রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি🍍🍍
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ডাই পোস্ট নিয়ে এসেছি। আমার আজকের ডাই পোস্টটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে তো খুবই ভালো লাগে। তাই তো মাঝেমধ্যেই রঙিন কাগজ নিয়ে বসে যাই কোন কিছু তৈরি করতে। তেমনি আজও রঙিন কাগজ নিয়ে বসে ছিলাম ,আর একটি আনারস তৈরি করলাম। আর সেই আনারস টি এখন আপনাদের মাঝে শেয়ার করব ।আশা করছি আপনাদের কাছে আমার আনারস টি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে একটি আনারস তৈরি। |
|---|
রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি
- রঙিন কাগজ
- পেনসিল
- আঠা
- কাঁচি
প্রুস্তুতপ্রণালী
ধাপ-১
প্রথমে হলুদ কালারের একটি কাগজ ডিম আকৃতির করে পেন্সিল দিয়ে এঁকে তারপরে কেটে নেই।
ধাপ-২
তারপর টিয়া কালারের একটি কাগজ এভাবে এঁকে নেই।
ধাপ-৩
তারপর কাঁচি দিয়ে কাগজটি কেটে নেই।
ধাপ-৪
এভাবে একই রকম করে আরো একটি কাগজ প্রথমে এঁকে তারপর কেটে নেই। তারপর একটি কাগজের উপর আঠা লাগাই।
ধাপ-৫
তারপর একটি কাগজের উপর আরো একটি কাগজ বসিয়ে দেই। তারপর কাগজ দুটি হলুদ কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে দেই।
ধাপ-৬
তারপর উপরের ছবির মত করে কাগজগুলি কেটে নেই।
ধাপ-৭
তারপর ছোট ছোট কেটে রাখা কাগজ গুলোর এক প্রান্তে আঠা লাগিয়ে আরেক প্রান্ত জোড়া দিয়ে দেই। তারপর হলুদ কাগজের উপর একটি একটি করে আঠা দিয়ে লাগিয়ে দেই।
ধাপ-৮
এভাবে আঠা লাগিয়ে সবগুলো কাগজ বসাতে থাকি।
ধাপ-৯
সবগুলো কাগজ আঠা দিয়ে লাগানোর পর কলম দিয়ে এভাবে করে এঁকে নেই ।ব্যাস তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের আনারস। আশা করছি আপনাদের কাছে আমার আনারস টি ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আরে বাহ 😀,, একদম মধুপুর থেকে পাকা আনারস চলে এসেছে দেখছি 👌। চমৎকার একটা আইডিয়া ছিল আপু। বানানোর প্রসেসটা বেশ মজার লাগলো আমার কাছে আর খুব সহজও।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য। সব সময় ভালো থাকবেন এবং সুন্দর মন্তব্যগুলি নিয়ে পাশে থাকবেন আশা করছি।
বাহ দারুন তো কাগজ দিয়ে আনারস তৈরি করা যায় এটা আমি জানতাম না, বেশ কঠিন একটা কাজ , ছোট ছোট কাগজের অনেকগুলো টুকরো আঠা দিয়ে লাগাতে হয়েছে বেশ ধৈর্য্য নিয়ে এই কাজটি করতে হয়েছে হলুদ কালার ফুটে উঠেছে আনারসটি।
হ্যাঁ ভাইয়া ছোট ছোট কাগজগুলো আঠা দিয়ে জোড়া লাগাতে বেশ সময়ের প্রয়োজন হয়েছে ।এটি আসলে করতে অনেক ধৈর্যেরও প্রয়োজন ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে একটি আনারস তৈরি করেছে আপু।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে আনারস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার তৈরি করা রঙিন কাগজের আনারস টি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ওয়াও! চমৎকার তো আপু। একদম পাকাঁ আনারসের মতো। তবে এখন বাজারে আনারস পাওয়া যা কিনা জানিনা। আপনার আনারস বানানো দেখে বাজার থেকে আনারস এনে খেতে ইচ্ছে করছে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে দেখিয়েছেন আপু। ধন্যবাদ আপনাকে
হ্যাঁ এখনো বাজারে আনারস পাওয়া যায় ।তাড়াতাড়ি বাজার থেকে এনে খেয়ে নিন ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।
অসাধারণ একটি আনারস তৈরি করে দেখিয়েছে ।এটা করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে । আপনি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।আপনার জন্য শুভকামনা এবং ধন্যবাদ এত সুন্দর একটা আনারস তৈরি করে দেখানোর জন্য।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই ধরেছেন এটি তৈরি করতে সময় ও ধৈর্যের দুটোরই প্রয়োজন হয়েছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
এটা কিন্তু জোস ছিল!!
সত্যিই খুব ভালো লেগেছে আমার কাছে।তারিফ না করলে পাপ হয়ে যাবে।
শুভ কামনা এবং নিরন্তর ভালোবাসা।
এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ।সব সময় ভালো থাকবেন এই শুভ কামনা রইল।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর আনারস ফল তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। হুবহু আনারসের মতোই লাগছে। ধাপে ধাপে উপস্থাপন থেকে শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করব ইনশাল্লাহ।
হ্যাঁ ভাইয়া আপনিও তৈরি করে ফেলুন ।এটি খুব একটা জটিল নয় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সম্পন্ন ভিন্নধর্মী নতুন এবং ইউনিক একটি আনারসের চিত্র প্রস্তুত করেছেন রঙিন কাগজ দিয়ে।। সত্যিই আপনার নতুন নতুন আইডিয়া নতুন নতুন দৃশ্য গুলো দেখে প্রতিবারের মতো আজও মুগ্ধ হয়ে গেলাম।। সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।।
আমার এই আনারস তৈরি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। সব সময় এভাবেই পাশে থাকবেন আশা করছি।
ছবি দেখে মোটেও বোঝার উপায় নেই এটি কাগজের তৈরি নকল আনারস।এবং আপনি আনারসের সাথে মিল রেখে সেরকম কাগজ ও ব্যাবহার করেছেন।আর কলম দিয়ে একে দেওয়ার পর আরো বেশি পারফেক্ট হয়েছে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সবসময়ই ।শুভকামনা রইল।
আপু আপনি দারুন সৃজনশীলতা দেখিয়েছেন আমাদের। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি আনারস টি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে আনারস তৈরীর প্রতিটা ধাপ আমি পড়েছি এবং আপনার সৃজনশীলতার গভীরতা অনুভব করেছি। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি আনারসের পাতাগুলো দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে।
রঙিন কাগজ দিয়ে তৈরি আনারসের পাতা গুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। এভাবে মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।