চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি । ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে । যখনই যেখানে বেড়াতে যাই সেখানে কোন ফুল দেখলে তার ফটোগ্রাফি না করে পারিনা । বেশ কিছুদিন আগে একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম ।সেখানে রংবেরঙের কিছু ফুল দেখেছিলাম । তারই কিছু ফটোগ্রাফ তুলেছিলাম । সেই ফটোগ্রাফি গুলো নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ।আশা করছি আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি ।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি
প্রথমেই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হালকা হলুদ রঙের জবা ফুল । আসলে এই জবা ফুলটি এতো চমৎকার যে এর ফটোগ্রাফি না করে পারলাম না । এর আগে আমি এ ধরনের কালারের জবা ফুল দেখিনি । এবারই প্রথম দেখলাম । চারপাশটা হালকা হলুদ কালার এবং মাঝখানের অংশটা লাল দেখতে অসম্ভব সুন্দর । যদিও ফুলটা অনেক উপরের দিকে ছিল বেশ কষ্ট করে ফটোগ্রাফটি তুলেছি ।
আর এটি হচ্ছে লাল রঙের জবা ফুল । এটিও দেখতে ভীষণ সুন্দর । আসলে লাল যে কোনো ফুলই দেখতে চমৎকার । জবা ফুলগুলো দেখতে আসলে বেশ ভালই লাগে । এই জবা ফুল গুলো দেখে আমি এতটা মুগ্ধ হয়েছি যে আমিও একটি জবা ফুলের গাছ কিনেছি। যদিও এখনো ফুল ফোটে নি তবে কেনার সময় কিছু ফুল ছিল যেগুলো দেখতে চমৎকার ছিল ।
আর এটি হচ্ছে রঙ্গন ফুল । রঙ্গন ফুল গুলো দেখতেও বেশ ভালো লাগে । একসঙ্গে অনেকগুলো ফুল একটা থোকার মতো ফুটে থাকে দেখতে সত্যি চমৎকার । এই ফুলটি আমাদের সবারই কম বেশি চেনা ।
আর এই ফুল টি দেখতে খুবই সুন্দর । যদিও এর নাম আমি জানিনা । এই ফুলটি আমি এই প্রথমই দেখলাম । ছোট ছোট ফুল লাল টকটকে দেখতে সত্যিই ভীষণ চমৎকার । অনেকগুলো একসঙ্গে ফুটে থাকে দেখতে এজন্য আরো বেশি ভালো লাগে ।
এটিও লাল কালারের আরও একটি ভিন্ন ধরনের ফুল । আগের ফুলটির মাঝখানে সাদা অংশ ছিল আর এই ফুলটির পুরো অংশটাই লাল । এটিও দেখতে ভীষণ সুন্দর । এটির নামও আমার জানা নেই ।
এখানে উপরের দুই কালারের ফুল একসঙ্গে লাগানো । একসঙ্গে এতগুলো ফুল দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল । তাই আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম ।
আর এটি সাদা রঙের চমৎকার একটি ফুলের ঝুড়ি ।এই ফুলটি এর আগে আমি কখনো দেখিনি । এবারই প্রথম দেখলাম । এ ফুলের নামটিও আমার জানা নেই । আসলে এই আনকমন ফুলগুলো আমার কাছে নতুন । সাদা রংয়ের ফুল দেখতে সত্যি ভীষণ চমৎকার। এমনিতেই সাদা শুভ্রতার প্রতীক । যে কোন সাদা জিনিসই দেখতে বেশ ভালো লাগে । আর ফুল সেতো চমৎকার হবেই ।
এই ভিন্ন ভিন্ন ফুল গুলোও দেখতে বেশ সুন্দর । এক একটি এক এক রকমের সুন্দর । এই ফুলের নামটিও আমি জানিনা । তবে ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তাই ফটোগ্রাফ তুলেছিলাম ।আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আপনি অসাধারণ বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুব ভালো ছিল। আমার কাছে বিশেষ করে হালকা হলুদ রঙের জবা ফুল খুব ভালো লেগেছে। নাম না জানা ফুলগুলোও দেখতে খুব ভালো লাগছে।
ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । আসলে হলুদ রঙের জবা ফুলটা দেখতে সত্যি বেশ চমৎকার । ধন্যবাদ আপনাকে।
আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ যা দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম।
ভাইয়া আপনি আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।আসলে ফুল গুলো দেখে মুগ্ধ হওয়ার মতোই । ধন্যবাদ আপনাকে ।
অসাধারণ ফটোগ্রাফি করেছেন, প্রতিটা ফুলের ফটোগ্রাফি দেখ খুবি ভালো লেগেছে আমার। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।
আপনি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু যদি আমার পছন্দের সেরা ফটোগ্রাফিটার কথা বলি তাহলে আমি বলব প্রথমে শেয়ার করা জবা ফুলের ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি।
আসলে জবা ফুলের কালারটা চমৎকার । এই জন্য দেখতে বেশি ভালো লাগে । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
বাহ আপনি তো খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনি অনেক দিন আগে পার্কে ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফি করলেন। তবে আমার কাছে বেশি ভালো লাগলো কোথাও ঘুরতে গেলে ভালো কিছু দেখলে ফটোগ্রাফি না করে পারেন না আপনি। তবে আপনার মত আমারও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আজকে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি অসাধারণ ছিল। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপু আমার মত আপনার ফটোগ্রাফি করতে ভালো লাগে এবং আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ।
আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। অনেকদিন আগে পার্কে গিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন। আপনি ভালো কিছু দেখলে ফটোগ্রাফি না করে পারেন না। তবে আপনার মত আমিও কিছু দেখলে ফটোগ্রাফি না করে পারিনা। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এবং অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন এবং আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগল । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমার কাছে লাল জবা ফুলের ফটোগ্রাফি টি খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপু আপনার কাছে লাল জবা ফুলের ফটোগ্রাফ টি ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো । আসলে ফুল গুলো দেখতে বেশ ভালো ছিল । ধন্যবাদ আপনাকে ।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে রঙ্গন কোন ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
ভাইয়া আপনার কাছে রঙ্গন ফুল ও জবা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
ভিন্ন ভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো চোখ ফেরাতে পারছিনা। আপনিও অসম্ভব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে আমি সত্যি একেবারে মুগ্ধ। এরকম ফটোগ্রাফি পোস্টগুলো যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখছি। কোনটা রেখে কোনটা দেখবো খুঁজে পাচ্ছিলাম না আমি। বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লেগেছে।
আপু আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো এতটা ভাল লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । এত সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।