেগেছে
গার্লিক বাটার নান ও পাকান পিঠা খাবারটি।আর আপনার তৈরি কেকও সুন্দর লাগছে দেখতে।ধন্যবাদ আপু।
আপু আপনার কাছে গার্লিক বাটার নান, পাকান পিঠা এবং কেক ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর সুন্দর কিছু ফুড ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। এই প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে এখনই আমার এই সবগুলোকে একসাথে খেতে ইচ্ছে করছে। আর আপনি যেভাবে সবগুলো ফটোগ্রাফি একসাথে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো সবগুলো ফুড ফটোগ্রাফি একসাথে দেখতে পেরে।
আপনার কাছে প্রত্যেকটি খাবারের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
আপু আপনি আজকে খুব চমৎকার কিছু খাবারে ফটোগ্রাফি করেছেন। আপনার শেয়ার করা ভীষণ ভালো লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। এত সুন্দর খাবার গুলোর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া প্রত্যেকটি খাবার খুবই সুস্বাদু ছিল ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।